Tag: করোনায় আক্রান্ত

  • শ্যামনগরের ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান করোনায় আক্রান্ত

    শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলায় ৮নং ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ্যাডঃ জি,এম শোকর আলী করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৫ জুন নমুনা সংগ্রহ করে খুলনাতে পিসিআর ল্যাবে পরীক্ষা শেষে সোমবার তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়।

    শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা সত্যতা নিশ্চিত করে বলেন, নিজ বাড়ীতে তাকে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম আবুজর গিফারী বলেন, প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ী লক ডাউন করা হয়েছে।এ দিকে চেয়ারম্যান এ্যাডঃ শোকর আলী গত রোববার শ্যামনগর উপজেলা পরিষদের এক সভায় অংশ গ্রহন করেছিলেন বলে জানা গেছে।

  • কালিগঞ্জে ঢাবি’র দুই শিক্ষার্থী করোনায় আক্রান্ত, ৩ বাড়ি লকডাউন

    হাফিজুর রহমান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী করোনায় আক্রান্ত হয়ে গ্রামের বাড়িতে এসে পালিয়ে গেলে কালিগঞ্জের দুটি বাড়ি এবং শ্যামনগরের একটি সহ তিনটি বাড়ি লক ডাউন ঘোষনা করেছে কালিগঞ্জ এবং শ্যামনগর উপজেলা প্রশাসন।

    বুধবার বেলা ১১টার সময় কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা উপজেলা করোনা রেসপন্স টিমের সম্পাদক ডাঃ শেখ তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের এবং থানা মসজিদের সাবেক ঈমাম মুনসুর হাল্লাজের পুত্র হামিদুল ইসলাম (২৭), ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করত। সেখানে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে নমুনা স্যাম্পল দিয়ে গত ৪ জুন ঢাকা থেকে পালিয়ে বাড়ি আসে। বাড়িতে এসে গত মঙ্গলবার শ্যামনগর উপজেলার মিন্দিনগর গ্রামের খোদা বক্স এর পুত্র তার দুলাভাই অহিদুজ্জামানের বাড়িতে আতœগোপন করে। বুধবার তার রিপোর্ট করোনা পজেটিভ আসলে শ্যামনগর উপজেলা প্রশাসন করোনা রেসপন্স টিম হামিদুলের দুলাভাই অহিদুজ্জামানের বাড়িটি লকডাউন ঘোষনা করেন।

    অপর জন উপজেলার মথুরেশপুর ইউনিয়নে শীতলপুর গ্রামের সাইফুল ইসলামের কন্যা ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া পারভীন (২৬), সেও করোনা উপসর্গ নিয়ে স্যাম্পল দিয়ে গত ৭ জুন গ্রামের বাড়িতে আসে। বুধবার করোনা পজেটিভ ধরা পড়ায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের নির্দেশে তার বাড়ি সহ বাজার গ্রামের শহিদুল ইসলামের বাড়ি লক ডাউন ঘোষনা করেন।

    এ ব্যাপারে কালিগঞ্জ স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শেখ তৈয়বুর রহমান জানান করোনায় আক্রান্ত দুই জনের বাড়ি সহ শ্যামনগরে অবস্থানকারী শহিদুলের ভগ্নিপতীর বাড়ি লক ডাউন ঘোষনা করে তাদের চিকিৎসা সহ সব ব্যবস্থা করা হবে।

    কালিগঞ্জে ঢাকা ফেরত ব্যক্তিদের একের পর এক করোনা আক্রান্ত হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এজন্য করোনার বিধি মেনে চলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নির্দেশ অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত

    টানা আড়াই মাস এলাকায় অবস্থান করে করোনা পরিস্থিতির শিকার হওয়া পরিবারগুলোর কাছে মানবিক সহায়তা পৌঁছে দেয়ার এক পর্যায়ে নিজেই কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

    শনিবার ৬ জুন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। জ্বরের কারণে ৩ জুন তার নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ।

    বান্দরবানের সিভিল সার্জন ডাক্তার অং সুই প্রু এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, বান্দরবান শহরের নিজ বাড়িতে আইসোলেশনে থাকা মন্ত্রী এখন মোটামুটি সুস্থ রয়েছেন। এরপরও উন্নততর চিকিৎসার জন্য রবিবার সকালে হেলিকপ্টারযোগে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হবে।

    শনিবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় একই দিনে বান্দরবানের নয়জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

  • সাতক্ষীরায় আরো একজন করোনায় আক্রান্ত

    মাসুদুর রহমান মাসুদ : সাতক্ষীরায় আরো একজন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির নাম মাজেদুল ইসলাম (৩৭)। তার বাড়ি কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাড়কি । গত ১৩ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ শনিবার দুপুরে কলারোয়ায়া হাসপাতালে তার করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট আসে।  এ নিয়ে জেলায় সর্বমোট ৪ জন করোনায় আক্রান্ত হলো ।

    কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার জিয়াউর রহমান বিষয়টির সতত্যা নিশ্চিত করেন। তিনি জানান, ১৩ তারিখে তার নমুনা সংগ্রহ করা হয়। শনিবার দুপূরে তার শরীরে করোনা পজিটিভের রিপোর্ট এসেছে । আক্রান্ত রোগী বর্তমানে বাড়িতে আছে বলে তিনি জানান।