Tag: ইফতার সামগ্রী বিতরণ

  • স্বাস্থ্য বিধি না মেনে চললে করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ হবে

    নিজস্ব প্রতিবেদক: জননেত্রী শেখ হাসিনার আহবানে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে কর্মহীন অসহায় মানুষকে সহযোগিতা করার নির্দেশনা মোতাবেক পবিত্র রমজানে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ মে) ২১ শে রমজান বেলা সাড়ে ১১টায় পুরাতন সাতক্ষীরা এলাকায় পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ’র নিজস্ব অর্থায়ণে এ ইফতার সামগ্রী প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

    প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জননেত্রী শেখ হাসিনা বলেছেন দেশে খাদ্য সংকট নেই। খাদ্য সহায়তা ও নগদ অর্থ আপনারা পাবেন। আল্লাহর অস্তে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরে অবস্থান করেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখেন। খাদ্য সহায়তা পাবেন কিন্তু স্বাস্থ বিধি মেনে না চললে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়লে চিকিৎসা পাওয়া খুবই কঠিন হবে। জননেত্রী শেখ হাসিনা বাংলার জনগণের কল্যাণে করোনা প্রতিরোধে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। সেজন্য সকলের কাছে মানবতার মা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ কামনা করেন এমপি রবি।’

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুনি উর রশিদ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ প্রমুখ।

    দ্বিতীয়বারের মতো পবিত্র রমজানে পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ’র নিজস্ব অর্থায়ণে ৬০০টি পরিবারের মাঝে সেমাই, সুজি, চিনি, ছোলা, তেল, কিচমিচ ও হাতকে জীবাণুমুক্ত রাখতে সাবানসহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান। এ সময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • শ্যামনগরে ইমাম, পুরোহিত ও কাজীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

     শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসেবে স্থানীয় সরকার বিভাগের প্রাপ্ত বরাদ্দ হতে শ্যামনগর উপজেলার ইমাম,পুরোহীরি ও কাজীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
    উপজেলার মোট আটশত জনের মধ্যে প্রাথমিক পর্যায়ে ২০৬ জন কে ইফতার সামগ্রী হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা , ১ কেজি তেল, ৫০০ গ্ৰাম চিড়া ও ৫০০ গ্ৰাম খেজুর প্রদান করা হয়।
    বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০ টায় উপজেলা চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
    এ সময়  উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গীফারি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ আতাউর রহমান, গাবুরা ইউপি চেয়ারম্যান মোঃ মাছুদুল আলম, প্রেস ক্লাবের উপদেষ্টা শেখ আফজালুল হক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন মিঠু  সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইমাম, পুরোহিত ও কাজীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাহানুল ইসলাম।