Tag: করোনা আক্রান্ত

  • সাতক্ষীরায় নতুন আরো ১৪ জন সহ মোট ১৪৬ জন করোনা আক্রান্ত

    নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ১৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়রে (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে পাওয়া নমুনা রিপোর্ট ১৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

    করোনা আক্রান্তরা হলেন, শহরের পুরাতন সাতক্ষীরা দাসপাড়া এলাকার পূর্ণিমা দাস, তার স্বামী সুকুমার দাস, শহরের লস্করপাড়া এলাকার জেসমিন, শহরের সুলতানপুর এলাকার হানিফ, কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মনিরুল, দেবহাটা উপজেলার খানজিয়া গ্রামের নুরুল আমিন, সদর উপজেলার বিনেরপোতা মাগুরা গ্রামের সুরেন্দ্র নাথ বিশ^াস, শ্যামনগর উপজেলার ইশ^রীপুর গ্রামের আব্দুস সালাম, তালা উপজেলা ধানদিয়া সেনেরগাতি এলাকার আব্দুর রশিদ, কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের ইয়াছিন, সাতক্ষীরার রিনা পারভীন, অনিল বিশ^াস, শুভঙ্কর ও জিদান আলম।

    সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ১৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।

  • সাতক্ষীরায় স্বাস্থ্য অধিদপ্তরের রিজার্ভ চিকিৎসক করোনা আক্রান্ত

    নিজস্ব প্রতিবেদক: চিকিৎসক হিসেবে পোষ্টিংয়ের আগেই করোনায় আক্রান্ত হয়েছেন সাতক্ষীরার এক চিকিৎসক। বুধবার সন্ধ্যায় তার শরীরে করোনার বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা সিভিল সার্জন।

    করোনা আক্রান্ত ওই চিকিৎসক সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকার বাসিন্দা। তিনি সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরে চিকিৎসক হিসেবে যোগদান করে রিজার্ভ চিকিৎসক হিসেবে রয়েছেন।

    করোনা আক্রান্ত ওই চিকিৎসক জানান, চাকুরিতে যোগদানের জন্য ঈদের আগে তিনি ঢাকাতে গিয়েছিলেন। সেখানে একটি হাসপাতালের কোয়াটারে ছিলেন দুইদিন। হাসপাতালের পাশের একটি বাড়িতে করোনা পজেটিভ রোগী ছিল। স্বাস্থ্য অধিদপ্তরে চাকুরীতে যোগদান শেষে বাড়িতে ফিরে আসি।

    তিনি বলেন, বাড়িতে আসার পর জ্বর ও সর্দি, কাশি হওয়ায় নমুনা দিয়েছি পরীক্ষার জন্য। এখন শুনছি, করোনা পজোটিভ। ধারণা করছি ঢাকা থেকে আমার শরীরে করোনা এসেছে।

    সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো.হুসাইন সাফায়াত জানান, ৩৯ তম বিসিএসে করোনা রোগীদের চিকিৎসা সেবার জন্য সাম্প্রতি চিকিৎসক নিয়োগ দেয় সরকার। ওই চিকিৎসক স্বাস্থ্য অধিদপ্তর ঢাকাতে যোগদান করে বাড়িতে ছিলেন। তার এখনো পোস্টিং হয়নি।

    তিনি বলেন, বর্তমানে ওই চিকিৎসক স্বাস্থ্য অধিদপ্তরের রিজার্ভ চিকিৎসক হিসেবে দায়িত্বে রয়েছেন। আজ (বুধবার) তার শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে। এনিয়ে সাতক্ষীরায় ৪৮ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে।