Category: সাতক্ষীরা জেলা

  • সাতক্ষীরায় স্বাস্থ্য বিভাগে পাবলিক সার্ভিস পুরস্কার পেলেন ডা: কাফি

    নিজস্ব প্রতিবেদক: হাসপাতালের বহি:বিভাগে অপেক্ষমান রোগীদের ওয়েটিং টাইম কমানোর ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একটি কার্যকর সমাধানের উদ্ভাবন করেছেন সাতক্ষীরার তরুণ ও উদ্যামী চিকিৎসক, সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: সাইফুল্লাহ আল কাফি।
    চিকিৎসা সেবায় উদ্ভাবনে বিশেষ অবদান রাখায় সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার মেধাবী এই চিকিৎসকের হাতে পাবলিক সার্ভিস পুরস্কার তুলে দেওয়া হয়। সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
    সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানের প্রধান অতিথি ডা: কাফির হাতে এই পুরস্কার তুলে দেন।
    সাতক্ষীরায় স্বাস্থ্য বিভাগে অবদানের জন্য ডা: সাইফুল্লাহ আল কাফিই একমাত্র পাবলিক সার্ভিস পুরস্কার পেয়েছেন।
    ডা: সাইফুল্লাহ আল কাফি ২০১৩ সালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ২০১৬ সালে ৩৪ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে যোগদেন তিনি। বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে নিষ্টা ও আন্তরিকতার কারনে অতিঅল্পদিনেই তরুন এই চিকিৎসকের সুনাম ছড়িয়ে পড়েছে।
    ডা: কাফি তার উদ্ভাবন বিষয়ে বলেন, ‘আমার এই রহহড়াধঃরাব ঢ়ৎড়লবপঃ ধ২ এর রহহড়াধঃরড়হ ষধন এ চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। ১৪ জুন ঢাকায় হহড়াধঃরড়হ ষধন এ ঞবপযহরপধষ ঊীঢ়বৎঃ চধহবষ এর সামনে রফবধ ঢ়ৎবংবহঃ করেসি । আশা করছি আমার উদ্ভাবিত এই প্রযুক্তি ব্যবহারে সাধারণ রোগীদের কাজে আসবে’।
    ডা: সাইফুল্লাহ আল কাফি সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এড. মো: শহীদুল্লাহ (২) এর একমাত্র ছেলে। তার নানা বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন ফহম উদ্দীন। যিনি উত্তর খুলনা মুক্তি বাহিনীর, ৯ নং সেক্টরের একটি সাব-সেক্টরেরর অধিনায়ক ছিলেন। তার স্ত্রী ডা: মাহফুজা আক্তার সীমা সাতক্ষীরা সদর হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক।

  • সাতক্ষীরায় নিহত আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের পরিবারের পাশে এমপি রবি

    নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় দূর্বত্তের গুলিতে নিহত সদরের আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নজরুল ইসলামের বাড়িতে গেলেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মঙ্গলবার (২৩ জুলাই) বিকালে আগরদাঁড়ি ইউনিয়নের কুঁচপুকুর নিহত নজরুল ইসলামের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় তিনি বলেন,‘বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ কর্মীকে হারাল। রাজনৈতিক অঙ্গণে তার এ ক্ষতি কখনও পুরণ হওয়ার নয়। যারা তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে সেই খুঁনিদের গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানান। এসময় এমপি রবি নিহত নজরুল ইসলামের শোকার্ত পরিবারের সাথে কথা বলেন এবং তাদেরকে শান্তনা দেন ও সমবেদনা জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলামসহ দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরায় যুব উন্নয়ন সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জেলা পর্যায়ে যুব উন্নয়ন সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “আমেরিকান সরকারের আন্তজার্তিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ফুড ফর পিস (টাইটেল-২) খাদ্য সহায়তা কার্যক্রমের অর্থায়নে ‘নবযাত্রা’ প্রকল্পের আওতায় সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স.ম আলাউদ্দিন মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপিস্থত থেকে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, অধ্যাপক পবিত্র মোহদ দাস, যুব উন্নয়নের উপ-পরিচালাক মো. রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মো. আব্দুল কাদের, মহিলা বিষয় কর্মকর্তা নাজমুন নাহার, কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সাংবাদিক আব্দুস সামাদ, টিআইবি সাতক্ষীরা এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ, স্বদেশের নির্বাহী পরিচালক মধাব চন্দ্র দত্তসহ কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন সুশীলনের সহকারী পরিচালক মনির হোসেন, নবর্যাত্রার প্রোগ্রাম ম্যানেজার মোক্তার হোসনে, ডকুমেন্টেশন কোঅর্ডিনেটর জাহানার, কালিগঞ্জের উপজেলা কোঅর্ডিনেটর হাবিবুর রহমানসহ আরও অনেকে। কর্মশালাটি পরিচালনা করেন ইয়ূথ ডেভলপমেন্ট কো-অর্ডিনেটর মো. আশিক বিল্লাহ। উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নেতৃত্বে নবযাত্রা প্রকল্প অংশীদারিত্বের ভিত্তিতে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, উইনরক ইন্টারন্যাশনাল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর এবং খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলার আট লাখ ৫৬ হাজার একশ ১৬ জন উপকার ভোগীর জন্য বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় বে-সরকারি সংস্থা (এনজিও), সুশীলন নবযাত্রা কর্মসূচীর সুশাসন, জেন্ডার, এবং গ্র্যাজুয়েশন কার্যক্রমের সঞ্চয়ী দল সম্পর্কিত কার্যাবলী বাস্তবায়ন করছে।

