দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:১৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালারাশিফলসাতক্ষীরা জেলা

তালায় বিরামহীন গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত, জনজীবন বিপর্যস্ত

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ২১, ২০২৪
ডিসেম্বর ২১, ২০২৪ ০ কমেন্ট 265 ভিউস

তালা অফিস থেকে নজরুল ইসলাম: পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় তালা উপজেলায় বিরামহীন ভাবে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত। ফলে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। এতে মানুষের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। সাতক্ষীরা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ সাতক্ষীরায় এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর পাশাপাশি জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (২১ ডিসেম্বর) তালা উপজেলায় গভীর রাত্র থেকে থেমে থেমে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত। কিন্তু সকাল হতে বিরামহীন ভাবে চলতে শুরু করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এই বৃষ্টির কারণে জনজীবনে কিছুটা দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন। অন্যদিকে বৃষ্টির কারণে ক্ষেত থাকা পাকা ও আধাপাকা আমন ধান এবং শীতকালীন শাক-সবজি নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা। তালা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে দিনমজুর, ইজিবাইক চালক ও ভ্যানচালকদের কাজ করতে বেশ কষ্ট হচ্ছে। বাজার, দোকান-পাট ও যানবাহনে মানুষের উপস্থিতি কমে গেছে। উপ-শহরের মূল বাজারে ক্রেতাদের আগমনও কমে গেছে। রিকশাচালক কহিনুর ইসলাম ও ইজিবাইক চালক তরিকুল ইসলাম বলেন, ‘সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ভিজে ভিজে চালাচ্ছি কিন্তু যাত্রীও কম। দিনে যা আয় করি, আজ তার অর্ধেকও হবে না।’ স্থানীয় বাসিন্দা সাহেব আলী বলেন, হঠাৎ এই বৃষ্টির কারণে অনেকেই শীতবস্ত্র নিয়েও ঘরের বাইরে বের হতে পারছে না। কৃষকদেরও কিছুটা সমস্যা হচ্ছে, কারণ ধান শুকানোর কাজ বাধাগ্রস্ত হচ্ছে। মহিলাদের কুমড়ার বড়ি ভিজে গিয়েছে। সবজি বিক্রেতা জাহিরুল সরদার বলেন, ‘বৃষ্টির কারণে বাজারে কোনো ক্রেতা নাই। আর বৃষ্টির পাশাপাশি ঠান্ডাও বেড়েছে। তাই খুব প্রয়োজন ছাড়া কেউ বাজারে আসছে না। আজ লাভ করা তো দূরের কথা, আসল টাকাই উঠবে না।’ এদিকে ঠান্ডাজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছেন শিশু সহ সকল শ্রেণীর মানুষ। বিশেষ করে নিউমোনিয়া, হাঁচি-কাশি, সর্দি-জ্বরের প্রকোপ বেড়েছে। রোগে আক্রান্তদের মধ্যে সিংহভাগই শিশু ও বৃদ্ধ। শিশুদের যাতে ঠান্ডা না লাগে সেজন্য সর্বদা গরম পোশাক পরিধান করানোর পাশাপাশি ঠান্ডাজনিত যে কোনো রোগে আক্রান্ত হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, সপ্তাহজুড়ে শীতের প্রকোপ আরও বাড়তে পারে। এছাড়া অনেক স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টিও থাকবে। বৃষ্টির সাথে শীতের তীব্রতাও বাড়বে।’নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় সনাক-ইয়েস-এসিজি এর অভিজ্ঞতা বিনিময় সভা
পরবর্তী পোস্ট
শ্যামনগরে পুলিশের অভিযানে পিস্তল উদ্ধার

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting