Category: সাতক্ষীরা জেলা

  • কাকবাসিয়া বঙ্গবন্ধু হাইস্কুল চত্বর লোনা পানিতে  টইটম্বুর

    সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় চত্বর লোনা পানিতে থৈ থৈ করছে। পুরো মাঠ পানিতে টইটম্বুর, ডুবে আছে শহীদ মিনারের বেদী ও জাতীয় পতাকার মঞ্চ। প্রাকৃতিক দুর্যোগের সাথে স্কুল সংলগ্ন মৎস্য ঘের ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য রেজাউল ইসলামের উদাসীনতাকে দায়ী করছেন সচেতন মহল।

    স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড. শিহাবুদ্দীন বলেন, রেজাউল ইসলাম স্কুল সংলগ্ন প্রায় ৮ বিঘা বিলান জমিতে লোনা পানি তুলে চিংড়ি মাছের চাষ করে থাকেন। তিনি তার মৎস্য ঘেরের বাকি ৩ অংশে বেড়িবাঁধ দিলেও স্কুলের অংশে ইচ্ছাকৃতভাবেই বেড়িবাঁধ দেননি। ফলে মৎস্য ঘেরে জোয়ারের পানি তুললেই তাতে স্কুল চত্বরে ঢুকে মাঠ প্লাবিত হয়ে যায়। গত কয়েক দিনের টানা হালকা/ মাঝারি বৃষ্টিপাতে তার ঘেরের পানি উপছে একইভাবে স্কুল চত্বরে ঢুকে পড়ে। এতে স্কুলের শহীদ মিনারের পাদদেশ, জাতীয় পতাকার ষ্ট্যা- ও পশ্চিম পাশের স্কুল ভবনের বারান্দা তলিয়ে যায়। লবণাক্ত পানির জন্য ভবনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্কুলের শিক্ষার্থীরা নির্বিঘেœ স্কুলে যাতয়াতে বাধা গ্রস্থ হয়ে থাকে।

    দ্রুত পানি অপসারণ না করলে লোনা পানিতে স্কুলের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে বলে মনে করেন স্কুল কর্তৃপক্ষ। স্থায়ী সমাধানের জন্য ওই মৎস্য ব্যবসায়ীকে অনতিবিলম্বে তার ঘেরের উত্তর দিকে (স্কুল) বেড়িবাঁধ নির্মান করে দিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও অভিভাবকবৃন্দ। সাথে সাথে স্কুল চত্বরে মাটি ভরাটের ব্যবস্থা করতে উর্দ্ধতন কর্তৃপক্ষ ও মাননীয় এমপি মহোদয়ের কাছে জোর দাবী জানান হয়েছে।

    এ ব্যাপারে সাংবাদিকদের পক্ষ থেকে রেজাউল ইসলামের (০১৭১২৬৯২৮৮৭) মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

  • পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সড়কটি মরণ ফাঁদে পরিণত

    বিশেষ প্রতিবেদক, তালা: তালা উপজেলার পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সড়কটি মরনফাঁদে পরিনত হয়েছে। এ পরিনতি প্রায় ১০ বৎসর যাবৎ জন ভোগান্তির স্বিকার ছাত্র ছাত্রীসহ সর্বস্থরের জনগন। তালা উপজেলার পাটকেলঘাটায় থানাধীন পাটকেলঘাটা বাজারটি একটি বানিজ্যিক শহরে রুপান্তরিত হয়েছে। প্রতিদিন কোটি কোটি টাকার কেনাবেচা হত ব্যাবসায়িদের। প্রায় ৫ হাজারের মত ছোটবড় ব্যাবসা প্রতিষ্টান রয়েছে এই বাজারটিতে।

    বাজারের ভিতর বাহিরের সকল রাস্তার অবস্থা চিত্র একই। পিচের রাস্তাগুলো খাদে পরিনত হয়েছে। পানি কাদায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে ব্যবসায়ী ক্রেতা বিক্রেতারা করুন পরিস্থিতির মধ্যে রয়েছে। এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ফলে ক্রেতারা কমে গেছে বাণিজ্যিক শহরটিতে। এমনকি উক্ত বিদ্যালয়ে ছাত্রছাত্রির সংখ্যা প্রায় দু হাজার তাদের স্কুলে যাতায়াতের রাস্তাটির অবস্থা করুণ থাকায় বিড়াম্বানায় স্বীকার হচ্ছেন তারা? এতে করে আস্তে আস্তে মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে এই বাণিজ্যিক শহরটির। ফলে জনগন স্বাভাবিক ভাবে চলাচল করতে না পারায় কেনাবেচা কমে গেছে।

