Tag: কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

  • কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধার আত্মহত্যা!

    হাবিবুল্লাহ বাহার কালিগঞ্জ ঃ- রোগ যন্ত্রনা সহ্য করতে না পেরে ঘরে থাকা নাতনির ওড়না ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে শেখ সাইদুর রহমান (৬০) নামে এক বৃদ্ধার আত্মহত্যা করেছে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরদাহ গ্রামে (২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার ভোর ৬ টার সময় এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান চরদাহ গ্রামের মৃত শেখ সৈয়দ আলীর পুত্র। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মনির হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দিয়ে আসি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দেয়া হয়েছে। ঐ এলাকার ইউপি সদস্য বাচা মোল্লা জানান, বৃদ্ধ সাইদুর দীর্ঘদিন যশোরে থাকতো সোমবার ডাক্তার দেখিয়ে ঔষধ পত্র নিয়ে বাড়িতে আসে। রোগ যন্ত্রণার জন্য সে মানসিকভাবে ভেঙে পড়ে। গতকাল ভোরে ফজরের নামাজ পড়ে রোগ যন্ত্রনা সহ্য করতে না পেরে সবার অজান্তে নাতনির ওড়না নিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

  • কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে ঘের মালিকের আত্মহত্যা

    হাফিজুর রহমান/হাবিবুল্লাহ বাহারঃ– কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে নূরুজ্জামান মোড়ল (৩২) নামে এক ঘের মালিক আত্মহত্যা করেছে। সে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেড়াখালি গ্রামের আরিজুল মোড়লের ছেলে।

    থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে, দীর্ঘদিন যাবত ঘের মালিক নুরুজ্জামান মোড়ল ঋণের যন্ত্রণায় মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এক পর্যায়ে পরিবারের অজান্তে শুক্রবার সকাল ১০ টার দিকে  নিজ ঘরের আড়ার সাথে দড়ি দিয়ে  ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
    খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক সেলিম রেজা মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
    থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারও কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।