Tag: করোনা

  • দেশে করোনা সংক্রমণ কমতির দিকে: নাসিমা সুলতানা

    অনলাইন ডেস্ক: দেশে করোনা সংক্রমণ কমতির দিকে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, আইইডিসিআর এর তথ্যও বলছে আমরা পিক টাইমে নাই। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সদ্য নিয়োগপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ সংবাদ সম্মেলন করেন।

    এ সময় অধ্যাপক নাসিমা সুলতানা আরো বলেন, দেশে কোভিড-১৯ কেস এখন কমতির দিকে। কারণ রিয়েল যারা তাদেরই টেস্ট হচ্ছে। যে কোনও উপসর্গ থাকলে বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে পরীক্ষা করান। কিন্তু মানুষের পরীক্ষা করার আগ্রহ একটু কম কারণ কেস একটু কমেছে। আমরা এখন পিকে নাই, আইইডিসিআর (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান) এর তথ্যও বলছে আমরা পিক টাইমে নাই।

    টেস্ট তুলনামূলকভাবে কমেছে। তবে গত দুই তিনের তুলনায় আজ একটু বেশি হয়েছে। তবে আমরা যে পর্যায়ে গিয়েছিলাম, প্রায় ১৯ হাজারের কাছাকাছি সে তুলনায় কম।

    তিনি আরো বলেন, একইসঙ্গে ঘনবসতি, বস্তিতে কেস কম, নাই বললেই চলে। উপজেলা-জেলা সব জায়গায় নমুনা নেয়ার ব্যবস্থা আছে। তাই আমরা অনুরোধ করছি কারও উপসর্গ থাকলে যেন টেস্ট করতে আসেন। এখন সরকার নির্ধারিত একটা ফি আছে, সে কারণে অনেকে টেস্ট করতে আসছে না এটা হতেও পারে। ফি এর বিষয়টি যেহেতু মন্ত্রণালয় থেকে নির্ধারিত সে বিষয়ে আমাদের কিছু করার নাই। ফি দিয়েই পরীক্ষা করতে হবে। সূত্র: মানবজমিন

  • মাস্ক না পরলে ৬ মাসের জেল

    করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত টানা ৬৬ দিনের ছুটি শেষে অ‌ফিস খুল‌ছে আজ। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে চালু হতে যাচ্ছে গণপরিবহন। সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে কেঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জীবাণুনাশক ব্যবহার। এদিকে, করোনা সংক্রমণের এ সময়ে মাস্ক না পরে বের হওয়া বেআইনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল সন্ধ্যায় এক সার্কুলারে এ তথ্য জানায় তারা। এতে বলা হয়, সংক্রামক রোগ প্রতিরোধ আইনের আওতায় মাস্ক না পরে বের হলে ৬ মাস জেল অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।

    স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সার্কুলারে আরো বলা হয়, এ ছাড়া আদেশ অমান্য করার কারণে একই বক্তি আরো তিন মাসের জেল এবং ৫০ হাজার টাকা জিরিমানার দণ্ডে পড়তে পারেন।

    সার্কুলারে আরো বলা হয়, এ ছাড়া অন্যান্য যেসব স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে তা অমান্য করলেও উপরোক্ত দুই শাস্তির আওতায় পড়তে হবে দেশের নাগরিকদের।

    অফিস, গণপরিবহন চালু হলেও রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও সার্কুলারে জানানো হয়। তবে জরুরি সেবা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। সূত্র: মানবজমিন