দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ১১:০৮
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

নেই নজরদারি সাতক্ষীরায় জেবুন্নেছা ছাত্রী নিবাসে চলছে ইচ্ছে মতো বাণিজ্য

কর্তৃক SK Ferdous আগস্ট ১১, ২০২৫
আগস্ট ১১, ২০২৫ ০ কমেন্ট 285 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরের মুনজিতপুরে জেবুন্নেছা ছাত্রী নিবাস চলছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মধ্যে দিয়ে। অতিরিক্ত টাকা আদায় নিন্মমানের খাবার ম্যানেজারের স্বেচ্ছাচারিতা যেন নিয়মে পরিণত হয়েছে।

জানাযায় , জেবুন্নেছা ছাত্রী নিবাসের মালিক এমএ মান্নান একজন আমেরিকান প্রবাসী। ১৯৯ কক্ষ বিশিষ্ট ছাত্রী নিবাস পরিচালনা করেন তার ভাই আব্দুল জলিল ও তার জামাতা মঞ্জুরুল কবীর। ম্যানেজার মঞ্জুরুল কবির ছাত্রী নিবাসটি দূর্নীতির আখড়া হিসেবে গড়ে তুলেছেন বলে অভিযোগ উঠেছে।

উর্মি,মারিয়া,সুচনাসহ কয়েক জন ছাত্রী জানান, জেবুন্নেছা ছাত্রী নিবাসের ম্যানেজার প্রতি মাসে খাবারের জন্য তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন। এছাড়া ছাত্রীনিবাসে প্রথম মাসে অগ্রীম ভর্তি ফি বাবদ ৫’শ টাকা এবং খাওয়া ও সিট ভাড়া বাবদ ৪ হাজার ২’শ টাকা দিতে হয়। পরবর্তী ২ মাস ও তাদের কাছ থেকে ৪ হাজার ২’শ টাকা করে নেয়। তিন মাস পরে থেকে খাবারের জন্য মিল সিস্টেম চালু হয় । কিন্তু ম্যানেজার তার ইচ্ছে মতো মিল বসিয়ে অতিরিক্ত টাকা আদায় করে তাদের কাছ থেকে। হিসাব চাইতে গেলে ছাত্রী নিবাসের ছাত্রীদের সাথে অশোভনীয় আচরণ করেন। এছাড়া জেবুন্নেছা ছাত্রী নিবাস থেকে চলে আসার সময় ওই মাসের টাকা আদায় করে নেয় ম্যানেজার। অগ্রীম দেওয়া ৪ হাজার ২’শ টাকা কাউকে ফেরত দেয়না মঞ্জুরুল কবির।

ছাত্রী নিবাসে ভর্তি হওয়ার আগে অভিভাবকদের জানানো হয় সিট বাতিল করতে চাইলে কৃর্তপক্ষকে এক মাস আগে জানাতে হবে। আগে থেকে জানালে বাড়তি কোন মাসের টাকা দিতে হবে না। কিন্তু সিট বাতিল করার জন্য এক মাস আগে জানালেও অতিরিক্ত এক মাসের টাকা জবরদস্তি করে ছাত্রীদের কাছ থেকে আদায় করেন তিনি। এছাড়া ছাত্রী নিবাস ছেড়ে দেওয়ার সময় অগ্রীম মাসের টাকা কাউকে ফেরত দেয়া হয়না। এক মাসের অগ্রিম টাকা ফেরত চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ম্যানেজার। তিনি জোর গলায় বলেন কারো জামানাতের টাকা জেবুন্নেছা ছাত্রী নিবাস থেকে ফেরত দেওয়া হয়না। এছাড়া তিনি হুমকি দিয়ে বলেন এই ছাত্রী নিবাস থেকে চলে যাচ্ছো সাতক্ষীরায় তো থাকবে আমার সাথে ঝামেলা করে থাকতে পারবেতো। এজন্য ভয়ে কোন ছাত্রী এবং তাদের অভিভাবক অগ্রিম এক মাসের ৪ হাজার ২’শ টাকা ফেরত না নিয়ে চলে আসেন।

