Tag: আসামী আটক

  • আশাশুনিতে পুলিশী অভিযানে ৫ আসামী আটক

    আশাশুনি ব্যুরো: আশাশুনিতে পুলিশী অভিযানে ৫ আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে মঙ্গলবার এএসআই মিলন হোসেন সঙ্গীয় এসআই গাজী নূর নবী, এএসআই সাইফুল ইসলাম এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ৫০ গ্রাম গাঁজাসহ উপজেলার বেউলা গ্রামের কেনাপদ বিশ্বাস এর ছেলে গোলাম বিশ্বাসকে তার বাড়ীর সামনে থেকে হাতেনাতে আটক করেন। পরে এসংক্রান্ত মাদকদ্রব্য আইনে ১২(৯)২০২০ মামলা রুজু করা হয়।

    অপরদিকে, এএসআই দেবাশিষ মন্ডল সঙ্গীয় ফোর্স এর সহায়তায় জিআর-১৩/১৫ (ওয়ারেন্ট) মূলে গোদাড়া গ্রামের মোস্ত মোল্যার ছেলে আঃ রশিদ মোল্যা এবং একই গ্রামের রসুল পাড়ের ছেলে ইদ্রিস পাড়কে নিজ নিজ বাড়ী থেকে আটক করেন। এছাড়াও এএসআই নজিমউদ্দীন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় জিআর-৩২২/১৯ ওয়ারেন্টের আসামী পাইকগাছা উপজেলার ঢেমসাখালী গ্রামের মৃত মোহর গাজীর ছেলে মনি গাজীকে তার শ্বশুর আশাশুনি উপজেলার খালিয়া গ্রামের রফি সানার বাড়ি থেকে এবং জামালনগর গ্রামের মোমিন সরদারের ছেলে ফরিদুল সরদারকে নিজ বাড়ী থেকে আটক করেন।

    আটককৃত আসামীদেরকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • দেবহাটায় ইজিবাইক চালক হত্যায় আরও ১ আসামী আটক, ইজিবাইক উদ্ধার

    ইয়াছিন আলী, দেবহাটা: দেবহাটায় চাঞ্চল্যকর ইজিবাইক চালক হত্যার ঘটনায় নিহত মনিরুলের খোয়া যাওয়া ইজিবাইকটি উদ্ধার করা সহ আরো ১ আসামীকে গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ও উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র এক অভিযান পরিচালনা করে উক্ত মামলার আসামী সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সোনাটিকারী গ্রামের মৃত শহর আলী সরদারের ছেলে রমজান আলী (৪০) কে শুক্রবার সকাল ৯ টার দিকে দেবহাটার গাজীরহাট এলাকা থেকে গ্রেফতার করেন। পরে রমজানের দেয়া স্বীকারোক্তি মোতাবেক উপজেলার কামটা গ্রামের মৃত সনৎ সেন গুপ্তের ছেলে কৌশিক সেন গুপ্তের পুকুর থেকে ও কামটা গ্রামের হাঁসড়াতলা সমাধীস্থলের পাশের একটি বাগান থেকে ছিন্ন ভিন্ন করা অবস্থায় নিহত মনিরুলের ব্যবহৃত ইজিবাইকটি উদ্ধার করেন।

    এর আগে গত ২ জুলাই ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিলাস মন্ডলের কাছে নিহত ইজিবাইক চালক মনিরুলের স্ত্রী রাবেয়া খাতুন ও রাবেয়ার প্রেমিক উপজেলার কামটা গ্রামের ওহাব সরদারের ছেলে সাইদুর রহমান রাজু পৃথক পৃথকভাবে ১৬৪ ধারা মতে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। জবানবন্দীতে কেন, কি কারনে, কোথায় আর কিভাবে মনিরুলকে ঠান্ডা মাথায় প্লানিং করে খুন করা হয়েছে তার বর্ননা দেয়া হয়। মনিরুলের স্ত্রী রাবেয়ার সাথে রাজুর অবৈধ সম্পর্কের কারনে তারা উভয়ে প্লানিং করে মনিরুলকে হত্যা করেছে বলে তারা আদালতকে জানায়।

    উল্লেখ্য, গত ২৬ জুন ২০২০ ইং তারিখ শুক্রবার ভোরে দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত ইসমাঈল গাজীর ছেলে ইজিবাইক চালক মনিরুল ইসলাম (৩৩) এর লাশ উদ্ধার করে দেবহাটা থানা পুলিশ। পরে নিহত মনিরুলের ভাই উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত ইসমাঈল গাজীর ছেলে আমিনুর রহমান (২২) বাদী হয়ে দেবহাটা থানায় ২৬-০৬-২০২০ ইং তারিখে ৩০২/৩৯৪/৩৪ পেনাল কোড ১৮৬০ ধারায় ০৯ নং মামলা দায়ের করেন।