Tag: করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

  • করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যুবকের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক: করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশনে আহাদ আলী(৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে তিনি মারা যান। তিনি দেবহাটা উপজেলার সখিপুর এলাকার বদরুদ্দীন গাজীর ছেলে।

    সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ¦র ও শ^াসকষ্ট নিয়ে গতকাল শনিবার আহাদ আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তত্বাবধায়ক।

    এদিকে, এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সাতক্ষীরা জেলায় আজ পর্যন্ত মোট ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

  • সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক: করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে আমেনা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টায় তিনি মারা যান। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মফিজুল মোড়লের স্ত্রী।

    মেডিকেল কলেজ হাসাপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, গত রোববার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আমেনা বেগম (৩৮) মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমেনা বেগম রাতে মারা যান। তিনি আরো জানান, ওই দিনই তার নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। এখনও তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি।

    সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মৃতের লাশ দাফনের প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, মৃত ওই নারীর বাড়িসহ তার আশোপশের কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে।

    এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৪৭৩ জনের। ইতিমধ্যে ১ হাজার ২১ জনের রিপোর্ট সিভিল সার্জন কর্যালয়ে এসে পৌছেছে। এরমধ্যে ৮৫ টি রিপোর্ট পজিটিভ বাকী সব নেগেটিভ এসছে। ##

  • হাসপাতালে ভর্তির পর করোনা উপসর্গ নিয়ে গৃহবধুর মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশনে করোনা উপসর্গ নিয়ে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান। ওই নারী (৪৪) সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের বাসিন্দা শাজাহান আলীর স্ত্রী আখিবন বিবি (৪৪)।

    মৃতের স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিক রোগে ভুগছিলেন। গত চারদিন আগে থেকে শরীরে প্রচন্ড জ¦র শুরু হয়। বুধবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়। বেলা ১২টার দিকে তিনি মারা যান। ভর্তির সময় তার শরীরে ডায়বেটিক ছিল ৪০ পয়েন্ট ও জ¦র ছিল।

    সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার ম-ল জানান, ভর্তির এক ঘন্টা পর ওই নারীর মৃত্যু হয়েছে। আমরা তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করি। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে জানা যাবে তার শরীরে করোনা ছিল কি না। তবে তার শরীরে করোনার উপসর্গ ছিল। তিনি বলেন, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করা হবে।