Tag: ইন্তেকাল

  • আশাশুনির সাবেক অধ্যক্ষ মেজবাহউদ্দীন সানা’র ইন্তেকাল

    আশাশুনি ব্যুরো: আশাশুনি কলেজের (বর্তমান আশাশুনি সরকারি কলেজ) প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মেজবাহউদ্দীন আহম্মেদ সানা (ডবল এমএ,ইংরেজি) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে —- রাজেউন)। বার্ধক্যজনিত কারনে মঙ্গলবার (৮সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আশাশুনির সদরের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১১ বছর। মৃত্যুকালে তিনি ৯ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

    এদিন আছরবাদ আশাশুনি আলিয়া মাদ্রাসায় মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে ইমামতি করেন গুনাকরকাটি মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আরিফুল ইসলাম। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

  • সাতক্ষীরা চেম্বার অব কমার্স পরিচালকের মাতার ইন্তেকাল, শোক জ্ঞাপন

    প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক আলহাজ্ব শেখ মহাসিন এর মাতা মোছাঃ সালেহা খাতুন, ২৯ আগস্ট’ ২০২০ শনিবার আনুমানিক ভোর ৪.০০টার সময় নিজস্ব বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

    তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তার রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি জনাব নাছিম ফারুক খান মিঠু, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও চেম্বার অব কমার্সের সকল পরিচালকবৃন্দ। আমরা তার মৃত্যুতে সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পক্ষ থেকে গভীরভাবে শোক জ্ঞাপন করছি এবং তার রুহের মাগফেরাত কামনা করছি।

  • সাতক্ষীরা পৌর আ’লীগের সাবেক সভাপতি আবু সাঈদ এর ইন্তেকাল

    সাতনদী ডেস্ক: সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সদ্য সাবেক সভাপতি ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক আবু সাইদ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

    আওয়ামী লীগ নেতা আবু সাঈদ সাতক্ষীরাতে করোনায় আক্রান্ত হয়ে কিছুদিন আগে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তার মৃত্যুতে তার পরিবারের সদস্য, দলীয় নেতা-কর্মী সহ সর্ব মহলে শোকের ছায়া নেমে এসেছে।

  • জেলা বিএনপি যুগ্ম আহবায়ক প্রভাষক হুদা’র ইন্তেকাল

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চ্যেয়ারমান ভালুকাচাঁদপুর আদর্শ কলেজের প্রভাষক মোদাচ্ছেরুল হক হুদা আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার (২৮- জুন) বিকাল ৩টার দিকে সাতক্ষীরা সিবি হসপিটালে ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহে —- রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহি রেখে গেছেন।

    এদিকে মোদাচ্ছেরুল হক হুদা’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদা’র বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি।

  • কলারোয়ার সাবেক পৌর কমিশনার আজিজুল হকের ইন্তেকাল, আজ দাফন

    কলারোয়া প্রতিনিধি: কলারোয়া পৌরসভার মুরারীকাটি ৮ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আজিজুল হক খাঁ (৫০) না ফেরার দেশে চলে গেলেন। আজ মঙ্গলবার তার দাফন সম্পন্ন হবে। সোমবার দুপুর ৩টা ৫০ মিনিটের সময় তিনি স্ট্রোকে আক্রান্ত হলে তাৎক্ষণিক কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

    মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর খবর পেয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে মরহুমের মুরারীকাটি বাসভবনে ছুটে যান কেন্দ্রীয় বিএনপি নেতা ও তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এসময় তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সুহৃদ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা এবং পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাঁর বাড়িতে উপস্থিত হন।

    আজ মঙ্গলবার বেলা ১১টায় মুরারীকাটি গ্রামের নিজ বাড়িতে মরহুমের জানাজা নামাজ শেষে তার দাফন কার্য অনুষ্ঠিত হবে।

  • চট্টগ্রাম চেম্বারের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জামাল এর ইন্তেকাল

    মো: রাকিব, চট্টগ্রাম: দেশের অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান আরামিট গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক সৈয়দ জামাল আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি….রাজিউন)। রোববার (৩১ মে) সকাল ৬টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২ দিন আগে হৃদরোগে আক্রান্ত হলে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ জামাল আহাম্মেদের মৃত্যু ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সৈয়দ রুম্মান আহমেদ।

    জানা গেছে, দেশের অন্যতম আরামিট গ্রুপের চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দ্ইু ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    সৈয়দ জামাল আহাম্মেদ আরামিট গ্রুপের সাবেক চেয়ারম্যান এবং চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজনের সফল চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

    মরহুমের ভাগিনা সৈয়দ ওবায়দুল কাদের রিয়াদ জানান, চিটাগাং জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রতিনিধিত্বকারী সৈবদ জামাল আহমেদ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম চেম্বারের সর্বশেষ কমিটিতে পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি কয়েক দফায় এই ব্যবসায়ীক সংগঠনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময়ে তিনি নর্থওয়েস্ট শিপিং লাইন ও নর্থওয়েস্ট সিকিউরিটি লিঃ’র ম্যানেজিং ডিরেক্টর এবং আরামিট লিঃ, আরামিট সিমেন্ট লিঃ ও আরামিট থাই এ্যালুমিনিবাম লিঃ-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের রাজনীতিতেও তিনি একজন পরিচিতমুখ।

    সৈয়দ জামাল আহমেদের মৃত্যুতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চেম্বার পরিচালকম-লীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ ও সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন গভীর, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও মহাসচিব মো. কামাল উদ্দিন শোক প্রকাশ করেছেন।

  • জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান’র ইন্তেকাল, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

    জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান বলেন, আজ বিকেল ৪টা ৫৫ মিনিটে তাঁর বাবার মৃত্যু হয়।

    প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ড. আনিসুজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

    অসুস্থ হলে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল থেকে গত শনিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) স্থানান্তর করা হয়। সেখানেই তিনি আজ বিকেলে মারা যান। ড. আনিসুজ্জামানের পরিবারের সদস্যরা জানান, অসুস্থ হয়ে পড়লে গত ২৭ এপ্রিল বরেণ্য এই শিক্ষাবিদকে রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর হার্ট, কিডনি, ফুসফুস, উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতা ছিল। এর আগেও গত মাসের প্রথম সপ্তাহে একবার তিনি আরেকটি হাসপাতালে ভর্তি হন।

    আনিসুজ্জামানের জন্ম ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি, অবিভক্ত ভারতের চব্বিশ পরগনা জেলার বসিরহাটে। তিনি চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক। মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে কাজ করেন। বর্তমানে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছেন।

    আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ইমেরিটাস অধ্যাপক। তিনি ভাষা আন্দোলন (১৯৫২), ঊনসত্তরের গণ–অভ্যুত্থান (১৯৬৯) ও ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেন। এ ছাড়া বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ড. কুদরাত-এ-খুদাকে প্রধান করে গঠিত জাতীয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন। বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে তাঁর গবেষণা সবিশেষ উল্লেখযোগ্য।

    আনিসুজ্জামান শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য একাধিক পুরস্কার লাভ করেছেন। প্রবন্ধ গবেষণায় অবদানের জন্য ১৯৭০ সালে তিনি বাংলা একাডেমি থেকে প্রদত্ত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। শিক্ষায় অবদানের জন্য তাঁকে ১৯৮৫ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করা হয়। শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য তাঁকে ভারত সরকার কর্তৃক প্রদত্ত তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পদক প্রদান করা হয়। সাহিত্যে অবদানের জন্য ২০১৫ সালে তাঁকে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়।

    এ ছাড়া তিনি ১৯৯৩ ও ২০১৭ সালে দুবার আনন্দবাজার পত্রিকা কর্তৃক প্রদত্ত আনন্দ পুরস্কার, ২০০৫ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট ডিগ্রি এবং ২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক লাভ করেন। ২০১৮ সালের ১৯ জুন বাংলাদেশ সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়।

    শোক প্রকাশ: জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। শোকবার্তায় মন্ত্রী বলেন, প্রজ্ঞা ও শুদ্ধ চেতনায় দীপ্ত এ মানুষটির চলে যাওয়া দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

    অধ্যাপক আনিসুজ্জামানের এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তিনি। পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোস্তফা কামাল। সূত্র: প্রথমআলো

  • না ফেরার দেশে চলে গেলেন কলারোয়ার মুফতি আতাউর

    কলারোয়া প্রতিনিধি: বাংলাদেশ তাবলীগ জামাতের অন্যতম নেতা ও ঢাকা বারীধারার আল মাদরাসাতু মহিঊল ইসলামের মহাপরিচালক মুফতি আতাউর রহমান (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার রাত ১টার দিকে ঢাকার বারিধারা বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
    মুফতি আতাউর রহমান কলারোয়া পৌরসভার ২ নং তুলমীডাঙ্গা ওয়ার্ডে মৃতঃ হাজী নুর-আলী সরদারের সেজ পুত্র এবং কলারোয়া উপজেলার সাবেক চেয়ারম্যান প্রয়াত হোসেন আলীর ভাগনা (বড় বোনের ছেলে)। তিনি ঢাকার বারীধারা এলাকায় বসবাস করতেন। এই গুণী ব্যক্তি ছিলেন একাধারে বাংলাদেশ টঙ্গি বিশ্ব ইজতমা পরিচালনা পরিষদের সদস্য ও বিশ্ব মার্কাস ও দিল্লীর নিজামদ্দীন তাবলীগের একান্ত সহচর। এছাড়া বাংলাদেশের দুইশতাধিক কওমীর মহাপরিচালক ছিলেন। মরহুমের বড় ভাই শামছুর রহমান জানান, রাত সাড়ে ৯টার দিকে তার ভাইয়ের বুকে প্রচন্ড ব্যথা অনুভব করছে বলে তাদেরকে জানালে পরিবারের সদস্যরা তাঁকে ঢাকা অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। তিনি আরো জানান, ডাক্তাররা তাদেরকে জানিয়েছিলো তার ভাই আতাউর রহমান হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সারাদেশ থেকে ভক্ত অনুরাগী, ছাত্র ও তাঁর সহকর্মীরা তাঁকে এক নজর দেখার জন্য ঢাকাস্থ তার মাদ্রাসাতে ছুটে যান। এ সময় সেখানে এক বেদনাদায়ক পরিবেশের সৃষ্টি হয়।

    মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী, ৫ কন্যা, আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী ছাত্র/ছাত্রী ও অসংখ্য শুভান্যুধায়ী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ৮টায় জানাজা নামাজ শেষে তাঁর প্রতিষ্ঠিত বসুন্ধরা ঢালীবাড়ি মাদ্রাসা প্রাঙ্গণে তাঁকে দাফন করা হয়।