Tag: কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল ফিতার দৌরাত্ম্যে

  • কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল ফিতার দৌরাত্ম্যে

    কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল ফিতার দৌরাত্ম্যে

    শেখ আহসান হাবিব:কালিগঞ্জ উপজেলার বসন্তপুর রিভার ড্রাইভ ইকোপার্ক একসময় ছিল স্থানীয় ও দূর-দূরান্তের দর্শনার্থীদের কাছে পরিচিত ও জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্য, নদীর পাড়ঘেঁষা মনোরম পরিবেশ এবং অবসর কাটানোর উপযোগী স্থান হওয়ায় এলাকাটির নাম-খ্যাতি ছড়িয়ে পড়েছিল জেলাজুড়ে। তবে বর্তমানে যথাযথ তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে ইকোপার্কটি পড়েছে চরম অবহেলায়। এ নিয়ে একটি সংবাদও প্রকাশিত হয় পত্রিকাটিতে। সংবাদ প্রকাশের পর কালিগঞ্জ উপজেলা প্রশাসন পার্কের সক্ষমতা যাচায়ের জন্য কালিগঞ্জ এলজিইডি অফিস কে বাজেট প্রস্তুত করন ও ভূমি অফিসকে জমির সীমানা চিহ্নিত করণে একটি প্রতিবেদন জমা দিতে বলেন।  প্রতিবেদনটি আজো আলোর মুখ দেখেনি। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায় “তারা চিঠিটি খুঁজে পাচ্ছেন না” এবং কালিগঞ্জ ভূমি অফিস জানান আমরা প্রতিবেদনটি জমা দিয়েছি যদিও প্রেরণ ও গ্রহণের কোন কপি পাওয়া যায়নি। পার্কের বর্তমানে রাস্তা ভাঙাচোরা, বসার স্থান ও অবকাঠামো নষ্টপ্রায়, কোথাও কোথাও আগাছায় ঢেকে গেছে চলাচলের পথ। সৌন্দর্য বর্ধনের জন্য নির্মিত বিভিন্ন স্থাপনা ও ল্যান্ডস্কেপিং এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। নেই নিয়মিত পরিচর্যা কিংবা নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রটি ধীরে ধীরে তার আকর্ষণ হারাচ্ছে। অনেকেই মনে করেন, যথাযথ সংস্কার ও পরিকল্পিত ব্যবস্থাপনায় বসন্তপুর রিভার ড্রাইভ ইকোপার্ক আবারও কালিগঞ্জের অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। এলাকাবাসীর দাবি, দ্রুত সংস্কার কার্যক্রম গ্রহণের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হলে পর্যটন বিকাশের মাধ্যমে স্থানীয় অর্থনীতিও নতুন গতি পাবে।