দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৪৪
সাতক্ষীরায় বস্তিবাসীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন...
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...
তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালালিড নিউজসাতক্ষীরা জেলা

পারিশ্রমিক ছাড়াই প্রায় ২৫ বছর ধরে ইফতারি রান্না করেন সাতক্ষীরার মন্টু

কর্তৃক mirkhairul.news মার্চ ২, ২০২৫
মার্চ ২, ২০২৫ ০ কমেন্ট 325 ভিউস

মীর খায়রুল আলম: কোন প্রকার পারিশ্রমিক না নিয়ে বছরের পর বছর ইফতারি রান্না করে যাচ্ছেন মিজানুর রহমান মন্টু নামের এক ব্যক্তি। তিনি সাতক্ষীরার তালা উপজেলার শাহাজাতপুর গ্রামের মৃত আনসার মালীর ছেলে। তিনি পেশায় একজন শ্রমজীবী মানুষ। সবাই তাকে মন্টু মিয়া বলেই চেনেন। তবে তার বয়স আটান্ন ছুঁইছুঁই। জানা গেছে, প্রতি বছর রমজান মাস আসলে তার একটি দায়িত্ব বেড়ে যায়। কারণ মুসল্লিদের জন্য ইফতার রান্না করেন তিনি। গ্রামের মসজিদে বিভিন্ন ব্যক্তি ইফতার দিয়ে থাকেন। আর বেশিরভাগ সময় যার বাড়ি ইফতার রান্না হয় তার বাড়িতেই ডাক পড়ে মন্টু মিয়ার। ইফতারের দু-একদিন আগেই তাকে বলে রাখেন এলাকাবাসী। এই ইফতার রান্না বাবদ মন্টু মিয়াকে কোন টাকা-পয়সা দেওয়া লাগে না। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই তিনি এ কাজ করে থাকেন। প্রতিদিন অন্যের জমিতে কাজ না করলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে তার। ছেলে, মেয়ে আর স্ত্রী নিয়ে মোট চার সদস্যের পরিবার মন্টু মিয়ার। ছেলে মাধ্যমিকে পড়ে এবং মেয়ে পাশ্ববর্তী একটি মাদ্রাসায় পড়াশোনা করে। প্রতিদিন সকাল হলে বেরিয়ে পড়েন কাজের খোঁজে। পরের জমিতে কাজ করে যে টাকা পান তা দিয়েই পুরো সংসার চলে তার। তবে প্রতিবছর রমজান মাস আসলে অন্যের ক্ষেতে কাজ ঠিক হলে তিনি সকালের প্রথম ভাগে কাজ শেষ করেন। আর দুপুরের পর চলে যান ইফতার রান্না করতে। এভাবে প্রায় ২৫ বছর ধরে তিনি নিজেদের মসজিদসহ আশপাশের মসজিদের মুসল্লীদের বাড়িতে ইফতার রান্না করে আসছেন। এর পাশাপাশি এলাকার কোন মানুষ মারা গেলে তাদের কবর খুঁড়তেও দেখা যায় তাকে। এ বছর পহেলা রমজানে ইফতার রান্না করতে যান রেজাউল ইসলাম নামে এক প্রতিবেশীর বাড়িতে। রান্না শেষে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে ইফতার রান্না করে আসছি। এলাকার বেশিরভাগ মানুষ ইফতারে খিঁচুড়ি পছন্দ করে। তাই মুসল্লীরা ডাল-চাল আর মুরগির মাংস দিয়ে খিঁচুড়ি রান্না করে মসজিদে ইফতার দেন। তবে অনেকে ভাত-মাংস দিয়েও ইফতার দিয়ে থাকেন। রমজানে অন্যের জমিতে কাজ করে একটু কষ্ট হয়ে যায়। তবুও আমি চেষ্টা করি প্রতি বছর মানুষের বাড়িতে গিয়ে ইফতার রান্না করে দিতে। এসময় তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এ কাজ করে যাবেন বলেও আশা ব্যক্ত করেন। উওর শাহাজাতপুর আল-মদিনা জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. অজিয়ার সরদার বলেন, মন্টু মিয়াকে দীর্ঘদিন ধরে আমি ইফতার রান্না করতে দেখে আসছি। এছাড়া বিয়ে বা অন্যকোন অনুষ্ঠানেও সে রান্নাবান্না করে থাকেন। তার রান্নার স্বাদও বেশ চমৎকার। সে এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে রান্না করে বলে আমাদের বাইরে কোথাও আর বার্বুচি খুঁজতে যাওয়া লাগে না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে জাতীয় ভোটার দিবস পালন
পরবর্তী পোস্ট
কুল্যা টু দরগাহপুর সড়কে পথচারী ও বসবাসকারীদের চরম দুরাবস্থা

রিলেটেড পোস্ট

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...

অক্টোবর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting