Tag: আর্থিক সহায়তা প্রদান

  • দেবহাটায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পঙ্কজ দত্তকে আর্থিক সহায়তা প্রদান

    নিজস্ব প্রতিবেদক/দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদরে আকষ্মিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পঙ্কজ দত্তকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজের উপস্থিতিতে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

    গত ৮ আগষ্ট রাত ৩ টার দিকে দেবহাটা উপজেলার সদরের পঙ্কজ দত্তের মুদিখানার দোকানটি আকষ্মিক অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয় পঙ্কজ দত্তের। উপার্জনের একমাত্র মাধ্যমে দোকানটি পুড়ে যাওয়ায় পথে বসে পঙ্কজ দত্তের পরিবারটি। এই ঘটনার পরপরই সকালে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী ঘটনাস্থলটি পরিদর্শন করেন। তারা যতটুকু সম্ভব সহযোগীতা করবেন বলে সে সময় জানান।

    তারই প্রতিশ্রুতির ফলস্বরুপ সোমবার পঙ্কজ দত্তের পরিবারটিকে অফিসে ডেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।

  • আশাশুনিতে স্কাঊটস পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

    আশাশুনি ব্যুরো: আশাশুনিতে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ স্কাঊটস পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা ও কোভিট-১৯ এর সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত সহায়তা প্রদান করা হয়।
    আশাশুনি উপজেলা স্কাউটস এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সহায়তা সামগ্রী বিতরণ করেন সহকারি কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। প্রধান শিক্ষক ও স্কাউটস’র উপজেলা কমিশনার আশরাফুন্নাহার নার্গিসের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ও আশাশুনি আলিয়া মাদ্রাসার সুপার ড. আবুল হাসান, উপজেলা স্কাউটস’র কোষাধ্যক্ষ ও বুধহাটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাজ উদ্দীন, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান ও আহসান হাবিব সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সদস্য মাদ্রাসা শিক্ষক মোস্তাহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস কর্তৃক বরাদ্ধকৃত অর্থ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ১০ স্কাঊটস পরিবারের সদস্যদের মাঝে প্রত্যেককে এক হাজার টাকা, একটি করে সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক প্রদান করা হয়।

  • করোনা প্রতিরোধে সাতক্ষীরা জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে করোনা পরিস্থিতির কারণে দুঃস্থ অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার (০১ জুলাই) সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়ন, আগরদাঁড়ি ইউনিয়ন, বাঁশদহা ইউনিয়ন ও কুশখালী ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এ নগদ অর্থ প্রধান করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, সহ-সভাপতি শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা পরিষদের সদস্য মো. আল-ফেরদাউস আলফা, মনিরুল ইসলাম, এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক তাপষ আচার্য্য, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস.এম মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মাষ্টার মফিজুর রহমান, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।

    এ সময় সদর উপজেলার ৪টি ইউনিয়নের ২০০টি পরিবারের মাঝে প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকা প্রদান করা হয়। করোনা পরিস্থিতির কারণে জেলায় মোট ৩১ লক্ষ টাকা দুঃস্থ অসহায় পরিবারের মাঝে প্রদান করেছে সাতক্ষীরা জেলা পরিষদ। এসময় দলীয় ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

  • খুলনায় মসজিদের ইমামদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

    দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তার অর্থ খুলনা মহানগীর মসজিদের ইমামদের মাঝে বিতরণ করা হয়। খুলনা মহানগীর পাঁচশত ৭৩টি এবং নয়টি উপজেলার দুই হাজার দুইশত ৫৬টি মসজিদের ইমাম এবং মসজিদ কমিটির প্রতিনিধিদের মাঝে পাঁচ হাজার টাকা করে মোট এক কোটি ৪১ লাখ ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়।

    আজ (শনিবার) দুপুরে খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বিভিন্ন মসজিদের ইমাম ও মসজিদ কমিটির প্রতিনিধিদের হাতে এসব আর্থিক সহায়তার অর্থ তুলে দেন।

    চেক বিতরণকালে জেলা প্রশাসক বলেন, করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সেক্টরের দিকে নজর রেখেছেন। সরকার ইমাম ও মুয়াজ্জিনের কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনা পরিস্থিতিতে সরকার সারাদেশের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য দুইশত ২২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তাঁরা ঈদের আগেই এই অর্থ পাবেন।

    এ সময় খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহীন বিন জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রেস বিজ্ঞপ্তি

  • সাতক্ষীরায় যুবদলের আর্থিক সহায়তা প্রদান

    প্রেস বিজ্ঞপ্তি:  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিগত দিনের আন্দোলন সংগ্রামে যুবদলের নিহত ও আহত নেতাকর্মী ওতাদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

    শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে এসব নেতাকর্মী ও তাদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু ও সাধারণ সম্পাদক এইচ আর মুকুল।

    এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আলী শাহিন, যুবনেতা হাসান শাহরিয়া রিপন ,সুমন রহমান ও শহর যুবদলের নেতৃবৃন্দ।