Tag: উপহার বিতরণ

  • পাইকগাছায় করোনা ও আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে উপহার বিতরণ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার দেলুটি ইউনিয়নে করোনা ভাইরাস এবং ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১০ কেজি হারে চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় দেলুটি ইউনিয়ান পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর এ সমস্ত উপহার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল।

    ত্রাণ-সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার মোঃ আমিনুল ইসলাম, ইউ,পি সদস্য রবীন্দ্রনাথ মন্ডল, রনধীর মন্ডল, সুকুমার কবিরাজ, সুপদ রায়, বিশ্বজিত রায়, চম্পক বিশ্বাস, আশিষ হালদার, কিংশুক রায়, নিরাপদ দফাদার, চঞ্চলা রানী মন্ডল, ডালিম রায়, ইউপি সচিব নিরাপদ মল্লিক সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

  • আশাশুনির কুল্যায় স্বেচ্ছাশ্রমিকদের মাঝে উপহার বিতরণ

    আশাশুনি ব্যুরো: আশাশুনির কুল্যায় স্বেচ্ছাশ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে। সোমবার কুল্যা ইউনিয়ন পরিষদে এ উপহার বিতরণ করা হয়। ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ বাহাদুরপুর বাঁধ সংস্কারে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করা ২০০ জন স্বেচ্ছাসেবকের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দুই মেট্রিক টন চাল উপহার হিসেবে বিতরণ করেন কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী।

    এ সময় ট্যাগ অফিসার সহকারী শিক্ষা কর্মকর্তা সেলিম হোসেন, গ্রাম পুলিশ রেফাজুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।