দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৩৯
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনানির্বাচিত খবররাজনীতি

অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন-কমরেড প্রিন্স

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২২, ২০২৫
জানুয়ারি ২২, ২০২৫ ০ কমেন্ট 405 ভিউস

রুবেল হোসেন: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা কমরেড রুহিন হোসেন প্রিন্স অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) খুলনা রূপসার দাদা-ম্যাচ ফ্যাক্টরির সামনে থেকে শিববাড়ি মোড় পর্যন্ত খুলনা জেলা কমিউনিস্ট পার্টি আয়োজিত পদযাত্রা ও গণসংযোগে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
খুলনার শিল্পাঞ্চল ধ্বংসের সমালোচনা করে কমরেড প্রিন্স বলেন, অতীতের সরকারগুলো খুলনাকে শিল্পহীন নগরীতে পরিণত করেছে। দক্ষিণাঞ্চলের পরিবেশবান্ধব উন্নয়ন প্রকল্প গ্রহণ করার মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়নের যে সম্ভাবনা ছিল তা কাজে লাগানো হয়নি। বিভিন্ন সময় নানা প্রকল্পের নামে লুটপাট অব্যাহত রাখা হয়েছে। রাস্তাঘাট উন্নয়নের নামে দীর্ঘদিন ধরে ভাঙ্গাচোরা রাস্তার মধ্যেই নগরবাসী বসবাস করছে। এ অঞ্চলের গরিব-মেহনতি মানুষের কোনো উন্নয়ন ঘটেনি। বস্তি আর রাস্তায় হকারের সংখ্যা কমছে না। রিকশা-অটোরিকশা চালিয়েই জীবন রক্ষার চেষ্টা করছে অনেকে, অথচ যাত্রী পাচ্ছেন না।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত দিনে পরিবারতন্ত্র, গোষ্ঠীতন্ত্র আর কর্তৃত্ববাদী গোষ্ঠীর কাছে পুরো দেশবাসীর মত এ অঞ্চলের মানুষও জিম্মি ছিল। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এ অবস্থার আপাতত অবসান হলেও এর স্থায়ী সমাধান করতে খুলনাবাসীকে সচেতন ও সংগঠিত হতে হবে।
তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়া চলবে। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার ততটুকু করা অন্তবর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। তিনি অবিলম্বে সকলের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি এবং সারাদেশে রেশন ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালুর দাবি জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্টির খুলনা জেলা কমিটির সভাপতি ডা.মনোজ দাস, সাধারণ সম্পাদক এস এ রশিদ, সহকারী সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, উদীচীর সহ সভাপতি সুখেন রায়, বীর মুক্তিযোদ্ধা তরুণ সরকার প্রমুখ।
পদযাত্রা ও গণসংযোগে নেতৃবৃন্দ পার্টির প্রচারপত্র বিতরণ করেন এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।
আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত খুলনা শহরসহ বিভিন্ন উপজেলায় পদযাত্রা ও গণসংযোগ চলবে। সিপিবি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এসব কর্মসূচিতে অংশ নেবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে জেলা শ্রমিক দলের দোয়ানুষ্ঠান
পরবর্তী পোস্ট
বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে ৩ দিনব্যাপী তারুণ্যের উৎসব

রিলেটেড পোস্ট

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সেপ্টেম্বর ১৯, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সরকারি সরবরাহে ওষুধ, তবু বাইরে থেকে কিনছেন রোগীরা

সেপ্টেম্বর ৮, ২০২৬

খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস

সেপ্টেম্বর ৭, ২০২৬

খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট

সেপ্টেম্বর ৫, ২০২৬

রোগী যায় সরকারি হাসপাতালে, পরীক্ষা করতে হয় ক্লিনিকে

আগস্ট ৩০, ২০২৬

মুক্তিযুদ্ধের ইতিহাস পাশ কাটানোর অপচেষ্টা: বরকত উল্লাহ বুলু

আগস্ট ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting