দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৫৯
সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
দেবহাটায় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আলোচনা সভা...
দেবহাটায় শ্মশানের জমি বিরোধ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর...
দেবহাটার কুলিয়া লাবণ্যবর্তী নদীতে স্লুইস গেট নির্মানের দাবিতে...
সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর আর নেই
মুক্তিযুদ্ধের ইতিহাস পাশ কাটানোর অপচেষ্টা: বরকত উল্লাহ বুলু
পাইকগাছায় ২৫ অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ
অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাই জামায়াতের রাজনীতি: গোলাম পরওয়ার
সাতক্ষীরায় হোটেল রয়েল প্যালেস’র উদ্বোধন
সাতক্ষীরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটাসাতক্ষীরা জেলা

দায়িত্ব পালন কালে আমাকে আপনারা পবিত্র ও পরিচ্ছন্ন পাবেন: এমপি আ. খালেক

কর্তৃক mirkhairul.news ফেব্রুয়ারি ২৬, ২০২৬
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ০ কমেন্ট 250 ভিউস

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, আপনাদের পবিত্র ভোটে আমি এমপি নির্বাচিত হয়েছি। যারা আমাকে ভোট দিয়েছেন, আর যারা ভোট দেননি আমি প্রত্যেকের খাদেম হিসাবে আগামী দিনগুলো দায়িত্বপালন করবো। এই সময় আমাকে পবিত্র ও পরিচ্ছন্ন পাবেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সাতক্ষীরা-২ আসনের দেবহাটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে উপজেলা পরিষদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের সাংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বক্তব্যে বলেন, দেবহাটা উপজেলা একটি শান্তিপূর্ণ এলাকা। এখানের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল। দেবহাটার যত সমস্যা আছে আমাকে জানালে আমি সমাধানের জন্য কাজ করবো। আমার কাছে কোন মাধ্যম নিয়ে যাওয়া লাগবে না। আমি কোন লোভ লালসার জন্য বা দুনিয়ার মোহে কাজ করি না। আমার আর্থিক বা কোন প্রকার সুবিধার প্রয়োজন নেই। আমার কাছে দলমত নির্বিশেষে সব মানুষের জন্য কাজ করবো।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দেবহাটা থানার ওসি জাকির হোসেন, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাইফুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুবুল আলম, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সখিপুর ইউপির সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীন ময়না, নওয়াপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক তরফদার, দেবহাটা ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব বুলবুল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, মহিউদ্দিন মাহমুদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারি সোলায়মান হোসাইন, সেখ ইসরাইল আসেক মাগফুর, আব্দুল গফুর সরদার, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন, মাওলানা আব্দুল ওয়াহেদ, মাওলানা শামসুল আরিফ, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলাম, টিম সদস্য মাওলানা আব্দুল কাদের, মাওলানা আবু ইউসুফ, শেখ মাসুদ রানা, মাসুম খান চৌধুরী, ফিরোজ আওয়াল, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল গফফার, পারুলিয়া ইউনিয়ন আমীর সোহরাব হোসেন, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুব আলী সরদার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশার, দেবহাটা ইউনিয়ন আমীর আবুল হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ।
এদিকে নবনির্বাচিত সংসদ সদস্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সখিপুর হাসপাতাল পরিদর্শন কালে ভর্তিকৃত রোগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ৩৮জন রুগির মাঝে নগদ সহায়তা ও খাবার প্রদান করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও স্টাফদের সাথে কথা বলেন তিনি। পরে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি এবং দুপুর ২টায় পারুলিয়া আনসার প্লাজার ২তলায় সিয়াম, যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার অনুষ্ঠানে যোগদেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে গ্রাম ডাক্তার আকবর হোসেনের সহধর্মিনীর দাফন সম্পন্ন
পরবর্তী পোস্ট
দেবহাটা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

আগস্ট ৩০, ২০২৬

দেবহাটায় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আলোচনা সভা...

আগস্ট ২৯, ২০২৬

দেবহাটায় শ্মশানের জমি বিরোধ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর...

আগস্ট ২৯, ২০২৬

দেবহাটার কুলিয়া লাবণ্যবর্তী নদীতে স্লুইস গেট নির্মানের দাবিতে...

আগস্ট ২৯, ২০২৬

সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর আর নেই

আগস্ট ২৯, ২০২৬

অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাই জামায়াতের রাজনীতি: গোলাম পরওয়ার

আগস্ট ২৯, ২০২৬

সাতক্ষীরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আগস্ট ২৯, ২০২৬

ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠুর শোক

আগস্ট ২৯, ২০২৬

কলারোয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

আগস্ট ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting