Tag: কমিটি গঠন

  • দেবহাটা স্বেচ্ছাসেবকলীগের ওয়ার্ড কমিটি গঠন

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দেবহাটা উপজেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল করতে ৪নং নওয়াপাড়া ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে।

    উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী।

    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব আলম খোকন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক লোকমান কবির। কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নং নওয়াপাড়া ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগের সভাপতি খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের ইউ পি সদস্য আসমাতুল্ল্যা গাজী, নওয়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আনারুল ইসলাম প্রমুখ।

    উক্ত কমিটিতে ৪নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মাসুম বিল্লাহ ও সাধারন সম্পাদক জাহিদ হাসান এবং ৫নংওয়ার্ডের সভাপতি হিসেবে আল আমিন হোসেন ও সাধারন সম্পাদক আবু সাইদ নির্বাচিত হয় ।

  • আশাশুনির উত্তর তুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন

    আশাশুনি ব্যুরো: আশাশুনির উত্তর তুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন করা হয়েছে। (১৯ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় কক্ষে অভিভাবক সদস্য তরুন কান্তি মন্ডলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক কালি কিংকর এর পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ সভায় কমিটির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হয়। এর আগে গত ১৬ই জুন তারিখে অভিভাবক সদস্য নির্বাচন করা হয়। এ ছাড়া বিদ্যুৎসাহী সদস্য ও শিক্ষক প্রতিনিধিও মনোনীত করা হয়।

     বুধবার বিভিন্ন ক্যাটাগরির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সর্বসম্মত মতামতের ভিত্তিতে মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি কবিতা আচার্য্য কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি হয়েছেন অভিভাবক সদস্য তরুন কান্তি মন্ডল। এছাড়া পদাধিকার বলে সদস্য সচীব হয়েছেন প্রধান শিক্ষক কালি কিংকর। কমিটির অন্যান্যরা হলেন- অভিভাবক সদস্য লিপি রানী বৈদ্য, সুব্রত কুমার মন্ডল ও মনোয়ারা খাতুন, বিদ্যুৎসাহী সদস্য সুশীল বৈরাগী ও কাকুলি সরকার, শিক্ষক প্রতিনিধি কনা ব্যানার্জি, ইউপি সদস্য আনারুল ইসলাম এবং দাতা সদস্য অনাথ বন্ধু মুখার্জি।

    কমিটি গঠন সভায় নব-নির্বাচিত সদস্যরা বিদ্যালয়ের পরিবেশগত দিক ও লেখাপড়ার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন সহ শিক্ষার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • আশাশুনি উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক কমিটি গঠন

    আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা জাতীয় ছাত্র সমাজের ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আশাশুনি উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন আশাশুনি উপজেলা জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্র সমাজের সভাপতি কায়সারুজ্জামান হিমেল। এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাপার সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল, জেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, উপজেরা জাপার সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, জাপা নেতা জাকির হোসেন প্রমুখ।

    সভায় রায়হান হোসেন কে আহবায়ক, শাহরুল ইসলাম ও মিলন হোসেন কে যুগ্ম আহবায়ক, মহিবুর রহমান মুন্নাকে সদস্য সচীব এবং ফেরদৌস হোসেন, মেহেদী হাসান, আবুল খায়ের, হুসাইন মোঃ খায়রুজ্জামান পাপ্পু, জোবায়ের রহমান যুবরাজ, জান্নাতুল নাঈম, হাসিন মহিত, হোলাম মোস্তফা বাবু, মোঃ আব্দুল্লাহ, আবুল হোসেন ও রাহাত হোসেন কে সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেরা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক কমিটি অনুমোদন দেন উপস্থিত জেলা ছাত্র সমাজের নের্তৃবৃন্দ।

    এ সময় প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, জাতীয় ছাত্র সমাজ একটি পরিচ্ছন্ন ছাত্র সংগঠন। ছাত্রদের যে কোন সমস্যা ও ন্যায় সঙ্গত দাবী আদায়ের আন্দোলনে এই সংগঠন সবসময় দেশের সাধারণ ছাত্রদের পাশে রয়েছে। তিনি বলেন, এই সংগঠনের নেতা কর্মীদেরকে তাদের নিজ নিজ পড়াশুনার পাশাপাশি সাবেক রাষ্টপতি হুসাইন মোহাম্মদ এরশাদের আকাকিঙ্খত আগামাী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে কাজ করে যেতে হবে।

  • আশাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদ গঠন

    আশাশুনি ব্যুরো: আশাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার (১৩ জুন) সকালে প্রধান শিক্ষক নিরজ্ঞন কুমার এর সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক শরিফুল ইসলামের পরিচালনায় অনিুষ্ঠিত সমাবেশে উপস্থিত অভিভাবকদের মতামতের ভিত্তিতে এম,এন,বি রাশেদ সরোয়ার শেলী ও শাহিমা খাতুন বিদ্যুৎসাহী সদস্য এবং সেলিনা আক্তার, মর্জিনা খাতুন, সোলায়মান হক কাজল ও পরেশ অধিকারী অভিভাবক সদস্য মনোনীত হন। এ সময় স্কুলেরর অন্যান্য সহকারী শিক্ষক ও অভিভাকরা উপস্থিত ছিলেন।

