হাবিবুল্লাহ বাহার:- কালিগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে রবিবার উপজেলার রতনপুর ইউনিয়নের কাশিশ্বরপুর গ্রামে। এঘটনায় ভুক্তভোগী কাশিশ্বরপুর গ্রামের মৃত আলীজান মুন্সির ছেলে আব্দুল হামিদ গাজী (৫৫) থানায় লিখিত এজাহার দিয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত একই গ্রামের মোহাম্মদ ইউনুছ গাজীর ছেলে শহিদুল ইসলাম (৩০), তার সহোদর রফিকুল ইসলাম (৪৫), মোহাম্মদ আব্দুল্ল্যাহ (৪০) একই গ্রামের মৃত আমিনউদ্দিন গাজীর ছেলে ইউনুছ গাজী (৬৮) এর সাথে ভুক্তভোগী আব্দুল হামিদ গাজীর জমি-জমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিলো।
এরই সূত্রধরে রবিবার দিবাগত রাতে শহিদুল গং পরিকল্পিতভাবে বে- আইনি জনতাদলবদ্ধে অনধিকারভাবে হামিদ গাজীর বসতবাড়িতে প্রবেশ করে তার আধাপাকা বসতঘর, কাঁচা রান্নাঘর, বাড়ির ধান-চাল রাখার ঘর, হাস মুরগির ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখায় ভুক্তভোগীদের ঘুম ভেঙে যায়। ওই সময়ে তারা আগুন আগুন করে চিৎকার করতে থাকলে শহিদুল গং দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সোমবার বেলা ২ টার দিকে ঘটনাস্থলে গেলে ভুক্তভোগী আব্দুল মালেক গাজী (৮৩), তার স্ত্রী নুর জাহান (৭০), শহিদুল ইসলাম (২২) জানান, আগুনে তাদের বসতঘর, রান্নাঘর, ফসল রাখার ঘর, হাস-মুরগি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ লক্ষ টাকার বেশি ক্ষতিসাধন হয়েছে। এছাড়া আগুনে পুড়ে ১০/১২ টি হাঁস-মুরগির মৃত্যু হয়েছে। যেটি খুবি দু:খজনক বলে জানান তারা।
এসব বিষয়ে জানতে অভিযুক্ত শহিদুল ইসলামের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag: কালিগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম
-
কালিগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ
-
কালিগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম, আটক ৩
নিজস্ব প্রতিবেদক কালিগঞ্জঃ– কালিগঞ্জে জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরধর একজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসি ক্যাডার বাহিনী । ঘটনাটি ঘটেছে উপজেলার মৌতলা ইউনিয়নের নরহরকাটি গ্রামে।
থানার এজাহার ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের মোবারক আলী সরদারের ছেলে আনারুল ইসলাম (৪৮) সহ তিনজন পার্টনার দীর্ঘদিন যাবত কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের নরহরকটি মৌজায় ৪৫ বিঘা জমিতে মৎস্য চাষ করে আসছিলো।
ঘেরের পাশে বসবাসকারি শুকচাঁদ আলী শেখের ছেলে সাইফুল ইসলাম ওরফে বাবু (৩৫) এবং তার সহোদর রড় ভাই মনিরুল ইসলাম ওরফে মনাডাকু’র (৩৮) সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো আনারুলসহ তার পার্টনারদের।
এরই সূত্রধরে রবিবার (২৩-মে) দুপুর সাড়ে ১২ টার দিকে ঘেরমালিক আনারুল ইসলাম তার মৎস্যঘেরে গেলে পূর্বপরিকল্পিতভাবে বাবু গং অস্ত্র-সস্ত্র নিয়ে ঘেরমালিক আনারুল ইসলামের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে তাকে মৃতভেবে ফেলে রেখে তার কাছে থাকা নগত ৪০ হাজার টাকা, ২টি মোবাইল নিয়ে বাবু গং হুমকি দিয়ে চলে যায়।
পরবর্তীতে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আশঙ্খাজনক অবস্থায় ঘের মালিক আনারুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে গেলে অবস্থার আরও অবনতি হলে তাকে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘের মালিকের মাথায় ১০ টি কোপের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে তার অবস্থায় আশঙ্খাজনক।
এদিকে এঘটনায় মামলা দায়েরের পর উপ-পরিদর্শক সেলিম রেজা ও গোবিন্দ আকর্ষণ এর নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় আসামি শহিদুল ইসলাম (৪৫), আছিয়া খাতুন (৪৪) ও শওকাত শেখ (৪৮) কে আটক করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এর সাথে জড়িত ৩ জনকে আটক করেছে।