Tag: কালিগঞ্জে বিদ্যুৎপিষ্টে ইমামের মৃত্যু!

  • কালিগঞ্জে বিদ্যুৎপিষ্টে ইমামের মৃত্যু!

    হাবিবুল্লাহ বাহারঃ- যোহরের আযান দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঞ্জেগানা মসজিদের ইমাম বরকত উল্লাহ গায়েন (৮০) এর করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে (২১ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১ টার সময় সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের পাইকারা রহিমপুর গ্রামের পাঞ্জেগানা মসজিদ প্রাঙ্গণে। নিহত ইমাম বরকত উল্লাহ গায়েন উপজেলার পাইকারা রহিমপুর গ্রামের মৃত মাদার গাইনের পুত্র। মঙ্গলবার যোহরের আযান দেওয়ার সময় ছিড়ে পড়ে থাকা বিদ্যুৎ লাইনের তারে হাত ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক আশীষ কুমার ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমাম মারা গেছে পরিবারের কোন অভিযোগ না থাকায় তার দাফন করার অনুমতি দেয়া হয়েছে।