
মোঃ মোকলেছুর রহমান , নলতা, কালিগঞ্জ :সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে নলতা অডিটোরিয়াম ভবনে নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভায় মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় নলতা ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাস্টার শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আকরাম হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী মোকলেছুর রহমান, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ রোকনুজ্জামান, নলতা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আশরাফুল ইসলাম ওসমান, নলতা ইউপি বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, সাবেক ইউপি সদস্য মোঃ হারুন-উর রশিদ, সাংবাদিক আবুল কালাম বিন আকবার, মনিরুজ্জামান প্রমূখ। নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির নব-নির্বাচিত কমিটিতে সভাপতি মোঃ রহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক ও কোষাধ্যক্ষ মো হাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। বক্তারা নব-গঠিত কমিটির নির্বাচিত সদস্যদের অভিনন্দন জানিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। ইজিবাইক চালকদের সুখে-দুখে সার্বিক প্রয়োজনে পাশে থাকার ও আশ্বাস দেন তারা। অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যকালে সমবায় সমিতি লিমিটেডের সম্মিলিত ব্যাংক একাউন্টে মাসিক হারে টাকা জমা দেওয়ার কথাও বলেন। যেটি ইজিবাইক চালকদের সম্পত্তি হয়ে থাকবে তার নিশ্চয়তা দেন। তিনি বলেন, সম্মিলিত ব্যাংক একাউন্টটি ইজিবাইক চালকদের নামেই খোলা হবে।

