সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে কামালকাটি পূর্ব পাড়া হতে কাটাখালী গ্রাম পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডে বেড়িবাঁধ নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অনিয়মের প্রতিবাদ জানাতে গেলে চাঁদাবাজির অভিযোগ আনা হয় বলে এলাকাবাসী জানান। বাপাউবো, সাতক্ষীরা পওর বিভাগ-১ এ অধীন “সাতক্ষীরা জেলার পোল্ডার ১, ২, ৬-৮ এবং ৬-৮ (এক্সটেনশন) এর নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় পোল্ডার-১ এর কাটাখালী নামক স্থানে বাঁধের কিঃ মিঃ ২৮.০০০ হতে ৩১.৭০০ পর্যন্ত ৩.৭০০ কিঃমিঃ বাঁধ পুনরাবতিকরণ কাজ চুক্তিমূল্য ৪ কোটি ২২ হাজার ৯৪১ টাকায় কাজ করছে ঢাকার এসবি-ইফবি জেভি) নামক প্রতিষ্ঠান। মাটির কাজের হাইট ১ মিটার থেকে ২ মিটার, টপ ১৭ ইঞ্চি এবং স্লোব ১.৩ ও ১.২। কাজ প্রায় শেষ পর্যায় রয়েছে। এলাকাবাসী জানান, কাজে মূল বাঁধের দু’পাশে নির্ধারিত স্থান দিয়ে মাটি না ফেলে কোন কোন স্থানে অনিয়ম করা হয়েছে। বাঁধের কমপক্ষে ১০ ফুট দূর থেকে মাটি কাটার কথা থাকলেও কোথাও কোথাও স্লোবের পাশ থেকেই স্টেমিটার মেশিন দ্বারা মাটি কেটে বাঁধে দেওয়া হয়েছে। ফলে অনেক স্থানে স্লোব খাড়া হয়ে গেছে। অনেকের যাতয়াত পথ, পুকুরের বাঁধ, মৎস্য ঘেরের বাঁধ থেকে মাটি নেওয়ায় হুমকীপূর্ণ বা একাকার হয়ে গেছে। যাতয়াত পথ, উঠান রক্ষা, সামান্য দূর থেকে মাটি আনতে হলে বাড়ির মালিকদেরকে ৫০০০ থেকে বড় অংকের টাকা দিতে হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। এছাড়া মূল বাধের মাঝখানে কয়েক ফুট মাটি কেটে গর্তের সৃষ্টি করে সেখানে মাটি ফেলান হয়েছে। এলাকাবাসীর দাবী বাঁধের মাঝে মধ্যে এমনভাবে মাটি কেটে গর্ত করে পুনরায় সেখানে বাইরের মাটি দ্বারা পুরন করা হয়েছে। এতে কাজে মাটির ব্যবহার বেশী দেখানোর পরিকল্পনা রয়েছে বলে তারা দাবী করেন। বাঁধে গর্ত করে মাটি কেটে নিয়ে সেখানে নরম মাটি ফেলে টোটাল কাজ বেশী দেখানোর ষড়যন্ত্র এলাকাবাসী বুঝতে পেরে কিছুদিন ধরে প্রতিবাদ জানালেও টালবাহনা ও কানে নিতে দেখা যায়নি। বাধ্য হয়ে কাজ বন্ধ করে দেওয়া হবে বলে শক্ত ভাবে প্রতিবাদ করলে প্রতিবাদকারীরা চাঁদা দাবী করেছে বলে অপপ্রচার করা হয়। স্থানীয় আমিরুল ইসলাম জানান, অনেক স্থানে মূল বেড়ী বাঁধের মাঝখানে মাটি কেটে ৬/৭ ফুট চওড়া ও ২/৩ ফুট গর্ত করে সেখানে নরম মাটি দিয়ে অনেক স্থানে বাধের কাজ করা হয়েছে। কর্তৃপক্ষ যখন ফাইনাল মাপ দিবেন তখন মাটির কাজ বেশী দেখানো পরিকল্পনা মাথায় রেখে একাজ করা হচ্ছে। সবশেষ বৃহস্পতিবার এভাবে গর্ত না করতে বলা হয়, ওয়াপদার একজন কর্মকর্তাও গর্ত না করতে বলে যান। কিন্তু তারপরও শুক্রবার গর্ত করা হয়। নিষেধ করলে পরবর্তীতে চাঁদা চাওয়া হয়েছে এমন মিথ্যাচার করে প্রতিবাদ রোধে অপচেষ্টা চালান হয়। খবর পেয়ে পুলিশ, সাংবাদিক ও এলাকার মানুষ ঘটনাস্থলে আসলে টাকা চাওয়ার কথা অস্বীকার করলেও ছলনাময়ী কথাবার্তা বলা হয়। স্থানীয় কার্ত্তিক মন্ডল, সিরাজুল ইসলামসহ অনেকে জানান, মেশিন দিয়ে ঘেরের বাঁধ, পথঘাট, স্লোবের গা ঘেষে মাটি কাটা হয়েছে। বাধ্য করে অনেকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে তারা জানান। কাজের দায়িত্বে থাকা সাব কন্ট্রাক্টর আছাদুল ইসলাম জানান, আমরা নিয়ম মত কাজ করে এসেছি। মাটি না থাকায় এবং মানুষের ক্ষতি না হয় সেদিকে খেয়াল রেখে কাজ করে যাচ্ছি। যেখানে মাটি নরম সেখানে মাটি ধরে রাখার জন্য গর্ত করে নরম মাটি ফেলান হয়েছে। যাদের মাটি নেই তারা দূর থেকে মাটি আনার জন্য স্বেচ্ছায় সামান্য খরচ দিয়েছেন। কোন অনিয়ম হয়নি, অনিয়ম হলে পাউবো কর্মকর্তাগণ অবশ্যই ব্যবস্থা নিতেন। সংশ্লিষ্ট শাখা কর্মকর্তা এসও এসএম সাইদুজ্জামান এর ০১৩১৮২৩৫৬৮৮ নম্বরে দীর্ঘ সময় রিং করেও বন্ধ থাকায় বক্তব্য নেওয়া হয়নি। এলাকাবাসী অভিযোগ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন এবং বাঁধটি দীর্ঘস্থায়ী হয় সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Category: সাতক্ষীরা জেলা
-
মেধাবী ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি
সাতনদী ডেস্ক: সাতক্ষীরায় মেধাবী ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদরের আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রেবেকা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেধাবী ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন, আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবীর হোসেন মিলন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাবেক সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. রেজাউল করিম, তুজলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা গোপাল চন্দ্র ঘোষাল প্রমুখ। এলজিএসপি-৩ উন্নয়ন সহায়তা তহবিল হতে প্রদত্ত ৩ লক্ষ ৯২ হাজার টাকা ব্যয়ে সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ জন মেধাবী ছাত্রীদের মাঝে এ সাইকেল বিতরণ করা হয়।
-
পাটকেলঘাটায় আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কিশোর কুমার: পাটকেলঘাটা বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার সহ সভাপতি এ্যাড. মোহাম্মদ হোসেনের নেতৃত্বে মিছিলটি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মোহাম্মদ হোসেনের অফিস কার্যালয়ে এসে শেষ হয়। পরে রাত ৮টার দিকে কেককাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। জেলা আ”লীগের সহ সভাপতি মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ সাধুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হারুণ অর রশিদ। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আ.লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, তালা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক গৌতম কর্মকার, যুবলীগ নেতা হাসান আলী, ইকরামুল হক, আব্বাস আলী দফাদার প্রমুখ। এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা ১ আসনের তালা কলারোয়ায় দলীয় এমপি না থাকায় হাজার হাজার নেতাকর্মী ক্ষতিগ্রস্থ হয়েছে। সামনে কঠিন পরীক্ষা সকলকে ঐক্যবদ্ধভাবে থেকে দলকে আবারো ক্ষমতায় নিয়ে যেতে হবে। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতিক দেবেন সকল বিবেধ ভুলে তার পক্ষে কাজ করার আহবান জানান তারা।
-
