Tag: কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা

  • কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা

    কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা

    শেখ আহসান হাবিব,কালিগঞ্জ ব্যুরো চীফ:কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের চালিতাবাড়িয়া গ্রামে অবস্থিত “ভুরকুন্ড” নামক বৃহৎ একটি বিলের পানি নিষ্কাশনের জন্য প্রায় ৪৪ বছর পূর্বে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশেষ গুরুত্ব বিবেচনায় নিজ হাতে একটি খাল খননের উদ্বোধন করেন পরবর্তীতে সেটি জেলা পরিষদ ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ তত্ত্বাবধানে প্রায় ২০ ফিট প্রশস্থ খালটি সংস্কার ও কালভার্ট নির্মাণ করা হয়। যাতে উপকৃত হয়েছেন ওই এলাকার প্রায় ৩ হাজারের অধিক গ্রামবাসী। যা তাদের বর্ষার মৌসুমে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করছে। কিন্তু একই এলাকার মৃত কালু গাজীর পুত্র জিহাদ আলী গাজী (৭০) তার রেকর্ডিয় সম্পত্তির অতিরিক্ত প্রায় ১০ ফুট সরকারি খালের জায়গা মাটি, পিলার ও বেড়া দিয়ে স্থায়ী ভরাটের অভিযোগ উঠেছে।

    এ সংক্রান্ত একটি অভিযোগ একই গ্রামের মৃত ফনিভূষণের পুত্র সিদাম সরদার (৫২) সহ, ১৩৮ ভুক্তভোগী পরিবার স্বাক্ষর করে গত ৩১/৩/২৬ ইং কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দেন। অভিযোগের প্রেক্ষিতে সরজমিন পরিদর্শনে ঘটনার সত্যতা মিলে এবং এলাকাবাসী সংক্ষুব্ধ হয়ে ভিডিও বক্তব্য প্রদান করে, যা অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়। এলাকাবাসী এই বর্ষা মৌসুমের পূর্বেই অবৈধ দখল উচ্ছেদ এবং অভিযুক্তদের শাস্তি কামনা করেন। এ বিষয়ে অভিযুক্ত জিহাদ আলী গাজী প্রতিবেদকের উপস্থিতির কারণে এলাকা ছেড়ে কেটে পড়েন। তার অবর্তমানে কালিগঞ্জ এলজিইডি’র রোলার ড্রাইভার, তার পুত্র আরিজুল অভিযোগের সত্যতা আংশিক স্বীকার করে ভিডিও বক্তব্য প্রদান করেন এবং প্রতিবেদনটি প্রকাশ না করার অনুরোধ করতে থাকেন।

    আলাপের এক পর্যায়ে গর্বভরে তিনি জানান, তার জন্ম সাল ১৯৮৯ এবং এসএসসি পরীক্ষা দিয়েছেন ২০০০ সালে। অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালিগঞ্জ সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান “অভিযোগের সত্যতা থাকলে প্রকাশ করুন এবং আমি যেহেতু সদ্য যোগদান করলাম অতি শীঘ্রই ব্যবস্থা নিব”।