    স্কুলের ছেলে মেয়েরা কাদাপানিতে বছরের পর বছর চরম ভোগান্তির মধ্যে স্কুলে যাতায়াত করতে হচ্ছে। এ যেন দেখারকেউ নেই ? এই অবস্থার কারনে সরকারের উপর জনগনের ক্ষোভ তৈরী হচ্ছে। সাধারণ ব্যাবসায়ী, জনগণ ও ছাত্রছাত্রীর প্রশ্ন, এই পরিস্থিতির জন্য আসলে দায়ী কে? সাথে সাথে এই পরিস্থিতি থেকে জনগনকে বাঁচাতে সাতক্ষীরা জেলা প্রশাসক দপ্তর হতে প্রধানমন্ত্রীকে অবহিত করার দাবিসহ সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের জরুরী হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

  • তালায় সড়ক দূঘর্টনায় দুজন নিহত

    বিশেষ প্রতিবেদক, তালা: তালা-কপিলমুনি সীমান্ত এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহতসহ ৩ জন মারাত্নক ভাবে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। দুূর্ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ১০ টার দিকে। নিহতরা হলেন তালার গঙ্গারামপুর গ্রামের গঙ্গারামপুরের দলিল উদ্দিন খা’র স্ত্রী সাহিদা বেগম (৬০) ও পাইকগাছার হরিঢালীর আজিজুল ইসলামের ছেলে সবুজ (২৫)।

    আহতরা হলেন, তালা উপজেলার নলতার করিম খানের ছেলে মেহেদী হাসান (২০) ও তালার গঙ্গারামপুরের হাশেম গাজীর স্ত্রী আনোয়ারা বেগম (৭০), জালালপুর গ্রামের ইসলাম মোড়লের স্ত্রী ইতি বেগম(২১)।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে খুলনা থেকে যাত্রীবাহী বাস খুলনা মেট্টো জ-০৫-০০৫৫ পাইকগাছার দিকে যাচ্ছিল। একই দিক থেকে যাত্রীবাহী মোটরভ্যান কপিলমুনির দিকে যাচ্ছিল এসময় পেছন থেকে বাসটি ভ্যাটিকে ধাক্কা দিলে ভ্যানসহ এর চালক ও আরোহীরা রাস্তার উপর এলামেলোভাবে ছিটকে পড়ে। এরপর বাসটি সাহিদার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় নিহত সাহিদার নাতি সবুজ (২৫) মৃত্যুবরণ করেন। বাকি আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • সাংবাদিক বাদশার মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

    বিশেষ প্রতিবেদক, তালা: দক্ষিণাঞ্চল সাংবাদিক জোটের অন্যতম নেতা পাইকগাছা কপিলমুনির সাংবাদিক জগতের উজ্জল নক্ষত্র সাংবাদিক মোসলেম উদ্দীন বাদশার অকাল মৃত্যুতে শোক প্রকাশ ও শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, তালা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সি: সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মান্নান, কোষাধ্যক্ষ সৈয়দ জুনায়েদ আকবর, সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান, দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন, যুগ্ম-দপ্তর সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, প্রচার সম্পাদক খান নাজমুল হুসাইন, কার্যনির্বাহী সদস্য এসএম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, এসএম আকরামুল ইসলাম, বিএম বাবলুর রহমান, বাহারুল ইসলাম, এড. কবির আহমেদ, এসএম জহর হাসান সাগর, সাধারণ পরিষদ সদস্য সদস্য আব্দুল মজিদ, সোহাগ হোসেন মোড়ল, কাজী ইমদাদুল বারী জীবন, লিটন হুসাইন, আফজাল হোসেন, বিএম বোরহান উদ্দীন, বাহারুল ইসলাম মোড়ল, রুহুল আমিন মোল্ল্যা, হাফিজুর রহমান, শেখ ফয়সাল হোসেন,খাঁন ফারুক হুসাইন,কাজী এনামুল হক বিপ্লব প্রমুখ নেতৃবৃন্দ।

