দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৫৫
শ্যামনগরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা
আবাদের হাটে আগরদাঁড়ী ও শিবপুর ইউনিয়ন নাগরিক সমাজের...
ইয়েলো জার্নালিজম ও মানুষের চরিত্রহনন নিয়ন্ত্রণে ব্যবস্থা হচ্ছে-...
দেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার
দেবহাটা সদর ইউনিয়নকে একটি দুর্নীতি ও মাদকমুক্ত মডেল...
দেবহাটা সদর ৫ নম্বর ইউনিয়নকে আধুনিক ও মডেল...
সাতক্ষীরায় বিএনপি নেতাকে পিটিয়ে ও কুপিয়ে  জখম  
বিআরটিএ হালিশহরের ডিডি তৌহিদুলকে অপসারন দাবি
পুলকের মৃত্যু নিয়ে তরুণ রিপোর্টারদের সতর্কবার্তা
তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটা সদর ইউনিয়নকে একটি দুর্নীতি ও মাদকমুক্ত মডেল ইউনিয়নে রূপান্তর করব: আবু তালেব বুলবুল

কর্তৃক M Helal সেপ্টেম্বর ১৩, ২০২৬
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ০ কমেন্ট 28 ভিউস

হযরত আলী:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেবহাটা উপজেলার ৫ নং সদর দেবহাটা ইউনিয়ন থেকে জামায়াত মনোনীত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী বিশিষ্ট ব্যক্তিত্ব ও সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আবু তালেব বুলবুল এক সাক্ষাৎকারে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমুখী বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেছেন।

সাক্ষাৎকারে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, বাংলাদেশের প্রায় প্রতিটি ইউনিয়নে নতুন ও আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন নির্মিত হলেও দীর্ঘ দিনেও ৫ নং সদর দেবহাটা ইউনিয়নে কোনো নতুন ভবন নির্মিত হয়নি। বর্তমানে বিদ্যমান জরাজীর্ণ ভবন থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইউনিয়নবাসীর পূর্ণ সমর্থনে তিনি যদি পুনরায় ক্ষমতায় আসতে পারেন, তবে এই জরাজীর্ণ ইউনিয়ন পরিষদ ভবনকে একটি আধুনিক ও যুগোপযোগী কমপ্লেক্সে রূপান্তর করবেন।

জনসেবা ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে আবু তালেব বুলবুল বলেন, “২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত আমি সফলভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার সেই দীর্ঘ প্রশাসনিক ও অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ৫ নং দেবহাটা সদর ইউনিয়নকে ঢেলে সাজাব।”

দুর্নীতি ও মাদক নির্মূলকে নিজের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি চিরতরে নির্মূল করা হবে। পাশাপাশি যুবসমাজকে সর্বনাশা মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা ও গঠনমূলক বিভিন্ন যুবকল্যাণমূলক কর্মসূচি হাতে নেওয়া হবে।

সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের প্রতি জোর দিয়ে তিনি আরও বলেন, বিভিন্ন ভাতাভোগী ও প্রান্তিক মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই খুব সহজে সরকারি বিভিন্ন অনুদান ও সুযোগ-সুবিধা সরাসরি হাতে পান, সেই স্বচ্ছ ও সুশৃঙ্খল ব্যবস্থা নিশ্চিত করা হবে। অবহেলিত এই ইউনিয়নকে একটি জনবান্ধব, উন্নত ও আধুনিক মডেল ইউনিয়নে পরিণত করতে তিনি দলমত নির্বিশেষে ইউনিয়নবাসীর সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটা সদর ৫ নম্বর ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়তে চান রফিকুল ইসলাম মোড়ল 
পরবর্তী পোস্ট
দেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার

রিলেটেড পোস্ট

দেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার

সেপ্টেম্বর ১৩, ২০২৬

দেবহাটা সদর ৫ নম্বর ইউনিয়নকে আধুনিক ও মডেল...

সেপ্টেম্বর ১৩, ২০২৬

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

দেবহাটায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আব্দুর আলী গ্রেফতার

সেপ্টেম্বর ১২, ২০২৬

দেবহাটা সদর ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান...

সেপ্টেম্বর ১২, ২০২৬

দেবহাটাকে একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়তে ফের চেয়ারম্যান...

সেপ্টেম্বর ১১, ২০২৬

দেবহাটায় নদীর পাশে বৃক্ষরোপন কার্য্যক্রমের উদ্বোধন করলেন জেলা...

সেপ্টেম্বর ১০, ২০২৬

দেবহাটায় ‘বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সোনালু বাগান সৃজন কার্যক্রমের...

সেপ্টেম্বর ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting