দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৩৪
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটা আ’লীগের সম্পাদক প্রার্থী রফিকুল ইসলাম

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৩০, ২০১৯
নভেম্বর ৩০, ২০১৯ ০ কমেন্ট 381 ভিউস

দেবহাটা ব্যুরো: আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলনে নির্বাাচিত হলে তৃনমুলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সকলকে সথে নিয়ে সংগঠনকে শক্তিশালী করা হবে বলে জানিয়েছে সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দীতায় অংশ নেয়া সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম। শুক্রবার (২৯ নভেম্বর) একান্ত স্বাক্ষাৎকারে তিনি এ কথা বলেণ। দীর্ঘ ৭ বছর পর আগামী রবিবার (১ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে সাধারন সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা দিয়ে ইতোমধ্যেই কাউন্সিলরসহ তৃনমুল নেতাকর্মীদের কাছে বেশ আলোচনায় এসেছেন আলহাজ্ব রফিকুল ইসলাম। একই পদে রফিকুল ইসলামের বিপরীতে সম্মেলনের মাঠে প্রতিদ্বন্দীতায় রয়েছেন অপর দুই হেভিওয়েট প্রার্থী দুই মেয়াদে টানা পনের বছরের নির্বাচিত বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও সাবেক সাধারন সম্পাদক আব্দুর রউফ। ২০১২ সালের ত্রি-বার্ষিক সম্মেলনের দীর্ঘ সাত বছর পর আবারো সম্মেলন হতে যাওয়ায় ইতোমধ্যেই উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে প্রানচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে সভাপতি পদের পাশাপাশি সাধারন সম্পাদক পদে অংশ নেয়া তিন প্রার্থীকে নিয়ে উপজেলাব্যাপী তৃনমুল নেতাকর্মী ও কাউন্সিলরদের মধ্যে চলেছে চুলচেরা বিশ্লেষন আর আলোচনা-সমালোচনা। নেতাকর্মীদের মাঝে চলমান আলোচনা-সমালোচনাতেও বেশ সাড়া ফেলেছেন সাধারন সম্পাদক প্রার্থী রফিকুল ইসলাম। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদের ভাগ্নে। একান্ত স্বাক্ষাৎকালে আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন, কৈশর থেকেই রাজনীতিতে অংশগ্রহন আমার। ১৯৭৮ সাল থেকে ছাত্রলীগের রাজনীতিতে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ি। বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ আমার মামা মুনসুর আহমেদের নেতৃত্বে ১৯৮৮ সালে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আমি সহ, প্রবীন আওয়মী রাজনীতিবীদ নুরুল মমিন, এ্যাড সম গোলাম মোস্তফা, কৃষ্ণপদ সরকার, শেখ আব্দুল বারী, আব্দুল ওহাব, গৌর ঘোষ, নিরঞ্জন বাবু, শরৎ ঘোষ, হোসেন বিশ্বাস, আবুল কাশেম মেম্বর, শেখ আব্দুর রউফ, আব্দুল হাই মিলিয়ে ১২-১৫ জন দেবহাটা উপজেলাতে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে অক্লান্ত পরিশ্রম করি। এরপর ১৯৯২ সালে সর্বপ্রথম দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এ্যাড. সম গোলাম মোস্তফা সভাপতি এবং আব্দুর রউফ সাধারন সম্পাদক নির্বাচিত হন। ২০০৩ সালে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারন সম্পাদক পদে আমি প্রতিদ্বন্দীতা করি। কিন্তু সেবার মনিরুজ্জামান মনি সাধারন সম্পাদক নির্বাচিত হন। আমি এজন আওয়ামী পরিবারের সন্তান হওয়া স্বত্ত্বেও সম্মেলন পরবর্তী সময় থেকে নিবার্চিত নেতারা অত্যন্ত সুকৌশলে দলীয় কোন পদ না দিয়ে উপজেলা আওয়ামী লীগের কমিটি থেকে আমাকে দুরে সরিয়ে রাখে। পরবর্তীতে রাজনৈতিক দক্ষতা বিবেচনা করে আমার অবিভাবক জননেতা মুনসুর আহমেদ ও সাকী সাহেব আমাকে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মনোনীত করেন। ২০১২ সালে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আমি আবারো প্রার্থীতা ঘোষনা দিই। পরে আবারো আমার অবিভাবক মুনসুর আহমেদের কথায় আমি প্রার্থীতা প্রত্যাহার করি। সবচেয়ে দুঃখের বিষয় হলো, আমি সহ আমার গোটা পরিবার আওয়ামী রাজনীতিতে বিশ্বাসী। বিএনপি-জামায়তের সাথে আমাদের কখনো আত্মীয়তা হয়নি। আমাদের পরিবারে সব মিলিয়ে ৯৩টি ভোট থাকা স্বত্ত্বেও আমি কিংবা আমার পরিবারের কাউকেই উপজেলা আওয়ামী লীগের কমিটিতে রাখেনি ক্ষমতাসীনরা। তারা সব সময় ক্ষমতা কুক্ষিগত করে চিরস্থায়ী পদ আকড়ে টিকে থাকার চেষ্টা করেছে। শুধু আমি নয় ২০১২ সালের সর্বশেষ সম্মেলন পরবর্তী কমিটি থেকে অধিকাংশ ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বকে বাদ দিয়ে ফেলা হয়েছে। তিনি আরো বলেন, ২০১৩ সালে যারা যারা সহিংসতা ঘটিয়েছে, যারা আওয়ামী লীগের তাজা প্রানগুলো কেড়ে নিয়েছে তাদের অনেকেই এখন আওয়ামী লীগের কিছু নেতাদের ছত্রছায়ায় ঘুরে বেড়ায়। অনেকেই আবার দলে অনুপ্রবেশ করেছে। এর দায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংগঠনের ওপর পড়ে বলেও মন্তব্য করেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ১ ডিসেম্বরের সম্মেলনে আমি সাধারন সম্পাদক নির্বাচিত হলে তৃনমুল পর্যায়ের পরীক্ষিত নেতাকর্মীদের মুল্যায়নসহ সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন তৈরী করবো। সকল ব্যাক্তি আক্রোশ ও অভ্যন্তরীন কোন্দল নির্মুল করে আওয়ামী পরিবারের মানুষকে সংগঠনে ফিরিয়ে এনে সুসংগঠিত, পরিচ্ছন্ন ও দূর্নীতিমুক্ত দেবহাটা উপজেলা আওয়ামী লীগ গড়ে তুলবো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
স্বেচ্ছাসেবক পার্টি সাতক্ষীরার আহবায়ক ফিরোজ, সদস্য সচিব কমল
পরবর্তী পোস্ট
আশাশুনিতে আ’লীগের সম্মেলন ঘিরে শেষ মুহুর্তে উত্তেজনা

রিলেটেড পোস্ট

দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting