Category: সাতক্ষীরা জেলা

  • পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    কিশোর কুমার: পৈত্রিক সুত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) বিকালে পাটকেলঘাটা প্রেসক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য অভিযোগ করেন পাটকেলঘাটা থানার সেনেরগাতি গ্রামের মৃত সুরেন্দ্র মন্ডলের ছেলে সচিন মন্ডল। তার লিখিত বক্তব্যে তিনি বলেন, সেনেরগাতি মৌজায় ৫৬০ খতিয়ানে ৪৪৩২ দাগের ১০.৫০ শতক জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু একই এলাকার মহেন্দ্র সরদারের ছেলে অনাথ সরদার ২০১৪ সাল থেকে একটি কুচক্রী মহলের প্ররোচণায় তাদের বাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা চালিয়ে আসছিল। এর আগে অনাথ সরদার তাদের নামে ৫টি হয়রানিমূলক মিথ্যা মামলা দ্বায়ের করেন। সে সকল মামলার রায় তাদের স্বপক্ষে রয়েছে। এরই ধারাবাহিতা চলতি বছরে ৬ জুন অনাথ বাদি হয়ে সাতক্ষীরা অতিরিক্ত ম্যাজিট্রেট আদালতে পুন:রায় একটি মামলা করেন। আদালত মামলার তদন্ত প্রতিবেদন দেখে মামলাটি খারিজ করে দেয়। তিনি আরো অভিযোগ করে বলেন, বর্তমানে এলাকার একটি প্রভাব শালী মহলের সহযোগিতায় অনাথ সরদার তাদের বাড়িতে ভাড়াটে সন্ত্রাসী পাঠিয়ে উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে। বর্তামানে তিনি এবং তার পরিবার চরম নিরাপর্তা হীনতায় ভুগিতেছে।সব শেষে তিনি তার পরিবারের নিরাপর্তা চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারসহ জেলা প্রশাসকের সুদৃৃষ্টি কামনা করেছেন।

  • সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ

    অত্যন্ত আনন্দঘন পরিবেশে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিসেস জেসমিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও সাতক্ষীরা কালেক্টেরেট স্কুল এন্ড কলেজ এর কার্য নিবাহী পরিষদের সভাপতি মোহাম্মাদ হুমায়ুন কবির । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, (রাজস্ব) সাতক্ষীরা ও অত্র প্রতিষ্ঠানের কার্য নির্বাহী পরিষদের সহ-সভাপতি কাজী আরিফুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক এবং শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মোঃ রাসেল মাহমুদ। সমাবেশে শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উপাধ্যক্ষ মহোদয় তার শুভেচ্ছা বক্তব্যে জেলা প্রশাসনের সার্বিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন। বিদ্যালয়ের মাধ্যমিক পর্যয়ে নবম ও দশম শ্রেণিতে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদানের অনুমোদন প্রাপ্ত হওয়ায় আগামী বছর হতে শির্ক্ষীরা প্রতিষ্ঠানেরর নিজ নামে এস.এস.সি. পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পাবে বলেও তিনি জানান। বক্তব্য শেষে সকলকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। সমাবেশে বিশেষ অতিথি কাজী আরিফুর রহমান স্যার অভিভাবকদের উদ্দেশ্যে সারগর্ভ বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের পাঠদানের ব্যপারে সকল অভিভাবকের সাথে শান্তিপূর্ণ ভাবে মত বিনিময় করেন। প্রধান অতিথি মোহাম্মাদ হুমায়ুন কবির  বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁর আন্তরিক প্রচেষ্টার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসক মহোদয় স্কুলের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি কলেজ শাখা চালু করার আশাবাদ প্রকাশ করেন। এজন্য নতুন ক্যাম্পাসের কথা উল্লেখ করে ৪ একর জমি প্রাপ্তির সুখবর প্রদান করেন। প্রতিষ্ঠানের কর্যক্রমকে এগিয়ে নিতে তিনি শিক্ষকমণ্ডলী ও সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। সমাবেশ শেষে সভাপতি মিসেস জেসমিন জাহান প্রতিষ্ঠানকে একটি ডিজিটাল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্তপূর্বক সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

