Tag: করোনা সনাক্ত

  • কালিগঞ্জে পুলিশ কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা সহ নতুন ১০ জনের করোনা সনাক্ত

    হাফিজুর রহমান: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার পুলিশ কর্মকর্তা, ইসলামী ব্যাংক কর্মকর্তা সহ নতুন করে আরো ১০ জনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে। নতুন করে সনাক্তরা হলেন কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক অনুপ কুমার দাশ (৪০), পুলিশ কনস্টেবল রিক্তা পারভীন (২৬), নাজমুল আলম (২৩), কালিগঞ্জ ইসলামী ব্যাংক শাখার এইচ.এম. খায়রুল (৩৬), হাবিবুর রহমান (৪০), ফয়সাল মাহমুদ (৩২), সিদ্দিকুর রহমান (৪১), সাইফুল্লাহ (৪০), বাজারগ্রামের শেখ আব্দুর রউফের পুত্র আব্দুর রাজ্জাক (৩২) এছাড়াও একজন দেবহাটা উপজেলার ব্যক্তি আছেন।

    গত ১৩ জুলাই কালিগঞ্জ হাসপাতাল থেকে মোট ২৪ জন এর নমুনা সংগ্রহ করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। তার মধ্য থেকে গতকাল বৃহস্পতিবার মোট ১০ জনের করোনা পজেটিভ রিপোর্ট ধরা পড়ায় বিষয়টি কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়বুর রহমান কে অবগত করানো হয়। বিষয়টি নিশ্চিত হয়ে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে উপজেলা প্রশাসন কে জানানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের নির্দেশে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেনের নেতৃত্বে স্ব স্ব ইউনিয়নের করোনা এক্সপার্ট টিমের সদস্যরা আক্রান্তদের বাড়ি লকডাউন ঘোষনা করেন।

    উপজেলায় গতকাল নতুন করে কালিগঞ্জে ৯ জনের শরীরে করোনা সনাক্ত হওয়ায় এনিয়ে কালিগঞ্জ উপজেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৬ জনে এসে দাড়ালো। কালিগঞ্জ উপজেলা জুড়ে দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমন। উপজেলায় যে হারে করোনা রোগী বাড়ছে তাতে উদ্ববিঘœ সচেতন মহল। তবে সাধারণ মানুষের মধ্যে এখনও সৃষ্টি হয়নি সচেতনতা। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা অনেকেই মানছে না। অনেকে মাস্ক ছাড়াই চলাচল করছেন। সামাজিক দুরত্ব বজায় না রাখার প্রয়োজনীয়তা বাড়ছে। মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেও ঠেকানো যাচ্ছে না জন সমাগম। শহর গ্রাম ও বিভিন্ন বাজার সহ চায়ের দোকানেএকই চিত্র।

    উপজেলার বিভিন্ন হাটবাজার দোকান গুলোতে স্বাস্থ্য বিধি না মেনে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে কেনাকাটার জন্য। মানুষের সংস্পর্শ এড়িয়ে চলার জন্য হাট বাজার গুলোতে এক দিক দিয়ে প্রবেশ করে অন্য দিক থেকে বের হওয়ার নির্র্দেশনা থাকলেও তা কোথাও মানা হচ্ছে না। ব্যাংক গুলোতে একই অবস্থা। বাইরে ঠাসাঠাসি লম্বা লাইন। যে কারণে ইদানিং ব্যাংক কর্মকর্তারা বেশি আক্রান্ত হচ্ছে। ইতি মধ্যে কালিগঞ্জ ইসলামী ব্যাংকের ১৭ জন কর্মকর্তা কর্মচারীর করোনা পজেটিভ ধরা পড়েছে। উপজেলার গ্রাম, বাজারে বিভিন্ন হোটেল ও চায়ের দোকানে মানুষ সামাজিক দুরত্ব বজায় না রেখে আড্ডা দিচ্ছেন। নাগরিক সচেতনতা তৈরী না হলে সংক্রমনের সংখ্যা আরও দিন দিন বাড়তে পারে বলে আশংখ্যা করছেন অনেকেই। সংক্রমন ঠেকাতে ঘরে আবদ্ধ সময় বাড়ানো এবং প্রশাসনের আরও কঠোর হওয়ার আহবান জানিয়েছেন বিভিন্ন মহল।

  • কালিগঞ্জে গত দুই দিনে আরও ৮ জনের করোনা সনাক্ত

    কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলায় গত ২ দিনে আরও ৮ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এনিয়ে এ উপজেলায় মোট ৫১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শেখ তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অবগতি করানো হয়। পরে উপজেলা প্রশাসনের নির্দেশে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেনের নেতৃত্বে স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান এবং করোনা এক্সপার্ট টিমের সদস্যরা আক্রান্ত ৮ জনের বাড়িতে লক ডাউন ঘোষনা করেন।

    শুক্রবারের আক্রান্ত ব্যক্তিরা হলেন নলতা ইউনিয়নের নলতা গ্রামের এস,এম, আসাদুর রহমানের কন্যা সানিয়া রহমান (২৪), তার স্ত্রী মাহারুবা (৪৫), তারালী ইউনিয়নের তারালী গ্রামের ওজিদ বিশ্বাসের পুত্র মৃনাল বিশ্বাস (২৯), চাম্পাফুল ইউনিয়নের থালনা দেওখালী গ্রামের মৃত আনোয়ার সরদারের পুত্র আব্দুল মজিদ (৫০), এদের শরীর থেকে গত ২ জুলাই নমুনা সংগ্রহ করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো সেখান থেকে খুলনা মেডিকেল কলেঝ হাসপাতালে পিসিআর ল্যাব হতে গতকাল শুক্রবার বিকালে করোনা সনাক্তের বিষয়টি জানানো হয়।

    শনিবার আক্রান্তরা হলেন দক্ষিণশ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের ঈমান গাজীর পুত্র স্বাস্থ্য সহকারী সোলাইমান হোসেন (৫৭) এবং একই গ্রামের সাইদুজ্জামানের পুত্র ওমর ফারুক (২৪), নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের শওকত কারিকরের পুত্র শহিদুল ইসলাম (৩৫) এবং গণপতি গ্রামের রফিকুল ইসলামের পুত্র বাবুল (৩৭), এদের শরীর থেকে গত ৯ জুলাই ২৯ জনের নমুনা পাঠানো হলে শনিবার দুপুরে তাদের সনাক্তের বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নিশ্চিত করা হয়।

  • কালিগঞ্জে স্বাস্থ্য পরিদর্শক সহ আরো ১১ জনের করোনা সনাক্ত

    হাফিজুর রহমান: কালিগঞ্জ উপজেলায় নলতার খাদেম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজিষ্ট, স্বাস্থ্য পরিদর্শক, পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারী সহ আরো ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নলতা খান বাহাদুর আহসানাউল্লাহ (রাঃ) এর মাজারের খাদেম মৌলুভী আনছার উদ্দীন মঙ্গলবার সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এই নিয়ে কালিগঞ্জ উপজেলায় মোট ৩৬ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের ৯টি বাড়ী লকডাউন ঘোষনা করেছেন উপজেলা করোনা এক্সপার্ট টিমের সদস্যরা।

    গত ২৯ জুন কালিগঞ্জ উপজেলা থেকে মোট ২১ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর তা খুলনা মেডিকেল কলেজে হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। বুধবার দুপুরে এর মধ্যে ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্তের বিষয়টি কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কল্যান কর্মকর্তা ডা: শৈখ তৈয়েবুর রহমানকে জানানো হয়। তিনি বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলকে অবগত করালে থানার অফিসার্স ইনচার্জ দেলোয়ার হুসেনের নেতৃত্বে স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানকে সাথে নিয়ে করোনা এক্সপার্ট টিমের সদস্যরা ৯টি বাড়ী লকডাউন ঘোষনা করেন।

    করোনা আক্রান্ত ব্যাক্তিরা হলো নলতা ইউনিয়নের নলতা গ্রামের খান বাহাদুর আহাসানাউল্লাহ (রা:) মাজার শরীফের খাদেম মরহুম আলহাজ¦ আনসার উদ্দীন, নলতা ইছাপুর গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী রাফিজা খাতুন (৩০), ইন্দ্রনগর গ্রামের আফাজতুল্লাহর পুত্র সাইদুল ইসলাম (২৭), নলতা শরীফ গ্রামের আব্দুস সোবহানের পুত্র মাছুম বিল্লাহ (২৩) এবং একই গ্রামের আলহাজ¦ রোজিনা বিলকিছ (৫০), দক্ষিন শ্রীপুর ইউনিয়নের দক্ষিন শ্রীপুর গ্রামের আব্দুস সবুরের পুত্র মোস্তফা সোহাগ (৩৫), তার স্ত্রী সহকারি স্বাস্থ্য পরিদর্শক ফিরোজ পারভীন (৩০), ফতেপুর গ্রামের গৌর চন্দ্রের পুত্র অসিম বিশ^াস (২৫), একই গ্রামের সুবাস চন্দ্রে পুত্র অমিত কুমার (৩৫), কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স – এর প্যাথলজিষ্ট কিশোর কুমার কর্মকার (৩৮) এবং কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মচারী ইজ্জাতুল্লা মন্ডলের পুত্র ইমদাদুল হক (৪৮)।

  • নগরঘাটায় এক ব্যাক্তির করোনা পজেটিভ, ১০টি বাড়ি লকডাউন

    তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় তালা নগরঘাটা মনিরুজ্জান নামের এক ব্যাক্তির করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। আশ পাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।

    শুক্রবার (১৯ জুন) তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাজিব সরদার বলেন, তালা নগরঘাটা রাইসমিল এলাকায় বসবাসরত মোঃ মনিরুজ্জান নামের এক ব্যাক্তির ১৩জুন নমুনা সংগ্রহ করা হয়। আজকে রির্পোট এ করোনা পজেটিভ এসেছে। তার বাড়ীসহ আশ পাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।

    এই নিয়ে তালা উপজেলায় মোট করোনা রুগীর সংখ্যা ১৫ জন দাড়ালো। আক্রান্তদের মধ্যে একজন ইতিমধ্যে সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন তালা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারাহ ফেরদৌস।

    এ বিষয়ে করোনায় আক্রান্ত মনিরুজ্জামান বলেন, তিনি সাতক্ষীরা জেলা পুলিশের সিভিল হিসেবে কর্মরত ছিলেন। তার তেমন কোন উপসর্গ দেখা যাচ্ছে না, তিনি বর্তমানে ভাল আছেন।

    এছাড়া ধানদিয়া ইউনিয়নে ইকবাল হোসেন নামের এক ব্যক্তির শরীরে করোনার সিমটম দেখা দিয়েছে। তার বাড়ী সহ আশপাশের ১০টি বাড়ী লকডাউন ঘোষনা করা হয়েছে বলে জানিয়েছেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ, তিনি আরও বলেন,মনিরুজ্জামান বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে (পাওয়ারপ্লান্ট) প্রকৌশলী হিসেবে চাকুরী করেন।

    তবে, বর্তমানে তিনি কিছুটা সুস্থ হয়ে গেলেও করোনা নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত তিনি হোম কোয়ারেন্টাইনে থাকবেন।
    পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ আরও বলেন, সকল ধরনের সহায়তার জন্য পুলিশ সবসময় তাদের পাশে আছে জানিয়ে তিনি সকলকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন।

  • কালিগঞ্জে আরও ২ জনের করোনা সনাক্ত, ৪ বাড়ি লকডাউন

    হাফিজুর রহমান: কালিগঞ্জ উপজেলায় নতুন করে আরও ২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়ায় এ পর্যন্ত উপজেলায় মোট ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হলো। এঘটনায় গতকাল ১টি দোকান সহ ৪টি বাড়ি লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। নতুন করে করোনা সনাক্তকারীরা হলো কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী হারুন অর রশিদের পুত্র নাঈম হোসেন (২৭), এবং অপর জন কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর বালিয়াডাঙ্গা গ্রামের দাউদ আলীর পুত্র ব্যবসায়ী আলহাজ্ব নজরুল ইসলাম (৭০)।

    গত ১৪জুন কৌতুহল বশতঃ মোমরেজপুর গ্রামের নাঈম হোসেন কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যেয়ে কোন উপসর্গ ছাড়া করোনা ভাইরাসের পরীক্ষার জন্য স্যাম্পল দেয় এবং সর্দ্দি কাশি জ্বর নিয়ে বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল ইসলাম উপসর্গ নিয়ে করোনা ভাইরাস পরীক্ষার জন্য স্যাম্পল দেয়। শুক্রবার সকালে তাদের নমুনা স্যাম্পলের রিপোর্ট পজেটিভ হওয়ার বিষয়টি কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শেখ তৈয়বুর রহমান নিশ্চিত করেন।

    পরে বিষয়টি উপজেলার করোনা রেসপন্স টিমের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের নির্দেশে থানা পুলিশের সহায়তায় মোমরেজপুর গ্রামে আক্রান্ত নাঈম সহ তার দোকানের কর্মচারীর দুটি বাড়ি লক ডাউন ঘোষনা করা হয়। একই ভাবে কৃষ্ণনগর বালিয়াডাঙ্গা বাজারে আক্রান্ত নজরুল ইসলামের দোকান সহ তার বাড়ি লক ডাউন ঘোষনা করে। তবে এর মধ্যে করোনা পজেটিভ নাঈম হোসেন এ প্রতিনিধি কে বলেন সে কৌতুহল বশত: গত ১৪ জুন কোন উপসর্গ ছাড়া হাসপাতালে করোনা ভাইরাসের স্যাম্পল দেই। এখনও তার শরীর সুস্থ্য এবং কোন উপসর্গ না থাকলেও পজেটিভ রিপোর্ট এসেছে।

    তবে বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শেখ তৈয়বুর রহমান বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, মনোবল নিয়ে চিকিৎসা করলেই সুস্থ্য হওয়া সম্ভব।

  • সাতক্ষীরায় আরও ৫ জনের করোনা সনাক্ত

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় নতুন করে আরও ৫ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আজ রবিবার সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

    নতুন করে যাদের করোনা পজিটিভ রিপোর্ট মিলেছে তারা হলেন– তালা উপজেলায় খলিষখালী গ্রামের সুমি বেগম(২৬), শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের মো. কায়কোবাদ হোসেন(৩৪), কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদ গ্রামের ত্রিপা তরফদার(২৪), সদর উপজেলার ঘোনা গ্রামেরমুনতাছির মামুন(৩৮) ও ঠিকানা অজ্ঞাত আসমা(২৩)।

    এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৫৪ জন।

  • সাতক্ষীরায় আরও এক যুবকের করোনা সনাক্ত

    নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় আরও এক যুবকের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্ত যুবকের নাম সোহাগ হোসেন (২৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের জিয়ারুল ইসলামের পুত্র।

    সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, আজ সোমবার সন্ধ্যায় খুলনা পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা রিপোর্টে সোহাগের করোন পজেটিভ হওয়ার বিষয়টি জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আক্রান্ত যুবকের বাড়ি লক ডাউন করার প্রস্তুুতি চলছেল বলে জানা গেছে।

    উল্লেখ্য, এনিয়ে সাতক্ষীরায় সর্বমোট ৪৬ জনের করোনা সনাক্ত হয়েছে।

  • তালায় এক শিশুর শরীরে করোনা সনাক্ত, ১২বাড়ী লকডাউন

    আকবর হোসেন: সাতক্ষীরা তালায় রিয়াদ হোসেন নামের ১৩ বৎসরের শিশুর করোনা পজেটিভ হয়েছে। আক্রান্ত শিশু তেতুলিয়া ইউনিয়নে কলিয়ার তবিবুর রহমানের পুত্র।

    তালা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রাজীব সরদার বলেন, রিয়াদ হোসেন ঢাকা মিডিকেলে ব্লাড ক্যানসার রোগ নিয়ে ভর্তি ছিলো। করোনার জন্য ঢাকা মেডিকেল হতে বাড়ীতে আসে। বাড়ীতে আসার পরে তাকে ১৪ দিনের হোম করেনন্টাইনে রাখা হয়। করেনন্টাইনে শেষে তালা হাসপাতাল ডাক্তার কর্তৃক ২৭ মে করোনার স্যামপল গ্রহন করা হয়।

    গত ৩০ মে রাত্র ৮.৩০ মিনিটে জেলা সিভিল সার্জন অফিস কর্তৃক রিয়াদের করোনা পজেটিভ বিষয়টি অবহিত করেন। এর ফলে তার বাড়ীসহ আশে পাশের ১২টি বাড়ী লকডাউন করা হয়।