Tag: করোনা উপসর্গে মৃত্যু

  • করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে দু’জনের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গে এক ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার বাসিন্দা নজরুল ইসলাম (৭৫) ও অন্যজন যশোর জেলার শার্শা উপজেলার বাসিন্দা (৬০)।

    সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস ম-ল জানান, গত মঙ্গলবার নজরুল ইসলামকে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করে স্বজনরা। ওইদিনই তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। বৃহস্পতিবার তার শরীরে করোনা পজেটিভ রিপোর্ট আসে। শুক্রবার থেকে তার অবস্থার অবণতি হতে থাকে। তাকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ (শনিবার) সকাল নয়টার দিকে সে মারা যায়।

    তিনি আরও জানান, এছাড়া জ¦র ও সর্দি কাশি নিয়ে যশোর জেলার শার্শা উজেলার এক বাসিন্দাকে আজ ভোর পাঁচটার দিকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০টার দিকে তিনিও মারা যান। পরে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

    সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত বলেন, স্বাস্থ্যবিধি মেনে উভয়ের মরদেহ দাফন করতে বলা হয়েছে। এছাড়া মৃতদের বাড়ি লকডাউন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

  • কালিগঞ্জে করোনা উপসর্গে এক ব্যক্তির মৃত্যু

    হাফিজুর রহমান: কালিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে শেখ মাওলা বক্স (৪৭) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাজারগ্রাম রহিমপুর গ্রামের শেখ আতা এর পুত্র।

    এলাকাবাসী জানান, মাওলা বক্স প্রায় এক সপ্তাহ যাবৎ জ্বরে আক্রান্ত হয়ে নিজ গৃহে অবস্থান করছিলেন। তার মা রবিবার রাতে করোনা উপসর্গ নিয়ে মারা যান। সোমবার তার দাফন সম্পন্ন হয়। মঙ্গলবার ভোর ৫ টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে ডাক্তারেরা তাকে খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দিলে খুলনা নিয়ে যাওয়ার পথে সকাল ৮ টার দিকে তার মৃত্যু হয়।

    খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকতা ডা. শেখ তৈয়েবুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, কুশুলিয়া করোনা এক্সপার্ট টিমের সদস্যরা সেখানে যান। শেষ খবর অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি লকডাউন ও নমুনা সংগ্রহে করা হয়েছে।