Tag: ঈদ উপহার

  • তালায় জাপা নেতার ঈদ উপহার পেয়ে খেঁটে খাওয়া মানুষের মুখে হাসি

    নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে খেঁটে খাওয়া দিন মজুর মানুষ। হাসি, খুশি আনন্দ নেই এসব মানুষের মুখে। নেই আসন্ন ঈদ আমেজ। সাতক্ষীরায় জাতীয় পার্টি নেতার ঈদ উপহার পেয়ে কষ্টের মাঝেও একটু হাসি ফুটলো শতাধিক অসহায়ের মুখে।
    সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহ সভাপতি, তালা উপজেলা শাখার সভাপতি, তালা প্রেসক্লাবের সভাপতি ও তালা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস.এম নজরুল ইসলাম গ্রামের অসহায় মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় তালার শিবপুর গ্রামের নিজ বাড়িতে এ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।
    জাতীয় পার্টির তালা উপজেলা শাখার সভাপতি এস.এম নজরুল ইসলাম বলেন, করোনার প্রভাব পড়েছে সব শ্রেণিপেশার মানুষদের মাঝে। দিন মজুর ও খেঁটে খাওয়া মানুষরা পড়েছেন আরও বিপাকে। কয়েকদিন পর ঈদ। তবে সেই ঈদ আনন্দও ম্লান করে দিয়েছে করোনা। সামন্য উপহার অসহায় মানুষদের হাতে তুলে দিতে পেরেছি। এতে কিছুটা হলেও তারা আনন্দিত হবে।
    তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলা ও অসহায় মানুষদের জন্য সমাজের সকল বিত্তবানদের মানবিক হয়ে এগিয়ে আসতে হবে। তবেই এই মহাসংকটেও অসহায় মানুষরা বেঁচে থাকার অবলম্বন খুজে পাবে।
    উপহার সামগ্রী পেয়ে খুশি খড়েরডাঙ্গা এলাকার মরিয়ম বেগম বলেন, করোনায় কোন কাজ নেই। সকলেই খুব অসহায়। সরকারি সাহায্য সহযোগিতাও কিছু মেলেনি। আজ একটি শাড়ি পেয়েছি। এটাই ঈদের দিনে পরতে পারবো। ঈদ কাঁটাতে পারবো। আমি খুব খুশি। এমন অনুভূতি প্রকাশ করেন উপহার পাওয়া সকল অসহায় মানুষ।
    উপহার সামগ্রী ছাড়াও করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন এই জাতীয় পার্টি নেতা।

  • তালায় নিহত বিপ্লব কবিরের মাকে ঈদ উপহার দিল বিএনপি নের্তৃবৃন্দ

    তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় নিহত একটি পরিবারে কাছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেন তালা উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। মঙ্গলবার (০৫ মে) দুপুওে এ উপহার পৌছে দেয়া হয়।

    উপজেলার দোহার গ্রামে জালালপুর ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক নিহত এস.এম বিপ্লব কবীর’র মা হাতে ঈদ উপহার নগদ অর্থ তুলে দেন উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, বিএনপি নেতা সোহরাব ইসলাম,আরশাফুল ইসলাম প্রমূখ। এ সময় মোবাইল ফোনে শোকাহত পরিবারকে সমাবেদনা জানান সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব।