দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৫৮
শ্যামনগরে নওয়াবেঁকী মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার...
সাংবাদিক ও সাংবাদিকতা
সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মী আটক
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে মামলা তুলে নিতে আসামীদের হুমকি : শংকিত পরিবার

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৭, ২০১৯
জুলাই ২৭, ২০১৯ ০ কমেন্ট 420 ভিউস

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জের পল্লীতে একটি হত্যা মামলা তুলে নিতে আসামীপক্ষের সন্ত্রাসীদের অব্যহত হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছে বাদীর পরিবার। উক্ত ঘটনায় নিহত আক্কাজ আলীর কন্যা শরীফা খাতুন ও তার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে গত ১২ জুলাই থানায় ৪৮২নং একটি সাধারণ ডায়েরী করলেও মামলার তদন্তকারী কর্মকর্তা ব্যবস্থা না নেওয়ায় নিরাপত্তা হীনতায় ভুগছে বাদীর পরিবার। থানা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ২৬ মে রমজানের ইফতারের পর কালিগঞ্জ উপজেলার বন্দকাটী গ্রামের মৃত মোহাম্মাদ আলীর পুত্র আক্কাজ আলী গাজী কে তার ছোট ভাই আজগার, স্ত্রী নুর জাহান ও পুত্র নুরুজ্জামান কুপিয়ে হত্যা করে। উক্ত ঘটনার পর দিন ২৭ মে নিহতের পুত্র মিজানুর রহমান বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং-২৯, উক্ত মামলায় কালিগঞ্জ থানা পুলিশ আসামীদের গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। জেল হতে আসামী নুর জাহান গত ১ জুলাই জামিনে মুক্তি পেয়ে বাড়িতে এসে পরদিন তার পুত্র মনিরুজ্জামান এবং মুকুন্দ মধুসুদনপুর গ্রামের মৃত অমেদ গাজীর পুত্র আব্দুল জব্বারের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে বাড়িতে হামলা, ভাংচুর, ও মারপিট করে মামলা তুলে না নিলে জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। উক্ত ঘটনায় নিহতের কন্যা শরীফা খাতুন তার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরীর পর হতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক সোহরাব হোসেন রহস্য জনক কারণে তদন্ত করবে বলে কাল ক্ষেপন করায় নিহতের পরিবার শংকিত আছে বলে এ প্রতিনিধিকে জানান। প্রসংগত কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটী গ্রামের মৃত মোহাম্মাদ আলীর পুত্র আক্কাজ আলী গাজীর সঙ্গে সহোদর আজগার আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২৬ মে ইফতারের পর সন্ধ্যা আনুমানিক ৭টার সময় আজগর আলীর ৪টি ছাগল প্রতিবেশি আবুল কালামের ক্ষেতের পুঁইশাক খাওয়া কে কেন্দ্র করে আজগার আলীর ছাগল ৪টি প্রতিবেশি কালাম খড়ে দেয়। উক্ত ঘটনায় নিহত আক্কাজ আলী গাজী প্রতিবেশি কালামের পক্ষ নেওয়ায় ক্ষিপ্ত হয়ে আজগার আলী, স্ত্রী নুর জাহান, পুত্র নুরুজ্জামান মিলে ছোট ভাই আক্কাজ আলী গাজী কে বটি, ছুরি, দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে থানা হতে পুলিশ ঘটনাস্থল হতে আজগর আলীর স্ত্রী নুর জাহান কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। উক্ত ঘটনায় নিহত আক্কাজ আলীর পুত্র মনিরুজ্জামান বাদী হয়ে চাচা আজগার আলীর চাচী নুর জাহান এবং চাচাতো ভাই নুরুজ্জামানের নামে গত ২৭ মে ১টি হত্যা মামলা দায়ের করে। মামলা নং-২৯। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ পরিদর্শক সোহরাব হোসেন গত ২৭ মে সন্ধ্যা সাড়ে ৬টার সময় পালিয়ে যাওয়ার পথে উজিরপুর বাজার হতে হত্যা কারী আজগার ও তার পুত্র নুরুজ্জামান কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত আসামী আজগার আলী গত ২৮ মে সাতক্ষীরা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ২ এর বিচারক বিলাশ মন্ডলের নিকট ১৬৪ ধারায় হত্যার ঘটনার স্বীকারোক্তী মুলক জবান বন্দি প্রদান করে। উক্ত মামলার দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ পরিদর্শক সোহরাব হোসেন গত ১০ জুলাই ৩০২/৩৪ পিসি ধারায় আসামী আজগার আলী, স্ত্রী নুর জাহান ও পুত্র নুরুজ্জামানকে অভিযুক্ত করে ১০৬নং অভিযোগ পত্র আদালতে দাখিল করেন। এর মধ্যে ২নং আসামী নুর জাহান গত ১জুলাই বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্ত হয়ে বাড়িতে এসে তার পুত্র মনিরুজ্জামান সন্ত্রাসী বাহিনী নিয়ে মামলা তুলে নেওয়ার জন্য বাদী এবং তার পরিবারের উপর হামলা ও জীবন নাশের হুমকি দিয়ে চলেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জ ইউএনও’র বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার ২২ নালিশ
পরবর্তী পোস্ট
দেবহাটায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-

আগস্ট ১৬, ২০২৬

নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...

আগস্ট ১৫, ২০২৬

কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...

আগস্ট ১৫, ২০২৬

কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন

আগস্ট ১০, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting