Tag: করোনা পজেটিভ

  • তালায় ৪ জনের করোনা পজেটিভ, সর্বমোট ৭৬

    তালা প্রতিনিধি: সাতক্ষীরা তালায় সোমবার(২৭ জুলাই) ৪জনের করেনা পজেটিভ রির্পোট এসেছে। তালায় এ যাবৎ ৭৬ জনের করোনা পজেটিভ হয়েছে। এর মধ্যে পুরুষ ৫৭,মহিলা ১৯জন,সুস্থ্য ৩০জন এবং করোনা নিয়ে মৃত্যুবরন করেছে ০২ জন।

    তালা হাসপাতালের স্বাস্থ ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রাজিব সরদার জানান, তালায় ২৭ জুলাই ৪ জনের করেনা পজোটভ রির্পোট এসেছে। এর মধ্যে তালা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স(মিডাইফ) জাহানারা খাতুন(৫০) স্বামীঃ মোঃ রফিকুল ইসলাম। জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের সোহরাব গাজীর স্ত্রী শাহিনা বেগম(৪৫),তেতুলিয়া ইউনিয়নের লক্ষনপুর গ্রামের একই পরিবারের আনছার উদ্দিনের স্ত্রী সকিনা বেগম(৭৫) এবং সকিনা বেগমের ভায়ের বউ আব্দুল হাই এর স্ত্রী জাহানারা বেগম(৫৫) । তালায় এ যাবৎ ৭৬ জনের করোনা পজেটিভ হয়েছে। এর মধ্যে পুরুষ ৫৭,মহিলা ১৯জন সুস্থ্য ৩০জন এবং করোনা নিয়ে মৃত্যুবরন করেছে ০২ জন।

    টিএইচএ ডাক্তার রাজিব সরদার করেনাকে ভয় না করে, সকলকে সতর্ক হয়ে সরকারী নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন।

  • সাতক্ষীরায় ৯৪ নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা পজেটিভ

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার থেকে রোববার পাওয়া নমুনা রিপোর্টে সাতক্ষীরার ৪৪ জন নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮৪ জনে।

    সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার সরকার জানান, রোববার বেলা ১১টায় হাতে পাওয়া রিপোর্টে নতুন করে ৪৪ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে একজনের পুনরায় পরীক্ষায় পজেটিভ। গত ২৪ ঘন্টায় ৯৪ টি নমুনা পরীক্ষায় এ ফলাল এসেছে।

    সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত বলেন, দিন দিন সাতক্ষীরায় করোনার বিস্তার বাড়ছে। সব মিলিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৪ জনে। সুস্থ হয়েছেন ১১৭ জন। এছাড়া গত রোববার ভোররাতে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। নতুন শনাক্ত হওয়া পজেটিভ রোগীদের তালিকা দিয়ে স্থানীয় প্রশাসনকে আক্রান্তদের বাড়ি লকডাউন করার জন্য বলা হয়েছে।

  • তালায় ২ স্বাস্থ্যকর্মী ও পল্লী চিকিৎসক সহ ৭ জন করোনা পজেটিভ

    আকবর হোসেন,তালা: সাতক্ষীরার তালা উপজেলায় ২ জন স্বাস্থ্যকর্মী ও ১ জন পল্লী চিকিৎসক সহ ৭ জনের করেনা পজেটিভ রির্পোট এসেছে। এ নিয়ে তালা উপজেলায় মোট করোনা পজেটিভ ৪৩ জন, এর মধ্যে পুরুষ ৩৪ জন ও মহিলা ৯জন। সুস্থ হয়েছেন ৫জন ।

    তালা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রাজিব সরদার বলেন, তালায় শুক্রবার ৭ জন করোনা পজেটিভ রির্পোট এসেছে। এর মধ্যে তালা হাসপাতালের এফডব্লিউএ মমতাজ খাতুন(৪৮) তালা সদর ইউনিয়নের জাতপুরের জিয়ারুল ইসলাম(২৯) ও শেখ আজিজুর রহমান(৫৬) জালালপুর ইউনিয়নে চরকানাইদিয়া গ্রামের পল্লি চিকিৎসক আজিজুর রহমান(৪৭) খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুরের আভারানী দেবনাথ(৫৭),ধানাদিয়া ইউনিয়নে সেনেরগাতির মো: আব্দুর রশিদ (৪৯) তালা হাসপাতালের স্বাস্থ্যসহকারী মো: খায়রুল ইসলাম(৩২), তাদের সকলের বাড়ী লকডাউন করা হয়েছে।