Tag: করোনা পজিটিভ

  • কলারোয়ায় আরও ৫ জন করোনা পজিটিভ

    কামরুল হাসান: কলারোয়ায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন আরও ৫ ব্যক্তি। এ নিয়ে ১ দিনের ব্যবধানে করোনা শনাক্ত হলেন ৮ জন। এদিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শফিকুল ইসলামসহ করোনামুক্ত হয়েছেন ১১ জন। মঙ্গলবার পর্যন্ত উপজেলায় ৩১ জন করোনা পজিটিভ শনাক্ত হলেন। তবে এদের মধ্যে ১১ জন সুস্থ হওয়ায় বর্তমানে উপজেলায় করোনা আক্রান্ত থাকলেন ২০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান।

    মঙ্গলবার শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেনঃ সদ্য প্রয়াত কেরালকাতা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের স্ত্রী আফরোজা বিলকিস (৬০), পৌরসভাধীন তুলসীডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মামুন ইসলাম (২৯), পৌরসভাধীন উত্তর মুরারীকাটি গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে শেখ এমরান হোসেন (৪২), কলারোয়া পৌর শহরের রূপালী ব্যাংক ভবনের বাসিন্দা আব্দুল মমিনের স্ত্রী লিপিয়া খাতুন (৩৩) ও দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া (মাঠপাড়া) গ্রামের রাজ আলি গাজীর ছেলে আজিজুল ইসলাম (৪৩)। সোমবার শনাক্তরা হলেন: পৌরসদরের তুলসীডাঙ্গা গ্রামের নজরুল ইসলামের ছেলে আফতাব উদ জামান (৩৬), উপজেলার যুগিখালী গ্রামের মৃত আনিস উদ্দিন আহমেদের ছেলে গোলাম মোস্তফা (২৯) ও হামিদপুরের শংকরপুর গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র খালিদ সাইফুল্লাহ (৩০)।

    এদিকে সদ্য প্রয়াত ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের সহধর্মিণী আফরোজা বিলকিস করোনা পজিটিভ হওয়ায় তাঁর আশু সুস্থতা কামনা করে মঙ্গলবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা।

  • কলারোয়ার খোরদোয় আবারও করোনা পজিটিভ

    কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের খোরদো গ্রামে আবারও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এক ব্যক্তি। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে খোরদো এলাকায় ৩ জন করোনা পজিটিভ শনাক্ত হলেন। সব মিলিয়ে কলারোয়া উপজেলায় মোট ১২ জন করোনা পজিটিভ শনাক্ত হলেন।

    জানা গেছে, আক্রান্ত ব্যক্তি একজন ব্যাংকার। তিনি খোরদো গ্রামীণ ব্যাংক শাখায় কর্মরত। নাম আল আমিন হাওলাদার (২৩)। তাঁর পিতার নাম ইব্রাহিম হাওলাদার। গ্রামের বাড়ি পটুয়াখালীর শিয়াকাটি গ্রামে। বসবাস করেন খোরদো বাজারের একটি ভাড়া বাড়িতে। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান মঙ্গলবার এই পজিটিভ রিপোর্টের সত্যতা নিশ্চিত করেন।

    উপজেলায় শনাক্ত হওয়া ১২ জনের মধ্যে গত রোববার সুস্থ হয়েছেন দাঁড়কি গ্রামের মাজেদুল ও তাঁর স্ত্রী মিম। চন্দনপুর ইউনিয়নে শনাক্ত হওয়া ৬ জনের মধ্যে অপর ৪ জনও সুস্থতার পথে। এই ৪ জনের ফলোআপ নমুনা পরীক্ষার রিপোর্ট প্রথম দফায় নেগেটিভ এসেছে বলে দায়িত্বশীল সূত্র জানায়।

  • কলারোয়ার বালিয়াডাঙ্গায় একজন করোনা পজিটিভ, জনমনে আতঙ্ক

    কেঁড়াগাছি (কলারোয়া) সাতক্ষীরা: কলারোয়া উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে একজন করোনা ভাইরাস পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ঐ রোগী বালিয়াডাঙ্গা বাজারের বাসিন্দা শাবুর আলীর ছোট কন্যা সুমি আফরিন (২৩)।

    স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২ সপ্তাহ পূর্বে করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে রাজধানী ঢাকা থেকে বালিয়াডাঙ্গা বাজারস্থ বাবার বাসায় আসেন। এর পর তার অসুস্থতা বৃদ্ধি পেলে ও বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকাবাসীর চাপে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে আসেন। এবং সেই থেকে কোনোরকম হোম-কোয়ারেন্টিন না মেনে ঐ সুমি আফরিন ও তার পরিবারের সদস্যরা বাজার,হাসপাতাল,ব্যাংক সহ ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন প্রান্তে ঘুরাঘুরি করতে থাকে।

    এ ব্যাপারে স্থানীয় সূধী মহলতাদেরকে হোম-কোয়ারেন্টিন মেনে চলার পরামর্শ দিলে তারা বিভিন্ন ধরনের মানহানিকর কথা বলতে থাকে। এবং নিছক গুজব বলে উড়িয়ে দেয় ।

    এ দিকে সোমবার দুপুরে সুমি আফরিনের করোনা পজিটিভ রিপোর্ট আসলে কলারোয়া উপজেলা প্রশাসন ও কলারোয়া থানা পুলিশের একটি ইউনিট বাড়িটি লকডাউন করেন। আক্রান্ত ব্যক্তিকে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক পরামর্শ প্রদান করেন।

    এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আক্তার হোসেন, কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, কলারোয়া থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক শেখ সাঈদ সহ সঙ্গীয় ফোর্স, উপজেলা প্রশাসনের পেশকার ও অফিস সহকারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এ দিকে করোনাভাইরাসের লক্ষণ থাকায় নমুনা সংগ্রহের পর রোগী ও তার পরিবারের সদস্যদের এলাকায় অবাধ ঘোরাঘুরির কারনে জনমনে আতঙ্ক বিরাজ করছে ।

  • কলারোয়ায় ফের করোনা পজিটিভ, মোট আক্রান্ত ৭

    কামরুল হাসান, কলারোয়া:   কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের পর এবার ২নং জালালাবাদ ইউনিয়নে নতুন করে এক যুবকের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে কলারোয়ায় ৭ জন করোনা পজিটিভ হলেন। যার ৬ জন চন্দনপুর এবং অপরজন জালালাবাদ ইউনিয়নের। আক্রান্ত যুবক ইমরান (২৭)। তার বাড়ি জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে। তাঁর পিতার নাম তরিকুল ইসলাম।
    জানা গেছে, ইমরান ঢাকার নারায়নগঞ্জ থেকে রবিবার বাড়িতে আসে। সে ঢাকার নারায়নগঞ্জে গত ৩০ মে নমুনা পরীক্ষা করতে দেয়। যার রিপোর্ট আজ এসএমএস যোগে পজিটিভ আসে।
    কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জানান, গত ৩০ মে নারায়ণগঞ্জে ওই যুবকের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। সোমবার এসএমএস এ প্রাপ্ত (যার আইডি ৬৫০২) রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। এদিকে নতুন করে ভিন্ন ইউনিয়নে এই করোনা পজিটিভের খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।  জানা গেছে,  আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের বাড়িঘর লকডাউন করা হয়েছে।