দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ১২:৪০
কালিগঞ্জে খাল ব্যবস্থাপনা ধ্বংস, অচল পানি নিষ্কাশন ব্যবস্থা
কালিগঞ্জে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে...
কালিগঞ্জে পাউবোর জমিতে পাল্টা পাল্টি অভিযোগ: জলাশয় ইজারার...
ফেয়ার মিশনের নতুন সদস্যদের ক্যাটারিং বিষয়ে প্রশিক্ষন প্রদান
এম.পি গাজী নজরুল বহিস্কার ,শূন্য আসনে নির্বাচন
ভিডিওকাণ্ডে এমপি বহিষ্কারে সাতক্ষীরায় মিষ্টি বিতরণ, শাস্তি চান...
কালিগঞ্জে সরকারি কাজে বাধা দেওয়ায় ১ ব্যক্তিকে ৬...
‘তেল সংকট হবে’ গুজবে আগাম জ্বালানি সংগ্রহে শ্যামনগরবাসী
দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...
সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের‘শহীদ আসিফ পাঠাগার’-এর বই সমৃদ্ধকরণ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

‘তেল সংকট হবে’ গুজবে আগাম জ্বালানি সংগ্রহে শ্যামনগরবাসী

কর্তৃক M Helal জুলাই ২২, ২০২৬
জুলাই ২২, ২০২৬ ০ কমেন্ট 30 ভিউস

মুনসুর হেলাল, শ্যামনগর (উপজেলা) প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যম ও মুখে মুখে ছড়িয়ে পড়া জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের গুজবকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগরের বিভিন্ন পেট্রোল পাম্পে বুধবার থেকে মোটরসাইকেল চালক, ব্যক্তিগত গাড়ির মালিক ও অন্যান্য যানবাহনের চালকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই ভবিষ্যতে তেলের সংকট হতে পারে এমন আশঙ্কায় আগাম জ্বালানি সংগ্রহ করতে পাম্পে ছুটে আসছেন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন পাম্পে স্বাভাবিক সময়ের তুলনায় ক্রেতার সংখ্যা অনেক বেড়েছে। কোথাও কোথাও দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। অনেক বাইকার জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তেল সংকটের খবর শুনেই তারা আগাম জ্বালানি সংগ্রহ করতে এসেছেন।

এ বিষয়ে শ্যামনগর আশা পেট্রোল পাম্পের মালিক জানান, “পাম্পে নতুন জ্বালানি তেলের চালান আসার পথে রয়েছে। কিছু সময়ের জন্য সরবরাহে সামান্য চাপ তৈরি হয়েছিল। তবে জ্বালানি তেলের কোনো বড় ধরনের সংকট নেই। গুজব শুনে মানুষ একসঙ্গে তেল নিতে আসায় অতিরিক্ত ভিড় হচ্ছে।”

তিনি আরও বলেন, তেল সংকট হবে এমন কোনো সরকারি তথ্য বা নির্দেশনা নেই। তাই অযথা আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহ করার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি।

এদিকে, জ্বালানি বিভাগও জানিয়েছে, দেশে ডিজেল, অকটেন ও পেট্রোলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং জ্বালানি সংকটের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সচেতন মহল বলছে, গুজবের কারণে একসঙ্গে অতিরিক্ত জ্বালানি কেনার প্রবণতা তৈরি হলে সাময়িকভাবে পেট্রোল পাম্পে চাপ সৃষ্টি হতে পারে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার ওপর নির্ভর করার পরামর্শ দিয়েছেন তারা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য হওয়ার ইঙ্গিত দিয়েছেন ইসি
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে সরকারি কাজে বাধা দেওয়ায় ১ ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড।

রিলেটেড পোস্ট

এম.পি গাজী নজরুল বহিস্কার ,শূন্য আসনে নির্বাচন

জুলাই ২২, ২০২৬

ভিডিওকাণ্ডে এমপি বহিষ্কারে সাতক্ষীরায় মিষ্টি বিতরণ, শাস্তি চান...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

শ্যামনগরে পিক-আপ ভর্তি ঝিনুক সহ এক পাচারকারী আটক

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

এমপি গাজী নজরুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক...

জুলাই ২১, ২০২৬

ভাঙা মসজিদের জায়গা নির্ধারন করল বিএনপি ও জামায়াতের...

জুলাই ২০, ২০২৬

দ্বিতীয়বার বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বিলাল হোসেন

জুলাই ২০, ২০২৬

শ্যামনগরে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা

জুলাই ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting