হাফিজুর রহমান/ হাবিবুল্লাহ বাহারঃ- রাস্তার উপরে পল্লী বিদ্যুতের লাইনের ছিঁড়ে পড়ে থাকা তারে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মনিরুল ইসলাম (৩৫) নামে ১ বিদ্যুৎ মিস্ত্রি যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ৭ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে। নিহত মনিরুল ইসলাম কৃষ্ণনগর গ্রামের শামসুল মোড়লের পুত্র। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক হাসানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। থানা সূত্রে এবং স্থানীয় ইউপি সদস্য তপন মন্ডল জানান, সারারাত প্রবল বর্ষণে কালিগঞ্জ পল্লী বিদ্যুতের লাইনের তার ছিড়ে রাস্তার উপরে পড়েছিল সকাল আনুমানিক সাড়ে ৭ টার সময় বিদ্যুৎ মিস্ত্রী মনিরুল ইসলাম উক্ত তারে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে খানপুর নামক স্থানে তার মৃত্যু হয়।
Tag: কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
-
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ঘের কর্মচারির মৃত্যু
হাফিজুর রহমান /হাবিবুল্লাহ বাহারঃ- মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর রহমান (৪২) নামে ঘের কর্মচারির মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তি উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া এলাকার আবুল হোসেন গাজীর ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৬-জুলাই) বিকাল ৪টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পিরোজপুর মন্টু ঢালীর মৎস্য ঘেরে।
নিহতের ছোট ভাই নাজমুল ইসলাম (৩০) জানান, তার ভাই (মিজান) উপজেলার পিরোজপুর এলাকার জনৈক মন্টু ঢালির মৎস্যঘেরে কর্মচারি হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (২৬ জুলাই) বেলা ৪ টার দিকে বড় ভাই মিজানুর রহমান বৈদ্যুৎতিক মোটরে ঘেরে পানি উঠানোর সময় বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক সিয়াবুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন।
সরেজমিন ওই ঘেরে যেয়ে দেখা যায়, মেইন লাইনের খুঁটি থেকে অনুমান ৫শ’ ফুটের অধিক দূরে কোন প্রকার খুঁটি ছাড়া তার ঝুলিয়ে ঘেরের বাসায় বৈদ্যুৎতিক সংযোগ নিয়েছেন ঘেরমালিক মন্টু ঢালি। এছাড়া ঘেরের চারিপাশে ছড়ানো ছিটানো বৈদ্যুৎতিক তার।
ঘেরমালিক মন্টু প্রভাবশালী হওয়ায় তিনি কোন প্রকার নিয়ম নিতির তোয়াক্কা না করে বিদ্যুৎসংযোগ ব্যবহার করে আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
-
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু!
হাফিজুর রহমান/ হাবিবুল্লাহ বাহারঃ- ব্যালেন্ডারে মসলা গুড়া করার সময় বিদ্যুৎপৃষ্ঠে মাজেদা খাতুন (৩২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত মাজিদা খাতুন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী। সে নলতা শরীফ গ্রামের আবু মুসার পুত্র হাবিবুর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করতো। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার সময় সাতক্ষীরা নলতা শরীফ গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে। খবর পেয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক সেলিম রেজা বেলা ১২টার সময় ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় ১টি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহতের স্বামী আশরাফুল ইসলাম জানান, সকালে তার স্ত্রী এক সন্তানের জননী মাজেদা খাতুন ব্লেন্ডারে মসলা গুড়া করার সময় বন্ধ হয়ে গেলে ভেতরের পাখায় হাত দিলে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
-
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
হাবিবুল্লাহ বাহার কালিগঞ্জঃ– কালিগঞ্জের তারালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের করুন মৃত্যু হয়েছে। সোমবার(২১শে জুন) বিকাল ৩ টার দিকে কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত শামসুর রহমানের স্ত্রী মরিয়ম খাতুন (৬৮), তার ছোট পুত্র রোকনুজ্জামান রোকন (৩৮)।
স্থানীয়রা জানান, সোমবার বিকাল ৩টার দিকে মরিয়ম খাতুন ভেজা কাপড় শুকাতে দিতে গেলে পাশে বিদ্যুতের সার্ভিস তারে মরিয়ম খাতুন বিদ্যুতায়িত হলে ছোট ছেলে রোকন ও সেলিম হোসেন বাঁচাতে গেলে ঘটনাস্থলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মা মরিয়ম বেগম ও ছেলে যখন মারা যান। বড় ছেলে সেলিম গুরুতর আহত হয়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।