  • কলারোয়ায় মাসিক আইন-শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত

    কামরুল হাসান, কলারোয়া: কলারোয়ায় মাসিক আইন-শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সোমবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ, এম.পি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সহকারী কমিশনার ভূমি আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা ও শাহানাজ নাজনীন খুকু, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা প্রমুখ। উপজেলার সার্বিক আইন-শৃংখলা, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ ও সীমান্তের চোরাচালান প্রতিরোধে নানান উদ্যোগের কথা সভায় উঠে আসে। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,ওপর ৪টি বিওপির বিজিবি প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  • ডি.বি.ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    মুকুল হোসেন, ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যলয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান। প্রধান অতিথী ছিলেন সাতক্ষীরা সদর থানা আওয়ামী লীগের এাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক স.ম.জালাল উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন খেলাধুলা শিক্ষার অংশ, তাই একজন শিক্ষার্থীকে যোগ্য হতে হলে শিক্ষার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী হতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলহাজআব্দুস ছাওার, শুকর আলী, আলহাজ্ব এনামুল হক (খোকন), শিক্ষক আব্দুস ছালাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজিউন আফরিন ওফারহানা সুলতানা।

  • কলারোয়া সীমান্তে ৪ ভারতীয় নাগরিক আটক

    কলারোয়া প্রতিনিধি: ভারতের উত্তর ২৪ পরগনার ৪ নাগরীককে আটক করেছে বাংলাদেশ ৩৮ বর্ডার গার্ড বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ (কন্ট্রোল অব এন্টি) এ্যাক্ট ১৯৫২ এর ৪ ধারায় একটি মামলা হয়েছে। রোববার সকালে সাতক্ষীরার তলুইগাছা বিজিবির হাবিলদার মাহবুবর রহমান জানান-সাতক্ষীরার কলারোয়া সীমান্তের জিরো পয়েন্ট কেঁড়াগাছি এলাকা দিয়ে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার মাটিয়া থানার ধোপা বাড়ীয়া গ্রামের গুরুদাস পালের স্ত্রী মীর পাল (৩১), উত্তর ২৪ পরগনা জেলার দক্ষিণ দমদম থানার দমদম গ্রামের নিতাই পালের মেয়ে জয়া পাল (১৮), নিতাই পালের স্ত্রী সবিতা পাল (৪০) ও দুলাল পালের ছেলে শ্রী নিতাই পাল (৫২) অবৈধ ভাবে বাংলাদেশ প্রবেশ করে। তারা এসময় বৈধ কোন কাগজপত্র না দেখাতে পারায় বিজিবি সদস্যরা তাদের আটক করেন। আটককৃতদের ওই দিন শনিবার বিকালে কলারোয়া থানায় সোপর্দ করা হয়। এঘটনায় কলারোয়া থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা নং-২৮(৭)১৯ দায়ের হয়েছে। এবিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান-আটককৃতদের রোববার সকালে সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হয়েছে।

  • ভাষা সৈনিক লুৎফর এর কবর জিয়ারতে ইউএনও

    দেবহাটা ব্যুরো: সাতক্ষীরার প্রথম ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত লুৎফর সরদারের কবর জিয়ারত করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। সোমবার দুপুর ২টায় উপজেলার সখিপুর ধোপাডাঙ্গা মোড় সংলঘœ ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত লুৎফর সরদারের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা প্রয়াত লুৎফর সরদারের পুত্র সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু সহ তার পরিবারের সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

  • আশাশুনিতে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনে প্রস্তুতি সভা

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সারা দেশের ন্যায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনে উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকা ১০টায় উপজেলা পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার, স্থানীয় সরকার বিভাগ কর্র্তক জারীকৃত পরিপত্র মোতাবেক মশক নিধন ও মশাবাহিত রোগ প্রতিরোধকল্পে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার সুমনা শারমিন, কৃষি অফিসার রাজিবুল হাসান, শিক্ষা অফিসার সামছুন্নাহার, ডাঃ আশিকুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক সোবহান সরদার, পিআইও সোহাগ খান, ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দীন, প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস প্রমূখ। সভায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।

  • আশাশুনি জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালনে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার সুমনা শারমিন, কৃষি অফিসার রাজিবুল হাসান, শিক্ষা অফিসার সামছুন্নাহার, ডাঃ আশিকুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক সোবহান সরদার, পিআইও সোহাগ খান, ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দীন, প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, অধ্যাঃ সুবোধ চক্রবর্তী, শিখা রানী পাল প্রমূখ। সভায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচী সমূহ আগামী ৮ আগষ্ট চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা, ১৫ আগষ্ট সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং শোক র‌্যালী, সাড়ে ৯টায় আলোচান সভা ও পুরষ্কার বিতরন, ১০টায় স্বেচ্ছায় রক্তদান, গ্রুপিং এবং রেজিষ্ট্রেষন, সাড়ে ১০টায় যুব উন্নয়ন, মহিলা ও সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক ঋন বিতরণ, সাড়ে ১১টায় মহিলাদের আলোচনা সভা ও দোয়া মাহফিল, বাদ জোহর বিশেষ মোনাজাত ও মিলাদ, সুবিধামত সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর প্রামান্য চিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।

  • কলারোয়ায় বিতর্ক, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

    কলারোয়া প্রতিনিধি: কলারোয়া আলিয়া মাদরাসা সম্মেলন কক্ষে সোমবার বেলা ১১টায় বিতর্ক, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা ওবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দুদক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও দুপ্রক’র বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুপ্রক’র সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান, উপজেলা দুপ্রক সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। অনুষ্ঠানে সকল ইভেন্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব, শিক্ষক ও সাংবাদিক শেখ শাহাজাহান আলি শাহিন।