দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:২৩
কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার...
ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...
কালিগঞ্জে নিখোঁজের ১১ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার,...
শিশুকে শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশা চালকের পুরুষাঙ্গে মরিচের গুড়া ...
দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার হলেন সাতক্ষীরার...
সাতক্ষীরায় ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন
কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রাতের অভিযানে...
ভাঙা মসজিদের জায়গা নির্ধারন করল বিএনপি ও জামায়াতের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রাতের অভিযানে তেল ও মোটরসাইকেল জব্দ

কর্তৃক M Helal জুলাই ২০, ২০২৬
জুলাই ২০, ২০২৬ ০ কমেন্ট 31 ভিউস

শেখ আহসান হাবিব, কালিগঞ্জ প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক বিশৃঙ্খলার অভিযোগের মধ্যেই পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে মেমো ও চালানবিহীন দুই ব্যারেল পেট্রোল ও এক ব্যারেল ডিজেল জব্দ করেছেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মইনুল ইসলাম খান। ঘটনাটি ঘিরে পুরো উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার ১৯ জুলাই রাত ১০ টার দিকে পরিচালিত অভিযানে কলেজের প্রধান ফটকের সামনে থেকে ভ্যানযোগে সরিয়ে নেওয়ার সময় ৩ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। এ সময় মালিকবিহীন দুটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল দুটি প্রতিষ্ঠানের নৈশ প্রহরী মনিরুল ইসলামের জিম্মায় একটি কক্ষে তালাবদ্ধ রাখার নির্দেশ দেন এসিল্যান্ড। অভিযানে কালিগঞ্জ থানার এস.আই সাব্বিরের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়। খবর ছড়িয়ে পড়লে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। এই অভিযানের পর নতুন করে সামনে এসেছে প্রতিষ্ঠানটিকে ঘিরে বহুদিনের অভিযোগ। সম্প্রতি বদলি হওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও চিফ ইন্সট্রাক্টর (অটো) মো. হুমায়ুন কবিরের বিরুদ্ধে প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, আর্থিক অনিয়ম, তহবিল আত্মসাৎ, শিক্ষক হয়রানি, ভাইভা বাণিজ্য এবং জ্বালানি তেল আত্মসাতের অভিযোগ দীর্ঘদিন ধরেই স্থানীয়দের মধ্যে আলোচনার বিষয় ছিল।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, অধ্যক্ষের বিরুদ্ধে চার ব্যারেল জ্বালানি তেল আত্মসাতের অভিযোগ তদন্তাধীন রয়েছে। অভিযোগ রয়েছে, তদন্তে স্টকের ঘাটতি ধরা পড়ার পর তা গোপন করতে রাতের আঁধারে নতুন করে তেল এনে মজুদের চেষ্টা করা হচ্ছিল। ঠিক সেই সময়ই গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের অভিযানে তিন ব্যারেল তেল জব্দ হয়।

এদিকে এর আগেও কলেজ থেকে কম্পিউটার, ফটোকপি মেশিন, আসবাবপত্রসহ বিভিন্ন সরকারি মালামাল রাতের অন্ধকারে সরিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। তবে ওই ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

প্রতিষ্ঠানের চিফ ইন্সট্রাক্টর সঞ্জয় কুমার বাহাদুর অভিযোগ করেন, তাকে অন্যায়ভাবে ভোলা জেলার লালমোহনে বদলি করা হয়েছে। তার ভাষ্য, অনিয়মের প্রতিবাদ করায় তাকে টার্গেট করা হয়। অভিভাবক গোলাম রব্বানী বলেন, “যেসব শিক্ষক নিয়মিত ক্লাস নিতেন এবং শিক্ষার্থীদের ভালো পড়াতেন, তাদেরই বিভিন্নভাবে হয়রানি ও বদলি করা হয়েছে।”

যদিও শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে অধ্যক্ষ হুমায়ুন কবিরকে ইতোমধ্যে বদলি করা হয়েছে, তবুও স্থানীয়দের অভিযোগ, তার গড়ে তোলা প্রভাববলয় এখনো সক্রিয় রয়েছে। তাদের দাবি, ব্যক্তি বদলি হলেও অনিয়মের সংস্কৃতি এখনো বন্ধ হয়নি। শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের দাবি, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে জ্বালানি তেল জব্দের প্রকৃত রহস্য উদঘাটন, সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগ যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তারা। তবে উল্লেখ্য, অভিযানে জ্বালানি তেল জব্দের ঘটনা নিশ্চিত হলেও, হুমায়ুন কবিরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত তদন্ত বা আদালতের কোনো রায় এখনো প্রকাশিত হয়নি। ফলে এসব অভিযোগ তদন্তসাপেক্ষ। এসব বিষয় নিয়ে আজ (২০ জুলাই) কালিগঞ্জ উপজেলা প্রশাসন এবং থানা কর্তৃপক্ষ জানান বিষয়টি তদন্তাধীন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছায় ৪ লক্ষ অবৈধ চিংড়ি রেনু জব্দের পর শিবসা নদীতে অবমুক্ত
পরবর্তী পোস্ট
তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার...

জুলাই ২১, ২০২৬

কালিগঞ্জে নিখোঁজের ১১ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার,...

জুলাই ২০, ২০২৬

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রাতের অভিযানে...

জুলাই ২০, ২০২৬

কালিগঞ্জের তালতলা-কালিকাপুর সড়ক চলাচলের অনুপযোগী:-

জুলাই ১৮, ২০২৬

কালিগঞ্জে বিএনপি’র কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় আটক-২

জুলাই ১৪, ২০২৬

কালিগঞ্জে সন্ত্রাসী বাহিনীর তাণ্ডব, আহত কৃষক

জুলাই ১১, ২০২৬

অধ্যক্ষের দুর্নীতি ও শিক্ষকদের বদলিতে ফুঁসছে শিক্ষার্থীরা

জুলাই ৮, ২০২৬

কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

জুলাই ৬, ২০২৬

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

জুলাই ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting