Tag: কবর জিয়ারত

  • দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গনি’র কবর জিয়ারত করলেন এমপি রবি

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গনি’র কবর জিয়ারত করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সোমবার (২৪ আগস্ট) দুপুরে দেবহাটা উপজেলার চাদপুর গ্রামে মরহুম আব্দুল গনি’র বাড়িতে যান এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান। পরে দেবহাটা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল গনির কবর জিয়ারত করেন।

    এ সময় এমপি রবি মরহুমের পরিবার, দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে সুরা ফাতিহা, সুরা এখলাছ ও দরুদ শরীফ পাঠ করেন এবং মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

    কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ¦ মো. রফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য জিয়াউর বিন সেলিম যাদু ও মরহুমের ছেলে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুস সাত্তার মনিসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

  • আজকের সাতক্ষীরা সম্পাদক বাবলুর কবর জিয়ারত করলেন এমপি রবি

    নিজস্ব প্রতিবেদক: দৈনিক ‘আজকের সাতক্ষীরা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহাসিন হোসেন বাবলুর কবর জিয়ারত করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বুধবার (১৯ আগস্ট) দুপুরে এমপি রবি সদরের লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের মহাসিন হোসেন বাবলুর বাড়িতে যান এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান।

    পরে এমপি রবি মহাসিন হোসেন বাবলুর কবর জিয়ারত করেন। এ সময় তিনি কবরস্থানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

    কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চিফ এডিটর প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য জিয়াউর বিন সেলিম যাদু, মাদ্রাসা সুপার মো. আলতাফ হুসাইনসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।