দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৪০
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে মরিচ্চাপ রিভার ভিউ কেওড়া পার্ক উদ্বোধন

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১০, ২০১৯
ডিসেম্বর ১০, ২০১৯ ০ কমেন্ট 333 ভিউস

সচ্চিদানন্দদেসদয় : আশাশুনিতে মরিচ্চাপ নিভার ভিউ কেওড়া পার্ক ও শেখ রাসেল শিশু কর্ণার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকালে মরিচ্চাপ ব্রীজের কাছে চরভরাটি জমিতে নির্মানাধীন পার্কের শুভ উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, ডিসি পত্নী মিসেস লাভলী কামাল, ইএনও পত্নী মিসেস কানিজ মীর, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, প্রভাষক ম মোনায়েম হোসেন, ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, দীপঙ্কর কুমার সরকার দীপ, আঃ আলিম মোল্যা, আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, সাতক্ষীরা প্রেস ক্লাব সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সেক্রেটারী কামরুজ্জামান, জনকণ্ঠ প্রতিনিধি মিজানুর রহমান, স্থানীয় সাংবাদিকবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোস্তফা কামাল তার ভাষণে বলেন, আশাশুনিতে বড় বাজার, বিনোদনকেন্দ্র ছিলনা। ছিল কেবল পানি আর পানি। মানুষ বিনোদনের ুসযোগ না পেয়ে অসামাজিক কাজে জড়িয়ে পড়ছিল। কেওড়া পার্কের বেষ্টনি দেখে আমার ভাল লেগেছিল, তাই ঢাকা থেকে আর্কেটিস্ট এনে পার্কের বড় ধরনের উন্নয়নে পরিকল্পনা নিয়েছিলাম। সেই থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পর্কের কাজ চলছে। পার্ক ও শিশু কর্ণারকে দর্শনীয় ও মনোরম ভাবে গড়ে তুলতে চাই। সাথে সাথে আশাশুনির হাটবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, পরিবেশ রক্ষা, অবৈধ ইটভাটা বন্ধ, খাদ্যে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রেখে সাতক্ষীরাকে আধুনিক এবং গ্রীন সাতক্ষীরা ক্লিন সাতক্ষীরা হিসাবে গড়ে নজির স্থাপন করতে চাই। সবশেষে প্রধান অতিথি কেক কেটে পার্ক ও শিশু কর্ণারের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উল্লেখ্য, ইতিমধ্যে পার্কের অভ্যান্তরিন সড়ক নির্মান, বনের ভিতর দিয়ে নদীর পানির ভিতর পর্যন্ত পৌছে অনেকগুলো বসার জন্য চৌকি নির্মান, পার্কের মধ্যে বিভিন্ন স্থানে বসার ব্যবস্থা, পিকনিকের জন্য স্পেস, কেওড়া গাছের সুদৃশ্য বনায়ন ইত্যাদি কাজ করা হয়েছে। শেখ রাসেল শিশু কর্ণারে বিনোদনের জন্য পাথর-কাঠ দিয়ে নির্মীত বিভিন্ন প্রজাতির প্রাণির প্রতিকৃতি, বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। চলছে পার্কটিকে আরও উন্নত ও আকর্ষনীয় করার কার্যক্রম।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নামে মোবাইল ফোনে চাঁদাবাজি
পরবর্তী পোস্ট
আশাশুনিতে আন্তার্জিক দুর্নীতি বিরোধী দিবস পালন

রিলেটেড পোস্ট

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত

অক্টোবর ২, ২০২৬

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting