Tag: উদ্বোধন

  • সাতক্ষীরার তালায় তিনটি উন্নয়ন প্রল্পের কাজের উদ্বোধন

    আকবর হোসেন/নজরুল ইসলাম, তালা: সাতক্ষীরার তালায় সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে তিনটি উন্নয়ন প্রকল্পে ৫ কোটি ৮ লক্ষ টাকার উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্লান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে আরসিসি ড্রেন নির্মাণ, তিনটি পাবলিক টয়লেট ও পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পে রাস্তা উদ্বোধন করা হয়েছে।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, থানা অফিসার্স ইনচার্জ মেহেদী রাসেল, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ মোল্যা, ইউপি সদস্য মীর কল্লোল, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা, তালা সার্জিক্যাল ক্লিনিকের স্বত্বাধিকারী বিধান রায়, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিশ্বাস, শিক্ষক গোলাম মোস্তফা, সাংবাদিক আরিফুল হক বুলু ও সংশ্লিষ্ট ঠিকানাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য,তালা মেলা বাজারে জামে মসজিদ,তালা উপজেলা পরিষদের পূর্ব পাশে, তালা বাজার পুরাতন সিনেমা হলের দক্ষিণ পাশে তিনটি টয়লেট নির্মাণ, কপোতাক্ষ ব্রিজের চরগ্রাম থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার রাস্তা নির্মাণ ও তালা প্রেসক্লাব মোড় থেকে আরসিসি ড্রেন নির্মান উদ্বোধন করা হয়।

  • পাইকগাছায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্বোধন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলা মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের জন্য উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নিজ পরিকল্পনায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, থানার অফিসার ইনচার্জ এজাজ শফী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান ও সাবেক কমান্ডার শেখ শাহদাত হোসেন বাচ্চু, আঃ রাজ্জাক মলঙ্গী, জামির হোসেন, রনজিৎ কুমার সরকার, কাজী তোকারেম হোসেন, মাহবুবুল আলম, মোঃ আঃ আজিজ, মোঃ আমজেদ আলী, আঃ মাজেদা সরদার, আব্দুল সবুর, ফয়জুল বারী সহ বিভিন্ন ইউনিটের মুক্তিযোদ্ধা কমান্ডারবৃন্দ।

  • সাতক্ষীরা প্রেসক্লাবে আব্দুল মোতালেব মিলনায়তন এর উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল মোতালেব স্মরণে সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুম আব্দুল মোতালেব মিলনায়তন এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৪ জুলাই) বেলা সাড়ে ১২টায় প্রেসক্লাবের সভাপতি জি.এম নুর ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাফ্ফার রহমানের সঞ্চালনায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

    প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘গুণী ব্যক্তিদের অবদান ভুলে গেলে হবেনা। অবদান ভুলে না গিয়ে তাদেরকে মূল্যায়ণ করতে হবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ভাল মন ও সুন্দর চিন্তা-ভাবনা দিয়ে সহযোগিতা করতে হবে। সকলের ঐক্যবদ্ধ ও সম্মিলিত প্রচেষ্টায় সাতক্ষীরা প্রেসক্লাবকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে।’

    উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসিন হোসেন বাবলু, মরহুম আব্দুল মোতালেব এর কন্যা ছফুরননেসা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুননাহার স্বপ্না, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সদস্য মকসুমুল হাকিম, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ প্রমুখ।

    এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান উজ¦ল, বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, কাজী শহিদুল হক রাজু, শেখ তহিদুর রহমান ডাবলু, আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী সুজন প্রমুখ।