পাটকেলঘাটায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোর কুমার: পাটকেলঘাটায় পানিতে ডুবে আবীর শেখ (৭) নামে শিশুর মৃত্যুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪জুন) সকালে পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের ভারশা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ওই শিশু একই এলাকার মৃত আসাদুল শেখের ছেলে। নিহতের প্রতিবেশী শৈশব আহমেদ সাগর জানায়, সকাল ১০ টার দিকে খেলার ছলে বাড়ির পাশে মাঠের কালভার্ট এর পাশে দাড়িয়ে ছিল। ওই সময় সে খালের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে তাকে খাল থেকে ডুবে থাকা অবস্থায় উদ্ধার করে। পরে তাকে পাটকেলঘাটা বাজারের স্বাগতা ক্লিনিকে নিয়ে গেলে ডা. মধুসুদন মন্ডল তাকে মৃত বলে ঘোষণা করেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
-
কলারোয়া সীমান্ত এলাকায় অপরাধ প্রবণতা বন্ধে ওসি মোস্তাফিজুর রহমানের সাফল্য
সাতনদী ডেস্ক: একজন মানুষের মধ্যে সততা আর্দশ্য ও ন্যায় নিষ্ঠা মেধা থাকলে সেই ব্যাক্তি সমাজের মানুষের সেবায় কর্মকান্ডে ব্যাপক অবদান রাখতে পারেন। সে যে পেশায় থাকেন না কেন যদি তার সততা মেধা বুদ্ধি দক্ষতাকে মানব সেবায় নিয়োজিত রাখেন। তাহলে সহজেই সুনাম প্রতিষ্ঠা পাওয়া সম্ভাব। ওসি মোস্তাফিজুর রহমান বিভিন্ন থানায় কর্মরত থাকা কালে সৎ ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করেছেন। তার মেধা বুদ্ধি প্রজ্ঞা প্রভৃতিকে কাজে লাগিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজ করে যাচ্ছেন। তার কর্মতৎপরতা প্রশাসনের ব্যাপক সুনাম অর্জণ করেছেন।
তিনি বিভিন্ন থানায় কর্মরত থাকা-কালে সন্ত্রাস দমনে ব্যাপক অবদান রাখেছেন। সে কারণে পুলিশ প্রশাসন খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মতো গুরুত্বপূর্ণ এলাকায় তার দায়িত্ব প্রদান করেন। তিনি কলারোয়া থানায় দায়িত্ব পাওয়ার পর থেকে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন স্থানে সাড়াসী অভিযান চালিয়ে মাদক স্পট নিমূল, সস্ত্রাসী কর্মকান্ড বন্ধে ব্যাপক কর্মতৎপরতা চালান। থানার অফিসার ইনচার্জ হিসাবে তিনি জটিল অপারেশন গুলি নিজেই দায়িত্ব নিয়ে দক্ষাতার সাথে পালন করে থাকেন। কলারোয়া থানায় তিনি দায়িত্ব থাকায় তার কর্মদক্ষতার কারণে কোন রকম শ্রমিক বা জনতা অসন্তোষ সৃষ্টি করতে পারেনি। সময় মতো তার নির্দেশে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলো এবং ষড়যন্ত্র কারীদের চিহৃত করে দ্রুত প্রতিরোধের ব্যবস্থা নিয়েছেন।
থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে তার মেধা বৃদ্ধিকে কাজে লাগিয়ে কলারোয়া পৌরসদর সহ উপজেলার ১২টি ইউনিয়ন ও সীমান্ত এলাকায় অপরাধ প্রবণতা বন্ধের ব্যাপক অভিযান পরিচালনা করেন। ফলে অপরাধ ও মামলার সংখ্যা পূর্বের তুলনায় অর্ধেক নেমে এসেছে। সর্ব সময় অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নির্দেশে থানা এলাকায় চিহিৃত সন্ত্রাস, চোর, ডাকাত, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, ভুমিদস্যুসহ অপরাধীদের ধরে আইনের আওতায় এনে জেল হাজতে প্রেরণ করেছেন। সকল আপরাধীদের ধরতে তার ব্যাপক অবদান রয়েছে। তার নির্দেশে বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা স্পেশাল টিম গঠন করে অভিযান পরিচালনা করে যাচ্ছেন। তার মতো দক্ষ মেধা পরিপূর্ণ পুলিশ অফিসার থানায় থাকলে ঐ থানা এলাকায় অল্প দিনেই অপরাধ বন্ধ হবে বলে এলাকাবাসীরা মনে করেন। মোস্তাফিজুর রহমান অফিসার ইনচার্জ হিসাবে অল্প দিনের মধ্যে কলারোয়া থানা এলাকায় জনগণের ব্যাপক প্রশাংসা অর্জন করেছেন। ভবিষৎতে আরও অর্জন হোক এটায় কামনা করছেন এলাকাবাসী।
