Tag: করোনায় মৃত্যু

  • সাতক্ষীরার তালায় করোনায় আক্রান্ত হয়ে সিনিয়র নার্সের মৃত্যু

    আকবর হোসেন,তালা: সাতক্ষীরারা তালায় করোনা পজেটিভ নিয়ে মারা গেছেন তালা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মর্জিনা খাতুন(৫৮)। তিনি সোমবার(১০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্য বরন করেন (ইন্না লিল্লাহে অ-ইন্নাইলাহে রাজেউন)।

    তার স্বামি অবঃ ইপিআই টেকিনিশিয়ান মোঃ ইউসুফ আলী। তিনি তালা হাসপাতালে কর্মরত ছিলেন। তাদের বাড়ী বরিশালের পিরোজপুর জেলায়। তবে তালা হাসপাতালের পাশে জমি ক্রয় করে বাড়ি বানিয়ে বসবাস করে থাকেন। মৃত্যু নার্স মর্জিনা খাতুন এর স্বামী মোঃ ইউসুফ আলীও করোনা পজেটিভ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালো ভর্তি আছেন।

    নার্সের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তালা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফারহা ফেরদৌস। তিনি তালা হাসপাতালের পক্ষ থেকে নার্স মর্জিনার বিদেহী আত্মার,মাগফেরাত কামনা করেছেন এবং অবঃ ইপিআই টেকিনিশিয়ান ইউসুফ আলীর আশু রোগমুক্তি কামনা করেছেন।

  • খুলনায় করোনা চিকিৎসাধীন অবস্থায় ক্রীড়া সংগঠক রফিকুলের মৃত্যু, মোট মুত্যু ৩৬

    মেহেদী হাসান, খুলনা থেকে: খুলনা মেডিক্যার কলেজ হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং খুলনা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ক্লাব কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (কেকেএসপি) পরিচালক সরদার রফিকুল ইসলাম (৬৮) এর মৃত্যু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৪টায় করোনা ডেডিকেটেড ডায়াবেটিকস হাসপাতালে তার মৃত্যু হয়।

    সরদার রফিকুল ইসলাম পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের উত্তর শলুয়া গ্রামের মৃত আব্দুল জব্বার সরদারের ছেলে। তিনি নগরীর ৮ নম্বর ছোট মির্জাপুরের বাসিন্দা।

    সরদার রফিকুল ইসলাম খুলনা আবাহনী ক্রীড়া চক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও সোনালী অতীত ক্লাবের আজীবন সদস্য ছিলেন। ক্রিকেট ক্লাব ছাড়াও তার ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবলসহ আরো বেশ কয়েকটি টিম রয়েছে।

    খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, সরদার রফিকুল ইসলাম করোনা পজিটিভ নিয়ে ৬ জুলাই (সোমবার) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। তিনি কিডনি ও হার্টের রোগে ভুগছিলেন।

    এ নিয়ে খুলনায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৬ জন।

  • করোনায় মৃত্যুর তালিকায় যুক্ত হলো সাতক্ষীরা, জেলায় মোট আক্রান্ত ১৫৫

    নিজস্ব প্রতিবেদক: করোনায় মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছে সাতক্ষীরা জেলার নাম। এ জেলায় করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী একজনের পজেটিভ রিপোর্ট এসেছে। এটাই সাতক্ষীরায় সরকারি হিসেবে করোনায় প্রথম মৃত্যু। মৃতের নাম অনিল বিশ্বাস (৬৮)। তার বাড়ি দেবহাটা উপজেলার রত্নেশ্বরপুর এলাকায়।

    গত ২২ জুন বিকেলে শ্বাসকষ্ট নিয়ে তিনি দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ওইদিন রাতে তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। ২৩ জুন বেলা ১১টার দিকে তিনি মারা যান। স্বাস্থ্য বিধি অনুসরণ করে তার মরদেহের সৎকার করা হয় এবং নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার তার রিপোর্ট আসে করোনা পজেটিভ। তবে করোনার উপসর্গ নিয়ে এপর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে।

    এদিকে জেলায় করোনা আক্রান্তের সংখ্যাও হটাৎ করেই বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় এ পর্যন্ত মোট ১৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত ১হাজার ৮৫৮ জনের নমুনা পাঠানো হয়েছে। এরমধ্যে ১হাজার ৪৩৯ জনের রিপোর্ট এসেছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।