Tag: আত্মহত্যা

  • ফেসবুকে নগ্ন ছবি ছড়িয়ে দেয়ায় তালায় মেধাবী ছাত্রীর আত্মহত্যা

    বিশেষ প্রতিবেদক,তালা: ফেসবুকে নগ্ন ছবি ছড়িয়ে দেয়ায় বিউটি মন্ডল (১৬) নামের এক মেধাবী ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার দুপুরে নিজ ঘরে গলাই ফাঁস দিয়েআত্মহত্যা করে। সাতক্ষীরা জেলার তালা উপজেলার কলাগাছি গ্রামের নিতাই মন্ডলের মেয়ে বিউটি মন্ডল এ বছর সফলতার সাথে মাধ্যমিকে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

    বিউটি মন্ডলের কাকা দিপঙ্কর মন্ডল জানান, একই গ্রামের জগদীশ রায়’র ছেলে বখাটে মৃত্যুঞ্জয় রায় দীর্ঘদিন ধরে বিউটিকে উত্ত্যাক্ত করা সহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিউটি রাজি না হওয়ায় অশ্লিল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় লম্পট মৃত্যুঞ্জয়।১ সপ্তাহ আগে অন্য মেয়ের নগ্ন ছবি এডিট করে তাতে বিউটির মুখ জুড়ে দিয়ে ছবিগুলো ফেসবুকের একাধিক আইডিতে ছড়িয়ে দেয় মৃত্যুঞ্জয়।

    বুধবার দুপুরে বিলে বিউটির বাবা ও মা ঘাঁস কাটতে যায়। এই সসময় ক্ষোভে, লজ্জায় বিউটি নিজ ঘরের মধ্যে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে গত রোববার থানায় প্রাথমিক অভিযোগ দায়ের করে বিউটির পিতা।

    এদিকে, বিউটি মন্ডলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে লম্পট মৃত্যুঞ্জয় সহ তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তারা ভারতে পালিয়ে যেতে পারে বলে জানিয়েছেন কলাগাছি গ্রামের অমিত সরকার।

    তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:মেহেদী রাসেল জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পরপরই ব্যবস্থা নেয়া হয়েছিল। এরইমধ্যে মেয়েটির আত্মহত্যার ঘটনাটি দুঃখজনক। মৃত্যুঞ্জয়কে গ্রেফতার করতে অভিযান শুরু করা হয়েছে। এজাহার পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • শ্যামনগরে ঋণের চাপে বৃদ্ধের আত্মহত্যা

    সিরাজুল ইসলাম, শ্যামনগর ব্যুরো: শ্যামনগরে ঋণের চাপে গৌরপদ সরদার (৬০) নামে এক বৃদ্ধ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে পূর্বকালিনগর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামে মৃত অতুল কৃষ্ণ সরদারের পুত্র।

    নিহতের জেঠাতো ভাই তপন সরদার জানান, পাওনাদারদের ঋণের চাপে বেশ কিছুদিন ধরে সে মানুষিক ভাবে অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে ঋণের চাপ সহ্য করতে না পেরে সবার অজান্তে গভীর রাতে নিজ গৃহের পাশে গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। ঋণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে ওসি জানান।

  • সাতক্ষীরার শ্যামনগরে স্বামীকে ঘুমন্ত রেখে স্ত্রীর আত্মহত্যা

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগরে গলায় দড়ি দিয়ে এক গৃহবধু তন্দ্রা ঘোষ আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার ভোররাতের দিকে তিনি আত্নহত্যা করেন। গৃহবধু তন্দ্রা ঘোষ নুরনগর গ্রামের বাবু ঘোষের স্ত্রী ও বাগেরহাট জেলা সদরের লাউপালা গ্রামের দুলাল দাসের মেয়ে।

    গৃহবধুর স্বামী বাবু ঘোষ জানান, রাতে আমাদের মধ্যে সামান্য ঝগড়া হয়। তারপর আমরা একত্রে ঘুমিয়ে পড়ি। ভোর ৫টার দিকে হঠাৎ ঘুম ভেঙে দেখি স্ত্রী পাশে নেই। পরে বাইরে এসে দেখতে পাই বাড়ির উঠানে পেয়ারা গাছে গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে। এরপর চিৎকারে বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা ছুটে আসে।

    তন্দ্রা ঘোষের বড় বোন ইন্দ্রানী জানান, বোন অনেকদিন থেকে মানসিক সমস্যায় ভুগছিল। মাঝেমধ্যে আত্নহত্যা করতে চাইতো। সামান্য ঝগড়ায় এমনটা কেন করলো বুঝে উঠতে পারছি না।

    এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশের উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্নহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