  • ঐতিহ্যবাহী পি.কে ক্লাব সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী

    আব্দুর রহমান: ঐতিহ্যবাহী পি.কে ক্লাব সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় পলাশপোলস্থ নবজীবন অডিটোরিয়ামে পি.কে ক্লাব সাতক্ষীরার সহ সভাপতি আহম্মাদ আলী সরদারের সভাপতিত্বে মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পি.কে ক্লাব সাতক্ষীরার সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু। ইকবাল কবির খান বাপ্পীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পি.কে ক্লাব সাতক্ষীরার উপদেষ্টা শেখ নিজাম উদ্দীন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পি.কে ক্লাব সাতক্ষীরার সহ সভাপতি তারেকুজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা মো. মোসলেম, যুগ্ম সম্পাদক অর্প, তুহিন, নাট্য সম্পাদক শেখ ছিদ্দিকুর রহমান, ফারহাদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, পি.কে ক্লাব সাতক্ষীরার ঐতিহ্যবাহী একটি ক্রীড়া সংগঠন। এই ক্লাবের সুনাম জেলার বাইরেও ছড়িয়ে রয়েছে। সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল এবং ক্লাবের নিজস্ব জায়গায় ভবন নির্মাণ করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। এসময় উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারী তৈয়্যেব হাসান বাবু, কামরুল ইসলাম, চৈতালী মুখার্জী, অর্প চক্রবর্তীসহ ক্লাবের সদস্য এবং সুধীজন।

  • ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল উদ্দিনের মায়ের মৃত্যুতে এমপি রবি’র শোক প্রকাশ

    সাতনদী ডেস্ক: সাতক্ষীরা সদরের ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দিনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। ইউপি চেয়ারম্যান আজমল উদ্দিনের মাতা বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজিউন)। মরহুমার মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা এমপি বলেন, “ঝাউডাঙ্গা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দিনের মায়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

  • শ্যামনগরে লিডার্স’র ধানবীজ ও সার বিতরণ

    প্রেস বিজ্ঞপ্তি: বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ‘ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড’ এর আর্থিক সহযোগিতায় “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম” উপকূলীয় এলাকায় অভিযোজিত কৃষি সম্প্রসারনের লক্ষে লিডার্স এর প্রধান কার্যালয়ে ১১৪৮ জন কৃষকের মাঝে লবণ ও খরা সহনশীল ১১৪৮০ কেজি ধানবীজ ও ৯১৮৪ কেজি সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উক্ত বীজ ও সার বিতরণ করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল হুদা ও শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্স এর প্রকল্প কর্মকর্তা তাহসিনা সিরাজ। এসময় প্রধান অতিথি বলেন, “লিডার্স প্রতিবছর কৃষকদের বিভিন্ন প্রযুক্তি, বীজ, সার এবং কারিগরি সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও লিডার্স উপকূলীয় কৃষকদের সহযোগিতা করছে। কৃষকদের পাশে থাকার জন্য লিডার্স এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি”। তিনি কৃষকদের এই বীজের মাধ্যমে উৎপাদন বাড়াতে আহ্বান জানান। তিনি সাম্প্রতি সংযুক্ত আরব আমিরাত হতে জায়েদ সাস্টেইন্যাবিলিটি প্রাইজ- ২০২৩ অর্জন করায় লিডার্সের পরিচালক মোহন কুমার মন্ডল ও লিডার্স পরিবারের সকলকে বিশেষভাবে অভিনন্দন জানান।
    উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের কারনে দুর্যোগ আগের চেয়ে অনেক বেড়েছে। দুর্যোগের ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে এবং দুর্যোগ সহনশীল কৃষি উৎপাদন বৃদ্ধিতে এবং কৃষকদের আমন মৌসুমে লবণ ও খরা সহনশীল ধান চাষে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শ্যামনগর ও কয়রার ৫টি ইউনিয়নে ১১৪৮ উপকারভোগী প্রত্যেক কৃষকের মাঝে ১০ কেজি লবণ সহনশীল ধান বীজ (ব্রি-৫২, ব্রি-৭৮, ব্রি-৬৭, ব্রি-৮৭, বিনা-১০, বি-আর ২৩) ও ৮ কেজি ইউরিয়া সার বিতরণ করা হয়েছে।

