Tag: কর্মশালা

  • খুলনায় তথ্য অধিকার আইন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

    প্রেস বিজ্ঞপ্তি: ‘সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন’ বিষয়ে খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র তাদের মিলনায়তনে আজ (মঙ্গলবার) দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে। কর্মশালার সমাপনীতে খুলনার বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার প্রধান অতিথির বক্তৃতায় বলেন, জনগণকে জানার সুযোগ দিতে হবে। জানার সুযোগ তৈরি হলে জনসাধারণ সহসী হবে এবং সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

    কর্মশালায় ধারণাপত্র উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। মডারেটরের দায়িত্ব পালন করেন খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক মোঃ তবিবুর রহমান।

    এর আগে সকালে অনলাইনে যুক্ত হয়ে ঢাকা হতে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর রকিব হোসেন ঢাকা, খুলনা, চট্রগ্রাম ও রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে একযোগে একই বিষয়ের ওপর অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় খুলনার বিভিন্ন সরকারি দপ্তরের ২৬ কর্মকর্তা অংশ নিয়ে তথ্য অধিকার আইনের ওপর সুপারিশমালা তৈরি করেন।

  • আশাশুনিতে অপুষ্টি নির্মূলে কিশোর কিশোরীদের করণীয় শীর্ষক কর্মশালা

    মাসুদুর রহমান মাসুদ,আশাশুনি ব্যুরো: আশাশুনিতে অপুষ্টি নির্মূলে কিশোর কিশোরীদের করনীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শোভনালী ইউনিয়নের ১নং বদরতলা সরকাররি প্রাথমিক বিদ্যালয়ে (সাইক্লোন সেন্টার)  শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় মৌমাছি’র সভাপতি মানিক চন্দ্র বাছাড়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাি উদ্ধোধন করেন জুম মিটিং এর মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।

    জনপ্রশাসন মন্ত্রনালয়ের সহযোগিতায় এবং বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠান মৌমাছি’র বাস্তবায়নে জুম ক্লাউড এর মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আলহাজ্ব নরুল ইসলাম, খুলনা বিভাগীয় সমন্বয়কারী সিএসএ ফর-সান ও নির্বাহী পরিচালক উদয়ণ-বাংলাদেশ শেখ আসাদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এপির প্রোগ্রাম অফিসার মানিক হালদার, জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, বদরতলা জেসি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কানাই লাল মন্ডল,বাংলাদেশ কৃষিকলীগ শোভনালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক কার্ত্তিক সরকার, প্রশান্ত মিস্ত্রী, উত্তরণ আশাশুনি শাখার শাখা ব্যবস্থাপক মেহেদী হাসান, আলো সংস্থার নির্বাহী পরিচালক মো: ফিরোজ আহম্মদ, টিএমএসএস প্রকল্প ব্যবস্থাপক স¤্রাট আলী, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশিক ই লাহী, সুন্দরবন ফাউন্ডেশনের আফজাল হোসেন প্রমুখ।

    সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মৌমাছি’র নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক।

  • এনইউবিটি খুলনাতে অনলাইন শিক্ষা কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    প্রেস বিজ্ঞপ্তি: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর উদ্যোগে শুক্রবার (২৮ আগস্ট) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সার্বিক তত্বাবধানে দু’দিনব্যাপী সাতক্ষীরা জেলার ৪৫টির অধিক কলেজের ১৫০ জনের অধিক শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহন করেন।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইউবিটি খুলনার রেজিস্ট্রার, ড. মো: শাহ আলম, এ সময় তিনি বলেন, অনলাইন শিক্ষা কার্যক্রম বিস্তারে পর্যায়ক্রমে খুলনা বিভাগের সকল জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে এনইউবিটিকে। সেই প্রেক্ষিতে আজকে এই অনলাইন শিক্ষা কার্যক্রমের আওতায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে জেলার সকল কলেজ শিক্ষকদের। তিনি আশা করেন, এই প্রশিক্ষণ গ্রহনের মাধমে জেলার শিক্ষকরা উপকৃত হবেন।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনইউবিটি খুলনার ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক ও সহযোগী অধ্যাপক এস.এম মনিরুল ইসলাম, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা মো: রবিউল ইসলামসহ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • কলারোয়ায় পানি প্রযুক্তি ব্যবস্থাপনা ও টেকসইকরণ বিষয়ক কর্মশালা

    কলারোয়া প্রতিনিধি: কলারোয়া পৌরসভায় পানি প্রযুক্তি ব্যবস্থাপনা ও টেকশইকরণ বিষয়ক কর্মশালাসহ করোনা ভাইরাস সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পৌরসভা ও ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায় রবিবার বেলা সাড়ে ১১ টায় পৌরসভা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য দেন পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান বুলবুল। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র শেখ জামিল হোসেন ও ফারহানা হোসেন, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি দফাদার, মেজবাহ উদ্দিন নিলু, আলফাজ হোসেন, লুুৎফুননেছা লুতু, পৌরসচিব তুষার কান্তি দাস, সিনিয়র সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান, বিদ্যুৎ উপ- সহকারী প্রকৌশলী এস এম সোহরাওয়ার্দী হোসেন, সহকারী হিসাব রক্ষক ইমরুল হোসেন, উপজেলা প্রাকটিক্যাল অ্যাকশান কর্মকর্তা শাহানাজ পারভীন মিনা, অফিস সহকারি বাবু, মিলন প্রমুখ।

    সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা আহছানিয়া মিশনের কর্মকর্তা বিপ্লব হোসেন।

  • আশাশুনিতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে কর্মশালা অনুষ্ঠিত

    আশাশুনি ব্যুরো: আশাশুনিতে মরণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও রুটিন টিকাদান কভারেজ উন্নত করা সম্পর্কিত এক দিনের (দুই ব্যাচে) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার।

    দুই ব্যাচের সর্বমোট ৬৪ জনকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড গ্লাভস পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও মুখে মাক্স ব্যবহার করার নিয়মনীতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা।

    প্রশিক্ষক হিসেবে ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের এসআইএমও (ডব্লিউএইসও) ডাঃ আমানত উল্লাহ ও আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ মিঠুন বিশ্বাস।