  • ‘ক্রাইম পেট্রোল’ অভিনেত্রীর আত্মহত্যা

    আত্মহত্যা করেছেন ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ক্রাইম পেট্রোল’র অভিনেত্রী প্রেক্ষা মেহতা। মুম্বইয়ের ইনদোরে নিজের বাড়িতে সিলিং ফ্যানে ঝুলে সোমবার (২৫শে মে) রাতে আত্মহত্যা করেন ২৫ বছর বয়সী এই অভিনেত্রী। মঙ্গলবার সকালে অভিনেত্রীকে সিলিং ফ্যানে ঝুলতে দেখেন তার পরিবারের এক সদস্য।

    ধারণা করা হচ্ছে, করোনার কারণে লকডাউন পরিস্থিতিতে হাতে কোনো কাজ না থাকায় হতাশায় আত্মহত্যার পথ বেছে নেন তিনি। পারিবারিক সূত্র জানায়, একটি সুইসাইড নোট রেখে গেছেন প্রেক্ষা। তবে তাতে মৃত্যুর কোনো কারণ উল্লেখ করেননি অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, লকডাউনের কারণে কোনো কাজ না থাকায় হতাশ হয়ে পড়েছিলেন প্রেক্ষা মেহতা। মুম্বইয়ে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে দেখে মধ্য প্রদেশের ইনদোরে নিজের বাড়িতে চলে আসেন তিনি।

    তবে অভিনেত্রীর শেষ ইনস্টাগ্রাম পোস্টটি ছিল বেদনাদায়ক। সেখানে তিনি লিখেছিলেন, ‘স্বপ্নদের মৃত্যু সব থেকে খারাপ!’ প্রেক্ষার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে আরেক জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রিচা তিওয়ারি লিখেছেন, মুখের হাসির পিছনে এমন অনেক কিছু লুকিয়ে থাকে, যা আমরা সহজে বুঝতে পারি না। প্রেক্ষার সর্বশেষ স্ট্যাটাসটি ছিল-স্বপ্নের মৃত্যু সবচেয়ে খারাপ! শারীরিক স্বাস্থ্যের পাশাপাশিই মানসিক স্বাস্থ্যেরও সচেতনতা তৈরি করা উচিত আমাদের।

    ‘মেরি দুর্গা’, ‘লাল ইশক’-সহ আরো বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন অভিনেত্রী প্রেক্ষা মেহতা। সূত্র: মানবজমিন

  • তালায় মসজিদে বৃদ্ধের আত্মহত্যা

     

    বিশেষ প্রতিবেদক/তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় মসজিদে ফ্যানের সাথে রশি দিয়ে এক বৃদ্ধ আত্মহত্যার করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ।

    এলাকাবাসী জানায়, উপজেলার জালালপুর ইউনিয়নে জেঠুয়া গ্রামের মৃত: খোদবক্স আলী মোড়লের পুত্র বিলাত আলী মোড়ল (৬৫) সকালে মসজিদে ফ্যানের সাথে রশি দিয়ে আতœহত্যা করেন। আমরা তাকে ঝুলান্ত অবস্থায় দেখতে পাই । পরে তাকে রশি থেকে নামিয়ে স্থানীয় চিকিৎসক ডাকলে তাকে মৃত্যু ঘোষনা করেন।

    জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান,আমি মৃত্যুর বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। বৃদ্ধ লোকটি রাতে সেহেরী করে মসজিদে ছিলেন। সে বিভিন্ন রোগে আক্রান্ত সহ মানসিক ভাবে অসুস্থ ছিলেন। ধারনা করা হচ্ছে সকালে সকলের অজান্তে ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।

    এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে ।

  • কলারোয়ায় সেনা সদস্য’র স্ত্রীর আত্মহত্যা

    কামরুল হাসান: কলারোয়ায় তামান্না খাতুন (২০) নামে এক গৃহবধূ ৮ মাসের শিশু সন্তান রেখে গলায় রশি দিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে। নিহত গৃহবধূ উপজেলার ছলিমপুর গ্রামের উজ্জল দফাদারের স্ত্রী। উজ্জল দফাদার বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন বলে জানা যায়।
    সোমবার সকালে ওই গৃবধূর লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত গৃহবধূর পিতা বাবুর আলি মধু একজন ইউপি সদস্য।
    ১১নং দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান মফে বলেন-তিনি শুনেছেন তার পরিষদের সদস্য বাবুর আলি মধুর কন্যা তামান্না গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
    এদিকে খোরদো পুলিশ ফাঁড়ির এসআই মামুন হোসেন জানান-তিনি খবর পেয়ে ঘটনা স্থানে যান এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠান। এবিষয়ে কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।