  • তালায় কোরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতা সম্পন্ন

    নজরুল ইসলাম, তালা: তালায় পবিত্র কোরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে ইসলামী সাংষ্কৃতি ফাউন্ডেশনের আয়োজনে শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। ইসলামী সাংষ্কৃতি ফাউন্ডেশনের সভাপতি বাংলাদেশের শ্রেষ্ট ঈমাম হযরত মাওলানা মুহা. তাওহিদুর রহমানের সার্বিক তত্বাবধানে ও সাধারন সম্পাদক সাংবাদিক আকবর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা থানা অফিসার ইনচার্জ চৌধুরী রেজাউল করিম, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সোহবান। সকাল ৮ টা ৩০ মিনিট থেকে পবিত্র কোরআন তেলওয়াত প্রতিযোগিতায় (ক) বিভাগে প্রথম স্থান অধিকার করেন মো. সামিউল ইসলাম (তেঁতুলিয়া), দ্বিতীয় এসএম আলামিন হোসেন (তালা), তৃতীয় মো. মারশাফী হোসেন (জেঠুয়া)। কোরআন তেলওয়াত (খ) বিভাগ মো. রাকিব হাসান (কুমিরা), দ্বিতীয় মো. আব্দুল্ল্যাহ আল মামুন (জেঠুয়া), যৌথভাবে তৃতীয় মো. হাসান আল বান্না (মদনপুর) ও মো. আবু রায়হান হাতবাস (তেঁতুলিয়া)। হামদ নাত (ক) বিভাগ প্রথম স্থান অধিকার করেন মো. আরিশা বিল্ল্যাহ (তালা), দ্বিতীয় স্থান মো. হাসানুর রহমান (জারালপুর), তৃতীয়স্থান মো. মোস্তাকিম বিল্ল্যাহ (তালা)। হামদ নাত (খ) গ্রুপ প্রথম স্থান অধিকার করেন তৈয়াবা তাবাচ্ছুম ওহি তালা, দ্বিতীয় স্থান জারিন রাফা তালা, তৃতীয় স্থান মো. আরিফিন ইসলাম কেশা কুমিরা। বিজয়ী প্রতিযোগিদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হবে।

  • খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার, সদর সার্কেল, অফিসার ইনচার্জ ও এসআই নির্বাচিত

    সাতনদী ডেস্ক: খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার, সদর সার্কেল, অফিসার ইনচার্জ ও এসআই নির্বাচিত হয়েছে। জুন মাসে তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় শ্রেষ্ঠ পুলিশ সুপার, সদর সার্কেল, অফিসার ইনচার্জ ও এসআই নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১০টায় খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কনফারেন্স রুমে খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠিত জুন মাসের অপরাধ পর্যালোচনা সভায় তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এবং শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয় সাতক্ষীরা জেলা পুলিশ। এসময় খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, শ্রেষ্ঠ সার্কেল (সদর) মীর আসাদুজ্জামান, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমান, কলারোয়া থানা এবং শ্রেষ্ঠ এসআই (নিঃ) মো. আব্দুল বাকীকে সম্মাননা পুরস্কার প্রদান করেন। সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএমকে ধন্যবাদ জানানো হয়।