-
তালায় আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নজরুল ইসলাম, তালা: তালায় শত সংগ্রামে অজ¯্র গৌরবে স্মাট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শোভাযাত্রা আনন্দ মিছিলসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ আ.লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকালে তালা উপজেলা আ.লীগের আয়োজনে তালা উপ-শহরে এক শোভাযাত্রা আনন্দ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় তালা উপজেলা আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আ.লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।
বক্তব্য রাখেন তালা উপজেলা আ.লীগের সি.সহ-সভাপতি খোরশেদ আলমসহ-সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর, বীরমুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ,জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বিশ^জিৎ সাধু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক রাজিব হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক ইকবল হোসেন, দপ্তর সম্পাদক মীর মহাসিন হোসেন, জেলা আ.লীগের উপদেষ্টা জেবুনেুচ্ছাা খানম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মেম্বার ইয়াছিন সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাদী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জিএম শফিউর রহমানসহ ইউনিয়ন আ.লীগে ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-
ধর্ান্তরিত হয়ে বিয়ে করায় মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ইসলাম ধর্ম গ্রহণ করে বিবাহ বন্ধনে আবন্ধ হওয়ায় ক্ষিপ্ত হয়ে পিতাসহ অন্য স্বজন কর্তৃক স্বামী এবং তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, পাটকেলঘাটার কেশা গ্রামের রকি সরদারের স্ত্রী মোছা: ঐশী। লিখিত অভিযোগে তিনি বলেন, আমি নবমুসলিম। আমার পিতার নাম উত্তম কুমার ঘোষ, সাং- মির্জাপুর। ছোট থেকেই আমার ইসলাম ধর্মের প্রতি আকর্ষন ছিলো।
এরই মধ্যে পাশ^বর্তী গ্রামের মুসলিম হারেজ সরদারের পুত্র রকি সরদারের সাথে আমার পরিচয় ঘটে। দুজনের মধ্যে ধীরে ধীরে সম্পর্ক তৈরি হয় এবং ধীরে ধীরে ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায়। আমার বয়স ১৮ বছর পূর্ণ হওয়ায় গত ১১/৫/২০২৩ তারিখে খুলনা নোটারী পাবলিক ও হলফকারী কর্তৃপক্ষের কার্যালয় থেকে এফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করি এবং নিজের নিরাপত্তার জন্য একই তারিখে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী রকি সরদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এতে আমার পিতা মাতা এবং অন্যান্য আতœীয় স্বজনরা ক্ষিপ্ত হয়।
এর জের ধরে আমার পিতা উত্তম কুমার ঘোষ কৌশলে আমার স্বামীকে আটক করিয়ে কারাগারে পাঠায় এবং আমাকে বাড়ি নিয়ে যায়। এরপর শুরু হয় আমার উপর নির্মম অত্যাচার। বিশেষ করে দেবহাটা উপজেলার গাজীর হাট এলাকায় বাসিন্দা আমার মামা প্রণব ঘোষ এর বাড়িতে নিয়ে রাখে। সেখানে রেখে আমাকে দফায় দফায় মারপিট করে এবং চাপপ্রয়োগ করে ভারতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে।
এদিকে আমার স্বামীকে মিথ্যা অপহরণ মামলায় কারাগারে অন্তরীন থাকার একমাস পর জামিনে মুক্তি লাভ করে। তাদের নির্যাতন সহ্য করতে না পেরে ১১ জুন ভোরে কৌশলে মামার বাড়ি থেকে পালিয়ে শ^শুর বাড়িতে চলে আসি। স্বামীর বাড়িতেই সুখে শান্তিতে বসবাস করছি। কিন্তু প্রতিবেশী কাকা অনুপ মাস্টার, মেশো অলক ও দাদা অমল ঘোষের ইন্ধনে আমার পিতা আমার স্বামীসহ তার পরিবারের সদস্যদের আবারো মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি, ভাড়াটিয়া বাহিনী পাঠিয়ে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকিসহ নানান চক্রান্ত চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশের আইন অনুযায়ী ১৮ বছর পূর্ণ হলে নিজের ভালো মন্দ সিদ্ধান্ত নিজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। আমি এখন বাংলাদেশের নাগরিক এবং নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার উপযুক্ত হয়েছি। নিজের সুখের ঠিকানা নিজেই পছন্দ করে নিয়েছি। পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করে মহান আল্লাহর ইবাদত করে এবং স্বামীর সেবা করে জীবন কাটাতে চাই। কিন্তু উল্লেখিত প্রতিবেশী কাকা অনুপ মাস্টার, মেশো অলক ও দাদা অমল ঘোষের ইন্ধনে আমার পিতাসহ অন্যারা আমাদের দিশেহারা করে তুলেছে। আমি আমার বাবা মার সাথে সম্পর্ক রাখতে চাই না। কারন তারা হিন্দু আর আমি মুসলিম। আমি বাঁচতে চাই। এইভাবে যদি হইরানী করতে থাকে তা হলে আমি আত্মহত্যা করবো যার জন্য দায়ী থাকবে তারা। ষড়যন্ত্রের হাত থেকে স্বামীসহ স্বামীর পরিবারের সদস্যদের নিরাপত্তা পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহসংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
-
নলতায় ওয়ালটন প্লাজার নিজস্ব শো’রুম উদ্বোধন
তরিকুল ইসলাম: কালিগঞ্জ উপজেলাধীন নলতা হাটখোলায় কাঁচাবাজার আড়ৎ’র বিপরীতে মাহফুজুল হক মার্কেটের নিচতলায় ওয়ালটন প্লাজা’র নিজস্ব শো রুম উদ্বোধন হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নলতায় ওয়ালটন প্লাজা’র নিজস্ব শো’রুম উদ্বোধন করেন নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ। এসময় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মো: মনিরুজ্জামান (মহসিন), শিক্ষক ও সংবাদকর্মী মাহাবুর রহমান, দৈনিক দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি মো: রফিকুল ইসলাম, ওয়ালটন এর ডিভিশনাল ক্রেডিট মনিটরিং অফিসার মো: ওয়াহিদুল ইসলাম, এরিয়া ম্যানেজার শরিফুল ইসলাম, ক্রেডিট মনিটরিং অফিসার ইমরান হোসেন, নলতা শাখা ম্যানেজার অপু চৌধুরী, নলতা শাখার সিনিয়র অফিসার মিয়ারাজ হোসেন, প্রভাষক আব্দুল মজিদ, ম্যানেজার সাগর প্রমূখ। ওয়ালটন ক্যাম্পেইন সিজন-১৮ উপলক্ষে সারাদেশ ব্যাপী র্যালির অংশ হিসেবে উৎসবমূখর পরিবেশে ওয়ালটন প্লাজা- নলতা, কালিগঞ্জ, সাতক্ষীরা শাখার পক্ষ থেকে সকালে ফিতা কেটে শো’রুম উদ্বোধনের পর এক বর্ণাঢ্য র্যালি নলতার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় ওয়ালটন প্লাজায় মিলিত হয়।
উল্লেখ্য, ওয়ালটন প্লাজা নলতা শাখা উদ্বোধনের পর বিশেষ মূল্য ছাড়ে এসি, ফ্রিজ, টিভি, ল্যাপটপ সহ নানান পন্যের মধ্য থেকে প্রয়োজনীয় পণ্য ক্রয়ের জন্য ক্রেতা সাধারণের বেশ ভীড় পরিলক্ষিত হয়।
-
কালিগঞ্জ উদীচীর পথ নাটক মানুষের মুখে মুখে
তরিকুল ইসলাম: তথ্য অধিকার, জলবায়ু পরিবর্তন ন্যায় বিচার ও জলবায়ুর প্রভাব মোকাবিলা শীর্ষক বিষয়ে কাজ করছে বাংলাদেশ উদীচী কালিগঞ্জ শাখা সংসদ। তারা আবারও নতুন পথ নাটক নিয়ে আসছে সাতক্ষীরাবাসীর জন্য। বৃহস্পতিবার বিকাল ৫টায় “তথ্য অধিকার, জলবায়ু পরিবর্তন ন্যায় বিচার ও জলবায়ুর প্রভাব মোকাবিলা” পথনাটকটির প্রথম মঞ্চস্থ হয় সাতক্ষীরার ব্যাংদাহ গোবরদাড়ী কলেজিয়েট স্কুল প্রঙ্গনে। আসন্ন ঈদুল আযহার পরে কালিগঞ্জ উপজেলা ও শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে নাটকটি মঞ্চস্থ্ হবে। নাটকটি রচনায় আগ্রগতি সংস্থা, সাতক্ষীরা। আর্থিক সহযোগিতায় দ্যা কাটার সেন্টার বাংলাদেশ ও বাস্তবায়নে আগ্রগতি সংস্থা সাতক্ষীরা। তথ্য অধিকার, জলবায়ু পরিবর্তন ন্যায় বিচার ও জলবায়ুর প্রভাব মোকাবিলা শীর্ষক পথ নাটকটি বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলে মঞ্চস্থ করছেন বাংলাদেশ উদীচী কালিগঞ্জ শাখা সংসদ, সাতক্ষীরা এর নাট্যদল। দলিত ও প্রান্তিক নারীদের তথ্য অধিকার বৃদ্ধিমূলক প্রকল্পে সামাজিক দায়বদ্ধতা থেকে উদীচী নাট্যদল এই কাজটি করছে। বাংলাদেশ উদীচী কালিগঞ্জ শাখা সংসদ এর সভাপতি সেলিম শাহারীয়ার প্রতিবেদককে বলেন “আমরা উদীচীকর্মী সমাজের সকল অসংগতির বিরুদ্ধে সংস্কৃতির নাটক, গানে প্রতিবাদ করি। এটা আমারে সাংগঠনিক কাজ। করোনাকালীন সময়ে সমগ্র সাতক্ষীরার প্রতিটি উপজেলায় ৪০টি স্থানে আমার রচনায় “বাঁচতে হলে জানতে” হবে পথ নাটকটি করে ছিলাম। বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন ও ন্যায় বিচার নিয়ে কাজ করছি। আমাদের তথ্য অধিকার আইন এর খুটিনাটি বিষয় মানুষকে জানাচ্ছি। সাতক্ষীরার মানুষ নাটক প্রেমী সাধারন মানুষ নাটক দেখে অনেক কিছু জানতে পারছে। আগামীতে আমরা এই বিষয়ে আরো কাজ করার আশা আছে। আমাদের সাথে যে সমস্ত সহযোগি সংগঠন বা সংস্থা সহযোগিতা করছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।” বাংলাদেশ উদীচী কালিগঞ্জ শাখা সংসদ, সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলায় নয় সমগ্র সাতক্ষীরাতে তাদের নাটকে যে মানুষের তথ্য সেবা দিয়ে যাচ্ছে তার জন্য সকল শ্রেণীপেশার মানুষ সাধুবাদ জানিয়েছে তাদের পরিবেশনায় নতুন কিছু দেখতে চায় জানতে চায়।
-
সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবু ও সদস্য নজরুলকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান (বাবু) ও জেলা পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ নজরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুর ৩টায় সদর উপজেলার ব্রাহ্মরাজপুরে হাজী শামসুদ্দীন মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধংনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি মো. আনছারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল খায়ের, ডা. মিজানুর রহমান, সংরক্ষিত মহিলা ইউপি মেম্বার আফরোজা বেগম, আওয়ামীলীগ নেতা মো. কবির হোসেন, পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আল-আমিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সদস্য শিক্ষক আব্দুস সাত্তার।