    এছাড়া আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি, মীরা রানী মুখার্জি শিক্ষক প্রতিনিধ এবং তারক চন্দ্র মন্ডল ইউপি সদস্য প্রতিনিধি মনোনীত হয়েছেন প্রধান শিক্ষক জানান।

    এরপর রবিবার (১৪ জুন) প্রধান শিক্ষকের সভাপতিত্বে মনোনীত উক্ত সদস্যদের নিয়ে বিদ্যালয়ের হলরুমে এক সভা অনিুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে সেলিনা আক্তার কমিটির সভাপতি, সোলায়মান হক কাজল সহ-সভাপতি মনোনীত হন। প্রধান শিক্ষক নিরজ্ঞন কুমার পদাধিকার বলে কমিটির সদস্য সচীব এবং মনোনীত অন্যান্যরা সদস্য হিসেবে দায়িত্বপালন করবেন।

    উল্লেখ্য জমিদাতা না থাকায় ১১ সদস্যের পরিবর্তে ১০ সদস্য বিশিষ্ঠ উক্ত পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

  • কেঁড়াগাছিতে আমরা সেবক একতা সংঘের সূধী সমাবেশ ও কমিটি গঠন

    কেড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: ” শাসন নয় সহযোগিতা,শোষন নয় সেবা” এই মূল নীতিকে সামনে রেখে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী ০৫ নং কেঁড়াগাছি ইউনিয়নে নব্য প্রতিষ্ঠিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সেবক একতা সংঘের সূধী সমাবেশ ও কমিটি ঘোষণা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের প্রাণকেন্দ্র বালিয়াডাঙ্গা বাজার সংলগ্ন হঠাৎগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত ঐ সূধী সমাবেশ ও কমিটি ঘোষণা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য ও ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা.আনিছুর রহমান।

    বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মধুসূদন পাল’র সঞ্চালনায় অনুষ্ঠিত ঐ সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শেখ আলকামুন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন,বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বোয়ালিয়া কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান,আমরা সেবক একতা সংঘের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও কেঁড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রুহুল কুদ্দুস,কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান,লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাওহীদুজ্জামান, কেঁড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) ‘র সাতক্ষীরা জেলা সমন্বয়কারী মো.শফিকুর রহমান, বালিয়াডাঙ্গা বাজার জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ঠ সমাজ সেবক শ্রী রীতণ কুমার রায়, সোনার বাংলা ডিগ্রি কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোঃ আমিনুর রহমান তুহিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম আলী হাজরা, সীমান্ত প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক মোঃ অহিদুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

    এ সময় বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল বোর্ড ও বাংলাদেশ হোমিওপ্যাথিক গবেষণা পরিষদের উদ্যোগে দক্ষিণ এশীয় দেশ সমূহের মধ্যে সেরা সফল হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে মনোনীত ও ক্রেস্ট সম্মানে ভূষিত হওয়ায় কেঁড়াগাছি ইউনিয়নের সূধীজনদের পক্ষ থেকে কেঁড়াগাছি ইউনিয়নের কৃতি সন্তান ডা.আনিছুর রহমানকে রৌপ্যের তৈরি সম্মাননা স্মারক প্রদান করা হয় ।

    ঐ অনুষ্ঠানে আমরা সেবক একতা সংঘের আংশিক কমিটি ঘোষণা করা হয়। যার মধ্যে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শেখ মোঃ আলকামুনকে সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক মোঃ বদরুজ্জামানকে সিনিয়র সহ সভাপতি, কেঁড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক, সমাজ সেবক আইনুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সাংবাদিক শফিকুর রহমানের নাম ঘোষণা করা হয়।

  • কালিগঞ্জে মৌতলা মীরপাড়া জামে মসজিদের কমিটি গঠন

    কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে উপজেলার মৌতলা জামে মসজিদের পরিচালনা পরর্ষদের কমিটি গঠন সম্পন্ন হযেছে। শেখ আজমল হোসেনকে সভাপতি, এস, এম হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক এবং এসকেন্দার আজম রবিকে কোষাধাক্ষ করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

    শুক্রবার মসজিদের জুম্মার নামাজ শেষে এস, এম হাফিজুর রহমানের সঞ্চালচানায় এবং শেখ আজমল হোসেনের সভাপতিত্বে উপস্থিত মুসুল্লিদের আলোচনান্তে মুসুল্লিদের সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন সম্পন্ন করা হয়।