  • ভোমরা স্থলবন্দর দিয়ে ৬ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ প্রবেশ, শীঘ্রই কমবে দাম

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ৬ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ প্রবেশ করেছে। রোববার দুপুরে এই কাঁচা মরিচ  ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে। ৬টি ট্রাবে ৬০ টনের মতো কাঁচা মরিচ  রয়েছে বলে জানা গেছে।

    ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী আমির হামজা জানান,প্রতি টন কাঁচা মরিচের এলসি মুল্য ৪৫০ মার্কিন ডলার। সেই হিসেবে প্রতি কেজি কাঁচা মরিচ  দাম পড়ে প্রায় ৫০ টাকা। দেশে এ কাঁচা মরিচ  ৬০ থেকে ৭০ টাকায় বেচা সম্ভব।

    ভোমরা স্থলবন্দরের আরেক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান নাসিম জানান, প্রতিদিন যদি ৩০/৪০ ট্রাক কাঁচা মরিচ বাংলাদেশে ঢোকে, এমনভাবে দেশের অন্যান্য বন্দর দিয়েও ঢুকবে। ফলে ১ সপ্তাহের মধ্যে দেশে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আসবে।

    ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, দেশীয় বাজারে কাঁচা মরিচের দাম এবার স্থিতিশীল হবে বলে মনে করা হচ্ছে। ৫ দিন বন্ধ থাকার পরে রোববার প্রথম দিনেই এ পর্যন্ত ৬ট্রাক কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করেছে। সন্ধ্যার দিকে আরওকাঁচা মরিচ ঢুকবে। আমাদের যথেষ্ট এলসি ও আইপি পারমিশন আছে।

    আগামী কাল থেকে প্রতিদিন ২০/২৫ ট্রাক কাঁচা মরিচ ঢুকবে। তখন বাজারে একটা স্থিতিশীল অবস্থা চলে আসবে। তবে স্থলবন্দরের অপর একটি সূত্রের দাবি, শুল্ক কর্মকর্তাদের অনুপস্থিতি ও সার্ভার জটিলতায় দুপুর একটার আগে কাঁচা মরিচের ট্রাক খালাসের অনুমতি মিলেনি।

    প্রসঙ্গত, বর্ষা মৌসুমে দেশি কাঁচা মরিচের উৎপাদন কমে গেছে। পাশাপাশি ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে দেশি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫শ’ টাকা থেকে ৬শ’ টাকা পর্যন্ত।

  • শ্যামনগরে মাসুদ খাঁনের আম্মার মৃত্যুতে শোক

    জিয়াউর রহমান, শ্যামনগর:

    শ্যামনগর উপজেলা খ্যাগড়া দানা গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত্যু আলহাজ্ব অফেজ উদ্দিন গাজীর স্ত্রী মোছা. আমেনা খাতুন। শনিবার (১ জুলাই) সন্ধ্যা ৬টায় বার্ধক্য জনিত কারণে নিজে বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে চার ছেলে, দুই মেয়ে, প্রতা-পুন্নি ও নাতি- নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

    রবিবার (২ জুলাই) মরহুমের জানাজার নামাজ বাড়ির পাশে আম বাড়ির মাঠে জোহরের নামাজের পরে অনুষ্ঠিত হয়েছে। ওই সময় মহরমের বড় ছেলে আইয়ুব আলি খাঁ মায়ের মৃত্যুর শোক জ্ঞাপন করেন এবং মায়ের জন্য সকলের কাছে দোয়া চান। জানাজা শেষে মরহুমের লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • স্বামীর অধিকার ফিরে পেতে চায় সোনিয়া

    নিজস্ব প্রতিবেদক: প্রথমে প্রেমের জালে ফাঁসিয়ে পরে আদালতের মাধ্যমে বিয়ে। বিয়ের দেড় বছরের মাথায় যৌতুকের দাবীতে স্ত্রী সোনিয়া দাশের উপর অমানষিক নির্যাতন। ভ্রাতৃবধুর সাথে জড়িয়ে পড়েন অবৈধ সম্পর্কে। প্রথম স্ত্রী সোনিয়া দাশ কে যৌতুকের দাবীতে অত্যাচার-নির্যাতন করে তাড়িয়ে দিয়ে প্রমীলা দাশ নামের জনৈক একাধিক স্বামী পরিত্যাক্তা নারীকে বিয়ে করে সুখে শান্তিতে ঘর-সংসার করছেন তিনি। বলছি আশাশুনি উপজেলার রামদেবকাটি গ্রামের মৃত রঞ্জন দাশের পুত্র প্রতারক সহাদেব দাশের কথা। প্রথমে কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পরে নৈকাটি মাদ্রাসায় শিক্ষক হিসাবে যোগদান করেন সহাদেব দাশ। টাকা আর এলাকার প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ভালবেসে বিয়ে করা স্ত্রী সোনিয়া দাশকে নিজ বাড়ি থেকে বিতাড়িত করেছেন তিনি।
    ঘটনার বিবরণে জানা যায়, খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়–লি গ্রামে মাসির বাসা রামদেবকাটির সহাদেব দাশের। মাসির বাড়িতে যাতায়াতের সুবাদে একই গ্রামের মৃত: ননী গোপাল দাশের কন্যা সোনিয়া দাশ সুমিত্রার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সহাদেব দাশের। পরে সহাদেব দাশের কথামত বিয়েতে আবদ্ধ হন সোনিয়া দাশ সুমিত্রা। ২০১২ সালের ১১ অক্টোবর সাতক্ষীরা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে হয় সহাদেব-সুমিত্রার। বিয়ের পর নিজের পিত্রালয় আশাশুনির রামদেবকাটিতে সোনিয়াকে নিয়ে যান সহাদেব। বিভিন্ন ছলনায় সোনিয়ার নিকট থেকে হাতিয়ে নেন ৪ লক্ষ ৭০ হাজার টাকা। এছাড়া স্বর্ণালঙ্কার-আসবাবপত্র সহ সোনিয়ার পরিবারের কাছ থেকে অনেক উপটৌকন গ্রহণ করেন। বছর দেড়েক ভালভাবে কাটার পর সোনিয়ার নিকট ৫ লক্ষ টাকা যৌতুক দাবী করে সহাদেব ও তার পরিবার। পিতা-মাতাহীন সোনিয়ার পক্ষে সহাদেবকে আর কোন টাকা দেওয়া সম্ভব নয় জানালে সোনিয়ার উপর নেমে আসে অত্যাচারের খড়গ। কখনো সহাদেব, কখনো তার ভাই মহাদেব ও ভাইয়ের স্ত্রী অর্চনা দাশ শারীরীক ও মানষিকভাবে নির্যাচন করে সোনিয়াকে। দিনের পর দিন না খাইয়ে রাখা হয় তাকে। এর মধ্যে সোনিয়া জ্বরে আক্রান্ত হলে সহাদেব দাশের কুপরামর্শে মহাদেব দাশের স্ত্রী অর্চনা দাশ কৌশলে জ্বরের ঔষধের কথা বলে সোনিয়াকে গর্ভপাতের ঔষধ খাওয়ায়। ফলে আলোর মুখ দেখার আগেই ৬ মাসের অন্তস্বত্ত্বা সোনিয়া দাশের অনাগত সন্তান ঝরে যায়। এত কিছুর পরেও স্বামীর সংসারে আকড়ে ছিলেন সোনিয়া দাশ সুমিত্রা। কিন্তু অত্যাচার ও শারীরীক নির্যাতনের মাত্রা বেড়ে গেলে একপর্যায়ে স্বামী গৃহ ছেড়ে নিজের পিত্রালয়ে ভাইদের কাছে চলে যেতে বাধ্য হয় সোনিয়া। স্থানীয় জনপ্রতিনিধি ও ইউএনও বরাবর অভিযোগ করে কোন প্রতিকার না পাওয়ায় পরে সাতক্ষীরা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গত ২০১৪ সালের ১৮ আগস্ট যৌতুক নিরোধ আইনে স্বামী সহাদেব সহ তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন সোনিয়া দাশ। যার নং-সি,আর ২৮৬/১৪। উক্ত মামলায় ৩ দফা হাজতবাস করেন সহাদেব দাশ। পরে পারিবারিক আদালতে পারিবারিক ১০/২১ নং মামলা ও খুলনা জজ কোর্টে ৩৭৭/২২ নং মামলা দায়ের করেন। এসব মামলা বর্তমানে বিভিন্ন আদালতে চলমান আছে। এরপর দেবহাটার সন্তোষ অধিকারীর কন্যা একাধিক স্বামী পরিত্যাক্তা প্রমীলা অধিকারীকে বিয়ে করেন সহাদেব দাশ। তার সাথেই করছেন সুখের সংসার।
    এদিকে সহাদেবের প্রথম স্ত্রী সোনিয়া দাশ সুমিত্রা প্রায় একদশক স্বামীর বাড়িতে বিতাড়িত হয়েও শাখা-সিঁধুর আকড়ে ধরে পিতার বাড়িতে মানবেতর জীবন যাপন করছেন সোনিয়া দাশ সুমিত্রা। দৈনিক সাতনদীর সাথে একান্ত আলাপ চারিতায় সোনিয়া জানান, “ ভালবাসার জালে ফেলে আমাকে বিয়ে করেন সহাদেব। বিয়ের সময় ও পরে আমার পরিবার তাকে টাকা পয়সা ও বিভিন্ন উপটৌকন দেয়। এর পরেও সে ৫ লক্ষ টাকা যৌতুক দাবী করতে থাকে। এর মধ্যে আমি অবগত হই তার ভাই মহাদেবের স্ত্রী অর্চনার সাথে সহাদেবের পরকীরার সম্পর্কের কথা। এ বিষয়ে আমি প্রতিবাদ করলে সহাদেব, মহাদেব, অর্চনা আমাকে মারধর করে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমার গর্ভের সন্তানকেও তারা পৃথিবীর মুখ দেখতে দেয় নি। আমি দীর্ঘ্য ৯-১০ বছর স্বমীর গৃহ থেকে বিতাড়িত হয়ে মানবেতর জীবন যাপন করছি। আমি প্রশাসনের কাছে, সরকারের কাছে আকুল আবেদন জানাই যাতে আমি স্বামীর অধিকার ফিরে পেয়ে বাকিটা জীবন স্বামীর গৃহে কাচাতে পারি। ”

  • শ্যামনগরে বৃদ্ধের ধুলন্ত মরদেহ উদ্ধার

    জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগরে নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় সুভাষ চন্দ্র সরদার (৭২) নামে এক বৃদ্ধ মরদেহ উদ্ধার করেছেন শ্যামনগর থানা পুলিশ। মঙ্গলবার (২৭ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ড পশ্চিম দূর্গাবাটি গ্রামে এ দূর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামে মৃত বৈকুন্ঠ সরদারের ছেলে।

    পারিবারিক সূত্রে ও স্থানীয় ইউপি সদস্য বিকাশ মন্ডলের বরাত দিয়ে জানাযায়, মানসিক সমস্যার কারনে সে পরিবারের সকলের অজান্তে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে মৃত্যুর পথ বেছে নিয়েছেন।

    শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হবে।

  • শ্যামনগরে মোটর ভ্যানের ধাক্কায় প্রাণ গেল সামিয়ার

    জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: প্রতিবেশির বাড়ী থেকে মায়ের হাত ধারে নিজ বাড়িতে আসার সময় ভ্যানের সাথে ধাক্কা লেগে সামিয়া পারভীন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নূরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামে নিজ বাড়ির সামনে রাস্তার উপরে এ দূর্ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের সমশের আলমের কন্যা।

    প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, মায়ের সাথে নিজ বাড়ীতে ফেরার সময় হাত ফসকে রাস্তার উপরে উঠে যায় সামিয়া। এসময় দ্রুত গতির একটি মোটর ভ্যান তাকে চাপাদেয়। ঘটনাস্থলে গুরত্বর আহত হয় সামিয়া। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথিমধ্যে মারা যায় সে।

    শ্যামনগর থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করেন।

  • সুন্দরবনে ২টি নৌকাসহ তিন জেলে আটক

    জিয়াউর রহমান, শ্যামনগর: নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে নদীতে মাছ ধরার সময় অভিযান চালিয়ে ২টি নৌকাসহ তিন জেলেকে করেছে সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির সদস্যরা। মঙ্গলবার (২৭ জুন) রাত ২টার দিকে মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ইনচার্জ (ওসি) জিয়াউর রহমানের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে হাতিভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে মালামাল সহ ওই জেলেদের আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ২টি নৌকা সহ আনুসাঙ্গিক মালামাল জব্দ করে বনকর্মীরা। আটক তিন জেলে জলেন- উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের আনিছুর খা, রুবেল খা ও সুলতান খা। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।