আরো একজন ছাত্রী জানান, এখানে প্রত্যেককের সিটভাড়া এবং নির্ধারিত খাবারের মিল এর জন্য প্রতি মাসের ৫ তারিখের মধ্যে ২ হাজার ৩৫০ টাকা দিতে হয় বাধ্যতামূলক। এছাড়া প্রতি মাসে প্রতি বর্ডারের জন্য ৪০ টি মিল খাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর বেশি মিল হিসেবে যে টাকা হয় সেটাও দিতে হয়। সকাল ৯টার মধ্যে ভাত দেওয়ার জন্য সময় নির্ধারণ করা হয়েছে। রাত ৯টার পর একটি রুম থেকে অপর রুমে না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা রয়েছে। নিয়ম বহির্ভুতভাবে ছাত্রী নিবাসের নীচে গাড়ি পার্কিং করা হয়েছে।

কলেজে যাওয়ার জন্য সকাল ৯টার মধ্যে খাওয়ার দেওয়ার নিয়ম থাকলেও তা দেওয়া হয় কমপক্ষে আধা ঘণ্টা পর। এতে কমপক্ষে ৪০ শতাংশ ছাত্রী না খেয়েই কলেজে যেতে বাধ্য হয়। ফলে উদ্বৃত্ত ভাত অন্যত্র ব্যবহার করা হয় বা সেই ভাত দুপুরের মিলে দিয়ে বাঁচানো চাল বিক্রি করা হয়। প্রতিবাদ করলে রান্নার কাজে নিয়োজিত বুয়ারাই উল্টো হুমকি দেন। যে দিন মাছ , মাংস বা ডিম থাকে সেদিন শেষের দিকে খেতে যাওয়া ছাত্রীদের অনেকেই তা পায় না। তাছাড়া চাহিদা অনুযায়ি খাবার দেওয়ার কথা থাকলেও তারা পান না।অধিকাংশ দিনই রাতের বেলা নষ্ট ভাত দেওয়া হয়। ছাত্রী নিবাসে থাকা অবস্থায় মিল বন্ধ করা যায় না। সেক্ষেত্রে না খেলেও মিল চার্জ ধরে নেওয়া হয়।

ছাত্রী নিবাসে থাকা অবস্থায় কোনো ছাত্রী গুরুতর অসুস্থ হলে কতৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহন করেন না। এমতাস্থায় অসুস্থ ছাত্রী কে অন্য ছাত্রীরা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু কতৃপক্ষের কেউই সাথে যান না। একদিন রাত ১২ টার সময় তাদের একজন রুমমেট ওই ছাত্রী নিবাসে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এসময় তাদের সহপাঠী একটা মেয়ে ওই অসুস্থ ছাত্রীকে হাসপাতালে নিয়ে যায় ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেবুন্নেছা ছাত্রী নিবাসের ব্যবস্থাপক মঞ্জুরুল কবীর সব অভিযোগ অস্বীকার করেন। এছাড়া অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কোন কথা বলতে রাজী হননি তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পিয়নের মাধ্যমে চলছে কুশুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের ঘুষ বাণিজ্য
পরবর্তী পোস্ট
আমরা আর আগের দিনের পুলিশ হতে চাই না: পুলিশ সুপার মনিরুল ইসলাম

রিলেটেড পোস্ট

কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন

মে ১৭, ২০২৬

কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি

মে ১৭, ২০২৬

আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...

মে ১৭, ২০২৬

আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...

মে ১৭, ২০২৬

মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

মে ১৭, ২০২৬

লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...

মে ১৭, ২০২৬

জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...

মে ১৭, ২০২৬

মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...

মে ১৭, ২০২৬

বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন-সভাপতি...

মে ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting