Tag: আটক-৩

  • তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক ৩

    তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক ৩

    নিজস্ব প্রতিবেদক।।

    সাতক্ষীরার তালা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলা এবং অভিযানকারী দলের সদস্যদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা, পুলিশের ওপর সংঘবদ্ধভাবে চড়াও হওয়া ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

    রোববার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাতের দিকে তালা উপজেলার হাজরাকাটি এলাকায় অভিযান চালায় পুলিশ। এসআই তপনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে কয়েকজনকে আটক করা হয়। এর মধ্যে ফারুক বিশ্বাস ও তার সহযোগী হযরত আলী কে আটকের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

    অভিযোগ রয়েছে, আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় একটি পক্ষ সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলার চেষ্টা চালায় এবং অভিযানকারী দলের সদস্যদের ঘেরাও করে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখে।

    পুলিশের একটি সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় বিষয়টি তাৎক্ষণিকভাবে থানায় জানানো হয়।

    খবর পেয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু বক্কর সিদ্দিক অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের উদ্ধার করেন। পরে পুলিশ সদস্যদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

    এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। তারা হলেন—মৃত আপু বিশ্বাসের ছেলে মো: ফারুক বিশ্বাস, নূর ইসলাম বিশ্বাসের ছেলে রফিকুল বিশ্বাস এবং মোসলেম খাঁর ছেলে রাশেদ খাঁ।

    এদিকে স্থানীয় যুবদল নেতা নুরুল ইসলাম বিশ্বাস (নুরু)-এর নেতৃত্বে হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে নুরুল ইসলাম বিশ্বাসের বক্তব্য পাওয়া যায়নি।

    তালা থানার এসআই তপন বলেন, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর মব সৃষ্টি এবং মাদক সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • কালিগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম, আটক ৩

    নিজস্ব প্রতিবেদক কালিগঞ্জঃ– কালিগঞ্জে জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরধর একজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসি ক্যাডার বাহিনী । ঘটনাটি ঘটেছে উপজেলার মৌতলা ইউনিয়নের নরহরকাটি গ্রামে।

    থানার এজাহার ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের মোবারক আলী সরদারের ছেলে আনারুল ইসলাম (৪৮) সহ তিনজন পার্টনার দীর্ঘদিন যাবত কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের নরহরকটি মৌজায় ৪৫ বিঘা জমিতে মৎস্য চাষ করে আসছিলো।

    ঘেরের পাশে বসবাসকারি শুকচাঁদ আলী শেখের ছেলে সাইফুল ইসলাম ওরফে বাবু (৩৫) এবং তার সহোদর রড় ভাই মনিরুল ইসলাম ওরফে মনাডাকু’র (৩৮) সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো আনারুলসহ তার পার্টনারদের।

    এরই সূত্রধরে রবিবার (২৩-মে) দুপুর সাড়ে ১২ টার দিকে ঘেরমালিক আনারুল ইসলাম তার মৎস্যঘেরে গেলে পূর্বপরিকল্পিতভাবে বাবু গং অস্ত্র-সস্ত্র নিয়ে ঘেরমালিক আনারুল ইসলামের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে তাকে মৃতভেবে ফেলে রেখে তার কাছে থাকা নগত ৪০ হাজার টাকা, ২টি মোবাইল নিয়ে বাবু গং হুমকি দিয়ে চলে যায়।

    পরবর্তীতে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আশঙ্খাজনক অবস্থায় ঘের মালিক আনারুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে গেলে অবস্থার আরও অবনতি হলে তাকে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘের মালিকের মাথায় ১০ টি কোপের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে তার অবস্থায় আশঙ্খাজনক।

    এদিকে এঘটনায় মামলা দায়েরের পর উপ-পরিদর্শক সেলিম রেজা ও গোবিন্দ আকর্ষণ এর নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় আসামি শহিদুল ইসলাম (৪৫), আছিয়া খাতুন (৪৪) ও শওকাত শেখ (৪৮) কে আটক করেন।

    কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এর সাথে জড়িত ৩ জনকে আটক করেছে।

  • কালিগঞ্জে মানবাধিকার পরিচয় দিয়ে কোটি টাকা আত্নসাৎ, আটক-৩ 

    হাবিবুল্লাহ বাহার হাবিব কালিগঞ্জ:-  স্কুলে চাকরি ও বসতঘর তৈরী  এবং নানা প্রতরণার ফাঁদ পেতে কোটি টাকার বাণিজ্যর অভিযোগে ৩ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। 

    বুধবার (২০ জানুয়ারী) 2 টার সময় কালিগঞ্জ  উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের রঘুরামপুর এলাকা থেকে মানবধিকার পরিচয় দানকারী 3  প্রতারক চক্রকে আটক করে । আটককৃতরা হলেন, উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঘোজাডাঙ্গা গ্রামের মুজিবুর রহমানের ছেলে ও কথিত মানবাধিকার সংগঠন ক্লাইমেট ডেভলপমেন্ট এন্ড হিউম্যান রাইটস সোসাইটি’র (সিডিএইসআরএস) বিভাগীয় প্রধান শাহিনুর রহমান (৩০), খুলনা বিভাগীয় পরিদর্শক ও কালিগঞ্জের আইডিয়াল (ডিআরএম) কলেজের প্রভাষক সাইফুল ইসলাম (৪৫), বিভাগীয় সমন্বয়কারী ও  একই কলেজের প্রভাষক নুর মোহাম্মাদ (৪০)। স্থানীয় সূত্রে জানাগেছে, র্দীঘদিন ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কথিত মানবাধিকার সংগঠন ক্লাইমেট ডেভলপমেন্ট এন্ড হিউম্যান রাইটস সোসাইটি (সিডিএইসআরএস) নামে কতিপয় ব্যক্তি অসহায় গরীব দু:খী মানুষের বসতঘর দেওয়ার নামে জেলার দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ২৪২ পরিবারের অধিক ব্যক্তির কাছ থেকে ১৬ হাজার টাকা করে উত্তোলন করে। প্রতারক চক্রটি উপজেলায় ৮২ টি স্কুল তৈরি করে দেওয়ার নামে শতাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী  উপজেলার ধলবাড়ীয়া কাসেম আলী, নূর কবির, নূর ইসলাম, শাহাজান আলী, রবি গাজী, মন্টু গাজীসহ একাধিক ব্যাক্তি জানান, কথিত মানবাধিকার সংগঠন ক্লাইমেট ডেভলপমেন্ট এন্ড হিউম্যান রাইটস সোসাইটি (সিডিএইসআরএস) গত বছর তাদের নিকট হতে ঘর বানানোর নামে ১৬ হাজার টাকা করে উত্তোলন করে। এসময় ওই প্রতারক চক্র তাদেরকে রেশন কার্ড, টয়লেট তৈরিসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন। এক বছরের বেশি হয়ে গেলেও তারা কোন কিছু না দিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করেছে। ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন জানান, চক্রটি তার এলাকার বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে সর্বশান্ত করেছে। চাকরি ও বাড়ি দেয়ার নামে হাতিয়ে মোটা অংকের অর্থ। 

    ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হুসেন জানান, প্রতারণার অভিযোগে তিনজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।