কুলতলী সরকারি খালের সংকট

 

শ্যামনগর থেকে নজরুল ইসলামঃ
শ্যামনগর থানার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী সরকারি খাল আজ এক গভীর বিপর্যয়ের মুখে। দুষ্টু চক্রের অবৈধ কর্মকাণ্ডে খালটি বাদ দিয়ে পানি নিষ্কাশন করে মাছ ধরার প্রক্রিয়া চলছে। এর ফলে অগণিত রেনু পোনা নষ্ট হচ্ছে, আর বাঁধ দেওয়ার কারণে জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে খালটি ধীরে ধীরে ভরাট হয়ে মরা খালে পরিণত হচ্ছে।

এই খালই ১৪ থেকে ১৫ হাজার বিঘা জমির পানি নিষ্কাশনের একমাত্র পথ। সামান্য প্লাবনেই হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে মানুষের ঘরে শান্তি ফিরবে—এটাই এলাকার সচেতন মানুষের প্রত্যাশা।

তাদের দাবি, অবিলম্বে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দুষ্টু চক্রের এই কর্মযজ্ঞ বন্ধ না হলে অচিরেই খালটি তার রূপ হারাবে এবং বহু প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাবে।

সচেতন মহল মনে করে, এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এক ভয়াবহ পরিবেশ সংকট ডেকে আনব।

Recomended