Tag: কালীগঞ্জে পানিতে ডুবে এক বৃদ্ধার করুণ মৃত্যু!

  • কালীগঞ্জে পানিতে ডুবে এক বৃদ্ধার করুণ মৃত্যু!

    হাফিজুর রহমান/হাবিবুল্লাহ বাহারঃ- পুকুরে অজু করতে যেয়ে আব্দুল গনি খান (৫৫) নামে এক বৃদ্ধা পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। নিহত আব্দুল গনি উত্তর রঘুনাথপুর গ্রামের মৃত আমানুল্লাহ খানের পুত্র। উক্ত ঘটনায় থানা একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। খবর পেয়ে থানার পরিদর্শক মোরশেদ আলম ঘটনাস্থলে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করেরন। নিহতের স্বজনরা জানান, বুধবার সোয়া ৬ টার সময় নামাজের জন্য অজু করতে পুকুরে গেলে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরে রাত ১১ টার সময় পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়।