  • আশাশুনির ঘাসটিয়া সংখ্যালঘু দীপককে মারপিট: টাকা ছিনতাই

    নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার ঘাসটিয়া গ্রামে তুচ্ছ ঘটনায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের দীপক সরকারকে মারপিট ও কামড়িয়ে আহত করার অভিযোগ উঠেছে বারানাশপুর গ্রামের আব্দুল মজিদের বিরুদ্ধে। ইতিপূর্বে তিনি জনৈক রফিকুল ও দীলিপ সরকারকেও কামড়িয়ে আহত করেন বলে সাতনদীর অনুসন্ধানে উঠে এসেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের দীপক সরদারকে মারপিট ও কামড়ে আহত করে ক্ষ্যান্ত হয় নি মজিদ গং। তাদের হুমকীতে স্কুলে যাওয়া বন্ধ হয়ে পড়েছে দীপক সরকারের শিশু পুত্র মিরন্ময় সরকারের।
    সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, আশাশুনি উপজেলার ঘাসটিয়া বিলে ৩ শতক জমি ঘাসটিয়া গ্রামের বাসুদেব সরকারের সাথে এওয়াজ করে আব্দুল মজিদ। যে জমিতে অন্যান্য জমির সাথে মৎস্য ঘের করে আসছে বাসুদেব সরকারের পুত্র দীপক সরকার। বাসুদেবের কাছ থেকে নেওয়া এওয়াজকৃত সম্পত্তি চেউটিয়া গ্রামের ফুঁলচাদ সরদারের পুত্র রুহুল আমিন সরদারের কাছে ২০২৪ সাল পর্যন্ত লীজ ডিড দিয়েছেন আব্দুল মজিদ। এক্ষণে আব্দুল মজিদ বাসুদেব সরকারকে দেওয়া তার ৩ শতক জমি আর দিবে না বলে জবর দখলের চেষ্টা করে। এমতাবস্থায় গত রবিবার (২ জুলাই) সকালে দীপক সরকারের মৎস্য ঘের থেকে নেট জাল উঠিয়ে বাড়িতে নিয়ে যেতে থাকে আব্দুল মজিদ, তার স্ত্রী আছমা ও তাদের মেয়ে তানিয়া। খবর পেয়ে ঘেরমালিক দীপক সরকার স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলামের বাড়ির সামনে রাস্তায় যেয়ে আব্দুল মজিদকে তার নেট ফেরৎ দেওয়ার জন্য এবং নেট তুলে আনার কারণ জিজ্ঞাসা করলে আব্দুল মজিদ, তার স্ত্রী আছমা ও তাদের মেয়ে তানিয়া দীপক সরকারকে এলাপাতাড়ি মারপিট ও কামড়িয়ে আহত করে। এসময় গরু কেন্র উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া দীপক সরকারের লুঙ্গির কোমরে রাখা ১ লক্ষ ৭৫ হাজার টাকার কোন হদিস পাওয়া যায় নি। তাদের হাত থেকে কোন রকমে রেহাই পেয়ে ভুক্তভোগী দীপক সরকার স্থানীয় মেম্বর মনিরুলের বাড়িতে আশ্রয় নিলে সেখানেও তার উপর হামলা করে মজিদ গং। একপর্যায়ে মেম্বরের বাড়ির লোকজন দীপক সরকারকে তাদের বসত ঘরে ঢুকিয়ে তালাবদ্ধ করে রাখে। অব্যাহত হামলা ও মারপিট করেও ক্ষান্ত হয়নি মজিদ গং। ঘাসটিয়া গ্রাম থেকে খাবার পানি সংগ্রহ, বাজার, বিদ্যালয় নিত্য নৈমিত্তিক সকল কাজে বাইরে যাওয়ার রাস্তা আব্দুল মজিদের বাড়ির সামনে দিয়ে। আব্দুল মজিদ গংদের অব্যাহত হুমকীর কারণে বাইরে বেরুতে পারছে না দীপক সরকারের পরিবার। এমনকি তার শিশু পুত্র কাকবসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র মিরন্ময় সরকার মজিদ গংদের হুমকীতে স্কুলে ও প্রাইভেটে যেতে পারছে না।
    এ ঘটনার প্রত্যাক্ষদর্শী ঘাসটিয়া গ্রামের মৃত: গঙ্গাধর সরকারের পুত্র কুমোদ সরকার জানান, “সকাল ৯ টার দিকে আমি যখন বাজার থেকে বাসায় আসছিলাম তখন দেখি মনিরুল মেম্বরের বাড়ির সামনে মজিদের স্ত্রী আছমা ও মেয়ে তানিয়া দীপকের কোমরে দুই পাশ থেকে লুঙ্গি ধরে ঝুলে আছে আর মজিদ এলোপাতাড়ি কীল ঘুষি মারছে। পরে দেখি দীপকের আঙুল, গলায় ও পিঠে কামড়িয়ে রক্তাক্ত করেছে আব্দুল মজিদ।”
    আব্দুল মজিদ গংদের এমন হামলা, মারপিট ও হুমকীতে চরম আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগী সংখ্যালঘু পরিবারের। অনতিবিলম্বে মজিদ গংদের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

  • ওজনে কম দেওয়ায় বড় বাজারে মুরগী ব্যবসায়ীকে জরিমানা

    আব্দুর রশিদ: সুলতানপুর বড় বাজারে ওজনে কম দেওয়ায় মুরগী ব্যবসায়ী ইদ্রিস আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ওজনে কম দেওয়ায় এ জরিমানা আদায় করেন। ইটাগাছা বাঙালের মোড় এলাকার বেল্লাল হোসেন জানান, আমি গতকাল বড় বাজারে ইদ্রিস এর মুরগীর দোকান থেকে ৫ কেজি ২শ গ্রাম ওজনের একটি মুরগী ক্রয় করি। এসময় ওজনে আমার সন্দেহ হলে পাশর্^বর্তী দোকান থেকে মেপে দেখি সেটির ওজন ৪ কেজি ৫শ গ্রাম। এসময় আমি ভোক্তা অধিকারে ফোন দিলে তাৎক্ষণিক কর্মকর্তারা এসে তাকে ৫ হাজার টাকা জরিমানা করে। এব্যাপারে আমি সাধারণ মানুষদের সচেতন হওয়ার অনুরোধ করছি।

  • আশাশুনির পিরোজপুরে রেকর্ডীয় সম্পত্তি জবরদখলের চেষ্টা

    নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার পিরোজপুরে রেকর্ডীয় স্বত্ত্বদখলীয় সম্পত্তি জবর দখলের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। সরেনজমিনে অনুসন্ধানে জানা যায়, পিরোজপুর মৌজার জে,এল নং ১১৫ এর এস.এ ৭ ও ৮ নং খতিয়ানের সম্পত্তি পিরোজপুর গ্রামের মাজেদ সানার নামে ৫২.৭৯৮ এবং পার্শ্ববর্তী ই¯্রাফিল সরদারের পুত্র আমিরুল ইসলাম এর নামে ৫২.৬৩৬ শতক সম্পত্তি রেকর্ড হয়। উক্ত সম্পত্তি গত ১৫/০৪/২০০৯ সালে স্থানীয় সার্ভেয়ার আঃ বারী গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে মাপ জরিপ করে মাজেদ সানার দুই পুত্র মোস্তাফিজুর ও মফিজুর এবং আমিরুল গংদের মধ্যে আপোষে উক্ত সম্পত্তির সীমানা নির্ধারণ করে দখল প্রদান করেন। সেখান থেকে উভয়ে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে থাকলেও সাম্প্রতিক সময়ে মোস্তাফিজুর ও মফিজুরের অংশে থাকা সম্পত্তি অবৈধ জবর দখলের চেষ্টা চালাচ্ছে আমিরুল গং। এ বিষয়ে জমির মালিক মাজেদ সানা সহ ৫ জন বাদী হয়ে গত বছর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সাতক্ষীরায় এক মামলা আনয়ন করেন। যাহার নং ২৩১/২২। মামলাটি বর্তমানে বিচারাধিন রয়েছে। মামলা চলমান থাকা অবস্থায় প্রতিপক্ষ আমিরুল ইসলাম মাজেদ সানার পুত্রদ্বয় মোস্তাফিজুর ও মফিজুরের অংশের সম্পত্তির কিছু অংশ জবর দখলের পায়তারা চালাচ্ছেন। উক্ত জমি দখলের জন্য আমিরুল ইসলাম মাজেদ সানার দুই পুত্র শিক্ষক মোস্তাফিজুর রহমান ও শিক্ষক মফিজুর রহমানকে হুমকী প্রদর্শন করে আসছে। এ ঘটনায় মফিজুর ইসলাম বাদী হয়ে গত ১৩ মে আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরী করেন যার নং ৫১৯। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ আমিরুল ইসলাম সহ ত্বদীয় লোকজন গত ২৬ মে আমিরুল ইসলাম, তার পুত্র রাব্বী, আনারুল ইসলাম, নূরুল হক সরদার, মইনুর রহমান, বেগম খাতুন মোস্তাফিজুর-মফিজুর এর অংশে পুকুরের মধ্যে খুটি বসিয়ে দখল করতে থাকলে মফিজুরের স্ত্রী হুমায়রা খাতুন বাধা দিলে দুর্বৃত্তরা তাকে হাতুড়ি পেটা ও কিল, ঘুষি মেরে আহত করে। এসময় তার কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে আমিরুল ইসলাম গং উক্ত বিরোধীয় সম্পত্তিতে জোরপূর্বক খুটি বসিয়ে ও পুকুর পাড়ে থাকা মফিচুরের একটি শিশু গাছ জোর পূর্বক টেনে নিজের বাড়িতে নিয়ে যায়। যার ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে। এ ঘটনায় মফিজুরের স্ত্রী হুমায়রা খাতুন বাদী হয়ে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    তবে অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ আমিরুল ইসলাম জানান, “ওদের (মোস্তাফিজুর-মফিজুর) আর আমার জমি প্রায় সমান। আমি আমার জমিতে খুটি বসিয়েছি ওদের জমিতে কোন খুটি বসায় নি বা কাউকে মারপিট করিনি।”
    এ বিষয়ে জানতে চাইলে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম পিপিএম জানান, “এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর থানার পুলিশ অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।