Tag: আটক

  • অনৈতিক কাজের সময় মণিরামপুরে পাঁচজন আটক

    মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর পৌর শহরে পূরবী সিনেমা হলে অনৈতিক কাজের সময় হাতেনাতে দুই নারী ও দুই পুরুষ সহ এক দালালকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে থানায় সোপর্দ করেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী আদালত পরিচালনা করে এই সাজা দেন। এসময় সিনেমা হলটি সিলগালা করেন তিনি।

    গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর গ্রামের কালিপদ দাসের ছেলে মহাদেব দাস, বাকোশপোল গ্রামের জাবের মোল্লার ছেলে মনিরুল ইসলাম, মোবারকপুর গ্রামের আজগর আলীর স্ত্রী সুমী খাতুন, কেশবপুরের বড়েঙ্গা গ্রামের মুক্তার মোল্লার ছেলে অজিয়ার মোল্লা ও যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামের আবজাল হোসেনের মেয়ে সুসমিতা খাতুন। এদের মধ্যে মহাদেব পূরবী সিনেমা হলের কর্মচারী। আদালত মহাদেবকে ছয় মাস ও বাকি চারজনকে তিনমাস করে সাজা প্রদান করেন ।

    এদিকে পূরবী সিনেমা হলে অভিযান চালানোর আগে অনৈতিক কাজের অভিযোগে বাজারের মধুমিতা সিনেমা হলে অভিযানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী। তখন আদালতের উপস্থিতি টের পেয়ে সিনেমা হলে উপস্থিত সবাই পালিয়ে যান। তার আগে মঙ্গলবার বেলা ১১ টার দিকে পৌরশহরের তাহেরপুর এলাকায় আল আমিন পার্কে অভিযান চালিয়ে অনৈতিক কাজের অভিযোগে পার্কের মালিক আব্দুর রহমানকে দশ হাজার টাকা জরিমানা করে আদালত। পৃথক এসব অভিযানে সঙ্গীয় ফোর্স নিয়ে থানার এসআই হাসান উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী অভিযান ও সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • দেবহাটায় পুলিশী অভিযানে ২ আসামী আটক

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ২ আসামী আটক হয়েছে। আটককৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। আটককৃত আসাীদের মধ্যে ১ জন দেবহাটা থানায় পারিঃ জারিঃ এর ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী এবং অপরজন জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত।

    পুলিশ জানায়, দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলীর তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং-১৫/০৯/২০২০ তারিখ এএসআই(নিঃ)/ সুজিত বিশ্বাস সঙ্গীয় ফোর্সের সহায়তায় পারিঃ জারিঃ-০৪/২০(দেবহাটা) এর ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী ১। মোঃ নুরনবী, পিতা- মোঃ নুর আলী মোল্লা, সাং-সখিপুর, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা এবং এসআই (নিঃ) আসিফ মাহমুদ সঙ্গীয় এএসআই(নিঃ)/ পূর্ণানন্দ হরি এর সহায়তায় জিআর-৫২/১৮ এবং জিআর-১১৮/১৬ এর আসামি ২। মোর্শেদ আলী সরদার, পিতা- মৃত ফজর আলী সরদার, সাং- নারিকেলি, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করেন।

    আসামীদেরকে মঙ্গলবার বিচারার্থে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • অবৈধভাবে ভারতে পুবেশের সময় ৭ বাংলাদেশি সহ মানব পাচারকারী আটক

    আক্তারুজ্জামান সীমান্ত (কলারোয়া)প্রতিনিধি: বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের প্রাক্কালে সাতক্ষীরা সীমান্তে সাত বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১৮আগস্ট)সন্ধ্যায় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকালে সদর উপজেলার তলুইগাছা বিওপি’র হাবিলদার শামীম হোসেনের নেতৃত্বে একটি টহল দল সাতক্ষীরা সীমান্তের নটিজঙ্গল নামক এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় সাত বাংলাদেশি নাগরিক ও একজন মানব পাচারকারীকে আটক করে।

    আটককৃতরা বাংলাদেশি নাগরিকরা হলেন, জামালপুর জেলার রুদ্র বয়রা গ্রামের রুবেল মিয়া (২৬), তার স্ত্রী মোছা. সুমি (২০), একই এলাকার শফিকুল ইসলাম ( ২৫) ও স্ত্রী নাসিমা খাতুন (২২), গোপালগঞ্জ জেলার পাইকেরবাড়ী গ্রামের দীলিপ বারই (২৭) ও তার স্ত্রী সেতু বিশ্বাস (১৯) ও জয়পুরহাটের বৃষ্টি খাতুন (২২)। এছাড়া আটক মানবপাচারকারীর নাম কবিরুল ইসলাম (২৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার সোবহান সরদারের ছেলে।

    বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া মানব পাচারের সাথে জড়িত কেড়াগাছির মহিদুল ইসলাম (৩৮), উত্তর তলুইগাছার খোরশেদ আলম (লাভলু) ও কেড়াগাছির মোফাজ্জল হোসেন (৩২) কেও আসামি করা হয়েছে।

  • ২৫ লক্ষাধিক নগদ টাকা সহ চট্টগ্রাম বন্দরের তিন কর্মচারী আটক

    চট্রগ্রাম ব্যুরো: নগদ ২৫ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা, ১৬৮ টি খালি চেক সহ  চট্টগ্রাম বন্দরের তিন কর্মচারি আটক হয়েছে। রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর ভবন থেকে তাদের আটক করেন একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরে তাদের বন্দরের নিরাপত্তা বিভাগে নিয়ে যাওয়া হয়। বন্দর ভবনের সোনালী ব্যাংকের সামনে থেকে মেরিন বিভাগের লস্কর মো. দেলোয়ার হোসেন (৪৮), প্রকৌশল বিভাগের দক্ষ খালাসি আবদুল মান্নান (৫২) ও এসএস টেন্ডর পদের মো. আবুল কালামকে (৫২) আটক করা হয়। তাদের কাছে নগদ ২৫ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা, ১৬৮ টি খালি চেক, ১০০ টাকা মূল্যমানের ৩০টি প্রাইজবন্ড পাওয়া গেছে। এ ছাড়া তিনটি ডিপোজিটে জমা রয়েছে প্রায় ১৮ লাখ টাকা।

    সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বন্দরের কর্মচারীদের চেক জমা নিয়ে টাকা ধার দিয়ে সুদের কারবার চালিয়ে আসছিলেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বিভাগের বন্দর টিমের তথ্যের ভিত্তিতে এ চক্রের তিনজনকে আটক করা হয়।

    এই বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, আটক তিনজনের মধ্যে দেলোয়ার হোসেন নামে একজন বন্দরের মেরিন বিভাগে কর্মরত আছেন। বাকি দুজন প্রকৌশল বিভাগে আছেন। তিনজনই চতুর্থ শ্রেণীর কর্মচারি। সচিব বলেন, আটকের পর তাদের শরীরে তল্লাশি করে ২৫ লাখ টাকার মতো পাওয়া গেছে। তাদের স্ব স্ব বিভাগের কাছে দেওয়া হচ্ছে। তিনজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। জব্দ টাকার উৎসও খতিয়ে দেখা হবে বলে জানান সচিব।

  • তালায় রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সহ আটক ৫

    নজরুল ইসলাম: তালা উপজেলায় ভুয়া প্রকল্পে নিয়োগের নামে আত্মসাতের অভিযোগ রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নওয়াপাড়া রেড ক্রিসেন্ট সোসাইটি,র কার্যালয় থেকে তাদেরকে আটক করা হয়। তাদেও বিরুদ্ধে ভুয়া প্রকল্পের নামে প্রায় ৪ লক্ষাধিক টাকা আতœসাতের অভিযোগ রয়েছে ।

    আটককৃতরা হলেন,ঢাকাস্থ রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বরগুনা জেলার জালিয়াঘাটা গ্রামের মোসলেম আলী খাঁনের ছেলে জামাল হুসাইন (৪৫),বরগুনা জেলার পাথরঘটা উপজেলার লাকুরতলা গ্রামের মৃত: তোজাহার আলীর ছেলে আবুল বাসার(৪৮),সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মৃত:ময়েজদ্দীনের ছেলে আব্দুল মজিদ(৪৭), চট্রগ্রাম জেলার চকবাজার এলাকার মৃত:আমিনুর ইসলামের ছেলে আবুল কালাম আজাদ(৫৬) ও গোপালগঞ্জ জেলার কেকালিয়া গ্রামের মুনিরুজ্জামানের ছেলে ইউসুফ আলী (৫৫)।

    অভিযোগ সুত্রে জানাযায়,উপজেলায় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতায় বায়ুমন্ডলে কার্বন হ্রাসকরণ প্রকল্পে (সিডিএম) গ্রাম পর্যায়ে বনায়ন ও জরিপ করার জন্য রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশন আওতায় ভুয়া ভাবে ৩৬ জনকে নিয়োগ করা হয়। তাদের কাছ থেকে ম্যানেজার পদে ১৫ হাজার ও মাঠকর্মীদের মাথা প্রতি ১০ হাজার হাতিয়ে নেয়। বৃহস্পতিবার রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সহ পাঁচজন এলাকায় আসলে কর্মীরা বেতন ভাতা ও জামানতের টাকা ফেরত চাইলে টাকা দিতে অস্বীকার করে। এসময় কর্মীরা উপজেলার শুভাষিণী এলাকায় তাদেরকে অবরুদ্ধ করে রাখে। পুলিশ খবর পেয়ে তাদেরকে আটক করে।

    নির্বাহী পরিচালক জামাল হুসাইন জানান,করোনা ভাইরাসের কারণে প্রকল্পের কাজটি পিছিয়ে গেছে। আমি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিয়োগ দিয়েছি তাছাড়া আমি নিয়োগপ্রাপ্ত কর্মীদের কাছ থেকে কোন টাকা গ্রহন করেননি।

    তালা থানার অফিসার ইনচার্জ মো:মেহেদী রাসেল জানান, রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশন নিয়োগপ্রাপ্ত কর্মীরা তাে

  • তালা মাগুরার সহকারী নায়েব জলিল ঘুষ গ্রহনকালে জনতার হাতে আটক

    আকবর হোসেন: সাতক্ষীরার তালা উপজেলার মাগুরার দায়িত্বপ্রাপ্ত সহকারী নায়েব জলিল এর বিরুদ্ধে করোনায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার কার্যক্রম যাচাই বাচাইয়ের নাম করে ঘুষ গ্রহনকালে জনতার কাছে আটক হয়েছে। পরে জনপ্রতিনিধির হস্তক্ষেপে মুক্ত।

    ১২ মে সরজমিনে গিয়ে ঘটনার বিবরনে জানা যায়, করোনায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার জন্য অসহায় মানুষের আর্থিকভাবে সাহয্যের জন্য তালিকা তৈরী করা হয়েছে। তালিকা সঠিকভাবে নিরুপন করা হয়েছে কিনা সেটা দেখার জন্য তালা উপজেলার প্রতিটি ওয়ার্ডে একজনকরে সরকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। সেই ধারাবাহিকতায় তালা মাগুরা ৯ নং ওয়ার্ডে ররুনাথপুর গ্রামে তদন্তকরার ভার পড়ে তালা মুড়াখুলিয়া গ্রামের শেখ তায়েজুল ইসলামের পুত্র মাগুরার সহকারী নায়েব আব্দুল জলিল এর উপর। নায়েব আব্দুল জলিল সেই সুযোগে সরকারী সহায়তার বয়স্কভাতা, বিধবাভাতা, ভিজিটিকার্ড, ১০ টাকা দরে ৩০ কেজি চাউল ক্রয় এর কার্ড সহ যে সকল পরিবার ভাতা পায় তাদের তদন্তকরার নাম করে একাধিক মানুষের নিকট হতে ১ থেকে ৩ হাজার টাকা করে কয়েক হাজার টাকা আদায় করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনগন তাকে আটক করে রাখে। উল্লেখ্য যে, তিনি দূনীতির কারনে কয়েকবার সাজা খেটেছেন বলে জানা যায়।

    এ বিষয়ে রগুনাথপুর গ্রামের বেলায়েত গাজীর স্ত্রী শাহিদা বেগম(৬০) বলেন, আমার নাম তালিকা থেকে বাদ দেয়ার হুমকি দিয়ে আমার বিকট হতে এক হাজার টাকা নেয়। একই এলাকার মৃত শামসু শেখ এর পুত্র রাজু শেখ(৩৩) বলেন, নায়েব জলির তালিকা হতে নাম কেটে দেয়ার ভয় দেখিয়ে আমার কাছ থেকে এক হাজার টাকা নিয়েছে। রগুনাথপুরের গফুর বলেন, নায়েব জলিল আমার নামে কার্ড করে দেবে বলে এক হাজার টাকা এবং লিচু নিয়েছে।

    এ বিষয়ে রগুনাথপুর ওয়ার্ডের ওয়ার্ড মেম্বর ইয়াছিন শেথ বলেন, নায়েব জলিল কার্ড দেয়ার নাম করে যে, টাকা নিয়েছে সেটা সম্পূর্ণ সত্য ঘটনা। এলাকা হতে টাকা নেয়ার সময় এলাকার লোকজন তাকে আটক করে মারধোর করতে যায় । আমি সাথে সাথে ইউপি চেয়ারম্যানসহ উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনকে জানাই।

    এ বিষয়ে মাগুরা ৭.৮.৯ ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রেহেনা বেগম জানায় ঘটনা সত্য। শাহিদা বেগমের কাছে নায়েব জলিল টাকা চাইলে শাহিদা বেগম আমার কাছ থেকে ধার দিয়ে তার পরে নায়েব জলিলকে দেয়। তিনি আরও বলেন, নায়েব জলির এর সাথে আরও ছিলেন এলাকার জাহান আলী মোড়লের পুত্র আকবর আলী মোড়ল এবং মাগুরা মুক্তিযোদ্ধা কৃঞ্চপদ বিশ্বাসের পুত্র প্রদীপ বিশ্বাস।

    এ বিষয়ে ইউপি চেয়ারম্যান গনেষ চন্দ্র বলেন, ঘটনা সম্পূর্ণ সত্য । সহকারী নায়েব মানুষের নিকট হতে কার্ডের যাচাই বাচাই এবং মানবিক সাহায্য দেওয়ার নাম করে টাকা গ্রহন করে। এ সময় এলাকার লোকজন তাকে আটক করলে পরিস্থিতি খারাবের কথা ভেবে মেম্বর ইয়াছিন শেখকে নায়েব জলিলকে উদ্ধার করে আমার কাছে আনতে বলি।
    এ বিষয়ে সহকারী নায়েব আব্দুল জলিল বলেন, বিষটির সাথে আমি জড়িত না। ইউপি মেম্বর সব জানেন। তাহাছাড়া আকবর মোড়ল টাকা উঠাইয়ে নিয়েছে।
    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন বলেন, সহকারী নায়েব জলিল এর সম্পর্কে আমি শুনেছি। তার বিরুদ্ধে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা হবে। আপনারা অতিদ্রুত সেটা জানতে পারবেন।