Tag: একটি ফুলের তোড়া

  • একটি ফুলের তোড়া

    ফারুক আহম্মেদ জীবন 

    একই রক্ত মাংসে মানুষ গড়া
    নারী, পুরুষ মিলে দেখো গাঁথা জোড়া।।
    ঠিক ঐ, পুষ্পেরই মতো সকল মানুষ-রে ভাই
    যেমন, অনেক রকম ফুলেতে হয়
    একটি, ফুলের তোড়া।।
    তবে, কিসের ধর্ম, জাত কুল খুঁজিস তুরা
    বল, খুৃঁজিস তোরা?
    কেনো, মানুষ হয়ে ধর্ম বর্ণ খুঁজিস
    করিস মানুষ বিভাজন?
    মানুষ হয়ে মানুষকে ভাবিস-নে  আপন?
    কেনো বুঝিসনে আমাদের সকলের একই প্রভু
    একই আসমানের নিচে পৃথিবী নামক যেমন
    সবার, একটিই ধরা।।
    কেউ, হিংসা-বিদ্বেষ করে রেষারেষি
    প্রভুকে পাবিনে খুঁজে কভু….
    ধর্ম নিয়ে কি সব রক্তক্ষয়ী সংঘর্ষ করবি তবু?
    বন্ধ কর এবার হানাহানি….
    মুছে- দে সব মানুষের চোখের পানি
    প্রভু, থাকে যে সবখানে সব মানুষের ভিতর
    তুরা সব, এই কথা বুঝবি যেদিন
    প্রভুকে যাবে আপন করা।।