সাতক্ষীরার কলারোয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

 

 

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জামালউদ্দিন টুটুলকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে দুস্কৃতকারীরা। হত্যার উদ্দেশ্যে টুটুলের উপর এই হামলা হয়।
বুধবার দুপুরে যুগিবাড়ি নদীর মাটিকাটা কে কেন্দ্র করে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খালিদ মন্জুর রোমেল এবং উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের আরিফুল ইসলাম রন্জুর নেতৃত্বে এই হামলা হয়। এই ঘটনার পর তাৎক্ষনিকভাবে টুটুলকে কলারোয়া হাসপাতালে ভর্তি হয়। মাথায় তিনটা সেলাই দিয়ে চিকিৎসকরা বিশ্রামের জন্য বাড়িতে পাঠিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সরকারি জায়গা থেকে ইটভাটায় মাটি উত্তোলনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে টুটুলের মাথায় দা দিয়ে কোপ মারেন সাবেক উপজেলা ছাত্রদলের সেক্রেটারি রোমেল। শাবল দিয়ে আঘাত করেন বর্তমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রঞ্জু। এ বিষয়ে অভিযুক্তদের মন্তব্য জানতে চাইলে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

উল্লেখ্য, রোমেল-রন্জু নানা অপকর্মে অতিষ্ট স্থানীয়রা। বারবার স্থানীয় বিএনপির হাইকমান্ডে ভুক্তভোগীরা অভিযোগ করলেও প্রতিকার পাননি।

Comments

Leave a Reply