Tag: আলোচনা সভা

  • বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত মৈত্রী অটুট থাকুক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা পুরাতন আইনজীবী ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

    সংগঠনের আহবায়ক বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আল মাহমুদ পলাশের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির জেলা শাখার যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা ময়নূল ইসলাম।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনজুর হোসেন, জেএসডির সুধাংশু শেখর সরকার, জেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রীস আলী, সুবোধ কুমার চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা শুভাষ চন্দ্র সরকার, সাইফুল আলম বাবু, ডাঃ সুব্রত ঘোষ, অধ্যাপক তপন কুমার শীল, প্রভাষক আমিনুর রহমান, ইব্রাহিম খান, এড. সুনীল কুমার ঘোষ, ইন্দ্রজিৎ কুমার সাধু, সুজন বিশ্বাস প্রমুখ।

  • করোনা সতর্কতায় শ্যামনগর থানা পুলিশের আলোচনা সভা

    জি.এম আমিনুর রহমান: মহামারী করোনায় করণীয় বর্জনীয় বিষয়ে শ্যামনগর থানার আয়োজনে থানার হল রুমে বৃহস্পতিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ জামিরুল ইসলামের নেতৃত্বে শ্যামনগর থানায় কর্মরত অফিসার ফোর্সের অংশ গ্রহণে করোনা মোকাবেলায় করণীয় বর্জনীয় বিষয়ে আলোচনা করেন শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জুবায়ের হোসেন, এমওডিসি ডাঃ ওমর ফারুক চেীধুরীসহ অন্যান্য মেডিকেল অফিসারবৃন্দ।

    এ ছাড়া বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ জামিরুল ইসলাম, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইয়াছিন আলম চেীধুরী।