দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৩০
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
লিড নিউজশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরের সেটেলমেন্ট অফিসার জাকিরের ভুয়া রায় বাতিল চেয়ে পত্র প্রেরণ

কর্তৃক mirkhairul.news মার্চ ১৮, ২০২৫
মার্চ ১৮, ২০২৫ ০ কমেন্ট 252 ভিউস

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার শ্যামনগরে সহকারী সেটেলমেন্ট অফিসার জাকিরের দেওয়া ভুয়া রায় বাতিল চেয়ে আবেদন করেছেন খুলনা জোনাল কর্তৃপক্ষ। খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসার ও চার্জ অফিসার শুভ্রা দাস স্বাক্ষরিত একটি পত্র প্রেরণ করা হয়েছে। পরিচালক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর বরাবার ৩১.০৩,০০০০,৬৫১.০৪.০৮২.২৫-৪৬৮ স্মারকে প্রজাস্বত্ব বিধিমালা ১৯৫৫ এর ৪২ (ক) বিধিমতে রুজুকৃত ১১৪৪/২০২৪ ও ১৬৪৯/২০২৪নং মিস মামলার রায় বাতিল চেয়ে এ পত্র প্রেরণ পাঠানো হয়।

লিখিত এ পত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার ভৈরব নগরের মৃত জরিপ গাজির ছেলে বাহার আলী গাজি কর্তৃক তিনি ও তার স্ত্রী বাদী হিসেবে শ্যামনগর উপজেলাধীন ৭৮নং ভৈরব নগর মৌজার ৩৪৪৬৪/০৮ ও ১৪৪০২/০২নং আপিল কেসের রায়ের বিরুদ্ধে (ডিপি খতিয়ান নং ১৪১৬ ও ১২২৭) প্রজাস্বত্ব বিধিমালা ১৯৫৫ এর ৪২(ক) বিধিমতে মিস মামলার আবেদন করেন। উক্ত আবেদন পত্রের জোনাল সেটেলমেন্ট অফিসার ২০২৪ সালের ২৮ এপ্রিল তারিখে মিস কেস রুজু করার নির্দেশনা দেন। সে মোতাবেক আবেদনের বিপরীতে সংশ্লিষ্ট রেজিষ্টারে ১১৪৪/২৪ নং মিস মামলা এন্ট্রি করা হয়। মামলার মূল নথি পরীক্ষা করে দেখা যায়, জোনাল সেটেলমেন্ট অফিসার কর্তৃক উক্ত মিস মামলা শুনানির জন্য কোন তারিখ ধার্য করা হয়নি। উক্ত বাহার আলী গাজিসহ মোট ৬ জন আবেদনকারী একই মৌজার ৫টি ডি.পি খতিয়ান-১৪৭৯, ৬৬৫, ৪৪২, ১০৯৫ ও ১২২৭ রেকর্ড সংশোধনের জন্য আবেদন করায় ১১৪৪/২৪নং মিস মামলা রুজু করা হয় এবং ৭ সেপ্টেম্বর তারিখে মিস মামলাটির শুনানীপূর্বক আপোশনামা মূলে নালিশ খতিয়ানের রেকর্ড সংশোধনের আদেশ দেয়া হয়। উল্লেখ্য ১১৪৪/২৪ নং মিস মামলার রায়ে উল্লেখিত ৫টি ডি.পি খতিয়ানের মধ্যে ১৪৭৯, ৪৪২ ও ১০৯৫ নং ডি.পি খতিয়ান তিনটি ১০১১/২৪ ও ১০১২/২৪নং মিস মামলার অন্তর্ভুক্ত, মামলা দুইটি জোনাল সেটেলমেন্ট অফিসার যশোর কোর্টে বিচারাধীন আছে। যা জোনাল সেটেলমেন্ট অফিসার কর্তৃক বর্ণিত মিস মামলার রায় প্রদান করা করেননি। অথচ মামলার নথি যশোরে থাকা এবং খুলনা জোনাল অফিসারের বদলির সুযোগ কাজে লাগিয়ে শ্যামনগরের এসও জাকির হোসেন ১১৪৪/২৪ নং মিস কেসের মঞ্জুর আদেশ সংশ্লিষ্ট খতিয়ানে তামিল করেন। বাদী পক্ষের নিকট থেকে মোটা অংকের উৎকোচের মাধ্যমে গোপনে অবৈধ পন্থায় জাকির হোসেন স্বাক্ষরিত ওই মামলার রায় দিয়েছেন। পরে বিষয়টি নিয়ে জানা জানি হলে নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আর এরই প্রেক্ষিতে উক্ত ভুয়া রায় বাতিলের জন্য লিখিতপত্র পাঠিয়েছেন খুলনা জোনাল কর্মকর্তা। তবে জাকির হোসেনের বিরুদ্ধে এ ধরনের ঘটনা না নতুন নয়। তার বিরুদ্ধে রয়েছে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। তার এসব কাজের সহযোগী শ্যামনগরের ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত পেশকার রণজিৎ কুমার সূত্রধর। এই সিন্ডিকেট মিলে মাঠ পর্যায়ে বিগত আমলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
এবিষয়ে খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসার ও চার্জ অফিসার শুভ্রা দাস জানান, বিষয়টি আমাদের নজরে আসায় আমরা সংশোধনের জন্য লিখিত ভাবে পরিচালক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে পাঠানো হয়েছে। আশা করি ভুয়া রায় বাতিল হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দৈনিক ‘যায়যায় কাল’ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন সাংবাদিক আব্দুর রহমান
পরবর্তী পোস্ট
কলারোয়ায় বিএনপি নেতা জহুরুল-নজরুলের মদদে ছাত্রদল নেতাকে হত্যা

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting